শ্রী কোটা শ্রীনিবাস রাও গারুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

July 13th, 03:55 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী কোটা শ্রীনিবাস রাও গারুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী বলেছেন যে শ্রী কোটা শ্রীনিবাস রাও গারু তাঁর চলচ্চিত্র প্রতিভা এবং বহুমুখীনতার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তিনি তাঁর মনোমুগ্ধকর অভিনয় দিয়ে প্রজন্মের পর প্রজন্ম দর্শকদের মুগ্ধ করেছিলেন। তিনি সমাজসেবার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং দরিদ্র ও নিপীড়িতদের ক্ষমতায়নের জন্য কাজ করেছিলেন, শ্রী মোদী আরও যোগ করেন।