ওড়িশায় ১,৫২৬.২১ কোটি টাকার ৩২৬ নং জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

December 31st, 03:11 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ওড়িশায় দু’লেনের ৩২৬ নং জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পে ৬৮.৬০০ কিলোমিটার থেকে ৩১১.৭০০ কিলোমিটার পর্যন্ত রাস্তার সম্প্রসারণ ঘটানো হবে। প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে ১,৫২৬.২১ কোটি টাকা। এর মধ্যে নির্মাণ কাজে খরচ ধরা হয়েছে ৯৬৬.৭৯ কোটি টাকা।

কোরাপুটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য এককালীন সহায়তার অনুমোদন প্রধানমন্ত্রীর

February 01st, 06:01 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ওডিশার কোরাপুটে সড়ক দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই অর্থ প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে।

ওড়িশার কোরাপুটে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

February 01st, 09:48 am

ওড়িশার কোরাপুটে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ওড়িশার কোরাপুটে মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমি সমব্যথী। আশাকরি আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।