This is the New India that leaves no stone unturned for development: PM Modi

March 23rd, 08:30 pm

PM Modi addressed the TV9 Summit and emphasized that India's economy is progressing rapidly, leaving behind the pre-2014 conditions. He affirmed that India stands with its own interests, with peace and with dialogue and gave a detailed account of the country's development momentum over the last 23 days. Asserting that national interest must be placed above party interest, the PM drew inspiration from icons who always placed the nation above self.

TV9 নেটওয়ার্ক সামিটে প্রধানমন্ত্রীর ভাষণ

March 23rd, 08:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ TV9 সামিটে ‘ভারত ও বিশ্ব’ বিষয়ের উপর বক্তব্য রাখেন। শ্রী মোদী বলেন, আজকের বিশ্ব এক নজিরবিহীন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতির মধ্যে TV9 নেটওয়ার্ক মত বিনিময়ের এক গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করেছে। বিশ্বের এই অস্থিতিরতার মধ্যেই ভারতের কূটনৈতিক ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উপসাগরীয় অঞ্চল থেকে গ্লোবাল ওয়েস্ট এবং গ্লোবাল সাউথ থেকে প্রতিবেশী বিভিন্ন দেশ, সর্বত্র এক বিশ্বস্ত বন্ধু হিসেবে ভারত তার ভূমিকা প্রতিষ্ঠিত করেছে।

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কোটা বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

March 07th, 03:15 pm

কোটা এবং সমগ্র হাদোতি অঞ্চলের আমার প্রিয় বন্ধুগণ, আবারও নমস্কার।

কোটা বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

March 07th, 02:45 pm

প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক আজমের সফর, হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ২১,০০০-এরও বেশি তরুণের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কথা উল্লেখ করেন। প্রায় ১,৫০০ কোটি টাকা ব্যয়ে কোটা বিমানবন্দর নির্মাণের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই নতুন বিমানবন্দরটি আগামীদিনে গোটা এলাকার উন্নয়নে এক নতুন গতি আনবে। প্রধানমন্ত্রী কোটাকে শিক্ষা এবং শক্তি, উভয় ক্ষেত্রে এক অনন্য কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। এখানে পরমাণু কয়লা, গ্যাস এবং জলবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা রয়েছে। পর্যটনস্থল হিসেবে এই অঞ্চলের সম্ভাবনার কথা উল্লেখ করার পাশাপাশি এখানকার আধ্যাত্মিক তাৎপর্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিমান পথে যোগাযোগ চালু হলে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা এখানে ছুটে আসবেন এবং এর ফলে এখানকার তরুণ, ব্যবসায়ীরা উপকৃত

রাজস্থানের আজমেঢ় থেকে উন্নয়নমূলক কাজ এবং দেশব্যাপী এইচপিভি টিকাকরণ অভিযানের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

February 28th, 12:00 pm

তীর্থরাজ পুষ্কর এবং মাতা সাবিত্রীর এই পবিত্র ভূমিতে, আজ, আপনাদের সকলের মধ্যে উপস্থিত থাকার এবং আপনাদের আশীর্বাদ গ্রহণ করার সুযোগ আমার হয়েছে। এই মঞ্চ থেকে, আমি পৃথ্বীরাজের ভূমি আজমেঢ়ের সুরসুরার তেজাজি ধামকে প্রণাম জানাই।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের আজমেঢ়ে দেশব্যাপী এইচপিভি টিকাদান অভিযান এবং ১৭,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা করেছেন

February 28th, 11:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আজমেঢ়ে এক জনসমাবেশে ভাষণ দিয়েছেন, যা রাজস্থানের উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রধানমন্ত্রী সুরসুরার তেজাজি ধাম এবং হাইফাকে মুক্ত করার ক্ষেত্রে যার ভূমিকা এখনও ইজরায়েলে সম্মানিত, সেই মেজর দলপত সিং-এর সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

Cabinet approves development of Green Field Airport at Kota-Bundi (Rajasthan) at an estimated cost of Rs.1507.00 Crore

August 19th, 03:13 pm

The Cabinet Committee on Economic Affairs chaired by PM Modi has approved the development of Green Field Airport at Kota-Bundi in Rajasthan worth Rs.1507.00 Crore. The project aimed at addressing the anticipated traffic growth in the region includes construction of a Terminal Building spanning an area of 20,000 sqm capable of handling 1000 Peak Hour Passengers (PHP).

রাজস্থানের বিকানিরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

May 22nd, 12:00 pm

রাজস্থানের রাজ্যপাল হরিভাও বাগড়েজি, এখানকার জনপ্রিয় মুখ্যমন্ত্রী ভজনলালজি, প্রাক্তন মুখ্যমন্ত্রী বোন বসুন্ধরা রাজেজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী অশ্বিনী বৈষ্ণবজি, অর্জুন রাম মেঘওয়ালজি, রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী দীয়া কুমারীজি, প্রেমচাঁদজি, রাজস্থান সরকারের অন্য মন্ত্রীরা, সংসদে আমার সহকর্মী মদন রাঠোরজি, অন্য সাংসদ ও বিধায়করা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বিকানের-এ ২৬ হাজার কোটি টাকা মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন

May 22nd, 11:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের বিকানের-এ ২৬ হাজার কোটি টাকা মূল্যের একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজকের এই অনুষ্ঠানে ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বহু মানুষ অনলাইনে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও উপ-রাজ্যপাল ছাড়াও জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন। শ্রী মোদী দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্টজনদের এবং নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন।

‘বিকশিত ভারত বিকশিত রাজস্থান’ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর বক্তব্য

February 16th, 11:30 am

‘বিকশিত ভারত, বিকশিত রাজস্থান’ হল এমন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি যাতে রাজস্থানের প্রত্যেকটি নির্বাচন কেন্দ্রের হাজার হাজার বন্ধু সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। আপনাদের সকলকেই আমার আন্তরিক অভিনন্দন। একইসঙ্গে আমি প্রশংসা জানাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে। কারণ, প্রযুক্তির আশ্রয় গ্রহণ করার জন্য তিনি আমাকে অনুমতি দিয়েছেন। কয়েকদিন আগেই ফ্রান্সের প্রেসিডেন্টকে আপনারা যেভাবে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন, তার রেশ শুধুমাত্র ভারতেই নয়, ফ্রান্সেও পৌঁছে গেছে। রাজস্থানবাসীর এ হল এক অনুপম বৈশিষ্ট্য। প্রিয়জনকে স্নেহ ও ভালোবাসার চোখে দেখার গুণ রয়েছে এই রাজ্যের অধিবাসীদের। আমার মনে আছে যে বিধানসভা নির্বাচনের সময় আমি যতবারই রাজস্থান সফরে এসেছি, আপনারা আমাকে অকুন্ঠভাবে সমর্থন যুগিয়েছেন। ‘মোদীর গ্যারান্টি’র ওপর আপনারা সর্বদাই আপনাদের আস্থা স্থাপন করেছেন। এইভাবেই গঠিত হয়েছে রাজ্যের ডবল ইঞ্জিন সরকার। এই সরকারের কর্মপ্রচেষ্টার সুবাদে রাজস্থানে দ্রুত উন্নয়ন ও অগ্রগতির ঘটনাকে আমরা লক্ষ্য করতে পারছি। আজ আমরা প্রায় ১৭ হাজার কোটি টাকা বিনিয়োগে বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন পর্ব প্রত্যক্ষ করেছি। এই অর্থ পুরোটাই ব্যয় করা হবে রাজস্থানের উন্নয়নে। রেল, সড়ক, সৌর-জ্বালানি, জল, রান্নার গ্যাস সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করা হবে এই অর্থ। এর মধ্য দিয়ে রাজস্থানের হাজার হাজার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই উপলক্ষে রাজস্থানের সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। কারণ, এই প্রকল্পগুলিতে তাঁদের অবদানও কিছু কম নেই।

'বিকশিত ভারত বিকশিত রাজস্থান' অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী

February 16th, 11:07 am

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪৷৷ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 'উন্নত ভারত, উন্নত রাজস্থান' অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী ১৭ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, উৎসর্গ ও শিলান্যাস করেছেন। এই প্রকল্পগুলি সড়ক, রেলপথ, সৌর শক্তি, বিদ্যুৎ সঞ্চালন, পানীয় জল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সাথে সম্পর্কিত।

PM Modi addresses Grand Public Rallies in poll-bound Rajasthan’s Baran, Kota and Karauli

November 21st, 12:00 pm

Ahead of the assembly election in poll-bound Rajasthan, PM Modi addressed grand public rallies in Baran, Kota and Karauli. He said, “The people of Mewar’s intent for change in favour of BJP are clearly visible in the whole of Rajasthan”.

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’, (১০৪ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ

August 27th, 11:30 am

আমার পরিবারবর্গ, নমস্কার। ‘মন কি বাত’-এর এই আগস্ট মাসের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আমার ঠিক মনে পড়ছে না, যে কখনো শ্রাবণ মাসে, দু -দু বার মন কি বাত এর অনুষ্ঠান হয়েছে কিনা। কিন্তু এই বারে ঠিক এমনটাই ঘটছে। শ্রাবণ মানেই মহাশিবের মাস। উৎসব ও আনন্দের মাস। চন্দ্রযানের সাফল্য এই উৎসবের পরিবেশ ও আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। তিন দিনেরও বেশি হয়ে গেছে চন্দ্রযান চাঁদে পৌঁছেছে। এই সাফল্য এতটাই বড় যে এর যত চর্চা করব ততই যেন কম হয়ে যাবে। আজ যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখন আমার লেখা একটি কবিতার কিছু অংশ মনে পড়ে যাচ্ছে-

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার উদ্যোগে ‘সুপোষিত মা’ কর্মসূচির প্রশংসা প্রধানমন্ত্রীর

February 21st, 11:26 am

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার উদ্যোগে ‘সুপোষিত মা’ কর্মসূচির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। কোটার রামগঞ্জমান্ডি এলাকায় ‘সুপোষিত মা অভিযান’-এর উদ্বোধন করেন শ্রী ওম বিড়লা। এই উদ্যোগের লক্ষ্যই হল প্রত্যেক মা ও শিশুকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলা।

রাজস্থানের কোটায় এক সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

February 21st, 09:52 am

রাজস্থানের কোটায় এক সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। এই দুর্ঘটনায় হতাহতদের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।

দুর্দশাগ্রস্ত পশুদের দেখাশুনোর জন্য অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী

July 18th, 12:44 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দয়া ও সেবার জন্য সেনাবাহিনীর মেজর হিসেবে অবসরপ্রাপ্ত রাজস্থানের কোটার বাসিন্দা প্রমিলা সিং এর প্রশংসা করে তাঁকে চিঠি লিখেছেন। করোনা লকডাউনের সময় অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক প্রমিলা সিং ও তাঁর বাবা শ্যামবীর সিং অসহায় ও দুর্দশাগ্রস্ত পশুদের দেখাশুনো করেছেন, তাদের যন্ত্রণা উপলব্ধি করে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। রাস্তায় ঘুরতে থাকা দুর্দশাগ্রস্ত পশুদের জন্য মেজর প্রমিলা ও তাঁর বাবা খাবার, এমনকি চিকিৎসারও ব্যবস্থা করেছেন। এজন্য ব্যক্তিগত সঞ্চয় থেকে পশুদের জন্য খরচ করেছেন। মেজর প্রমিলার প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী এই প্রয়াসকে সমাজের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন।

রাজস্থানের কোটায় নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক জ্ঞাপন

September 16th, 07:29 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের কোটায় নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় শোক জ্ঞাপন করেছেন।

প্রধানমন্ত্রী পাঁচটি লোকসভা কেন্দ্রের বিজেপি কর্মীদের সঙ্গে মত বিনিময় করলেন

November 03rd, 06:53 pm

ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাঁচটি লোকসভা কেন্দ্র বুলন্দশহর, কোটা, কোরবা, সিকার ও টিকমগড়ের বিজেপি বুথ কর্মীদের সঙ্গে এক আলাপচারিতায় মিলিত হন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, দীপাবলীর সময় প্রতিটি বুথকর্মীর উচিত ‘মেরা বুথ সবসে মজবুত’ স্লোগানকে তুলে ধরা।