ফলাফলের তালিকা : প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফর
July 09th, 12:34 pm
১) বর্তমান নিরাপত্তা সংক্রান্ত যৌথ ঘোষণা (২০০৯)-র পুনর্নবীকরণ। এরমধ্যে আছে বাহিনীর আন্তঃকার্য সঞ্চালন, সক্ষমতা বর্ধন, সমুদ্র পথ, প্রতিরক্ষা শিল্প সহযোগিতা, সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি, সন্ত্রাসবাদ প্রতিরোধ, এইচএডিআর এবং ইউএনসিএলওএস, আশিয়ান, পিআইএফ, আইওআরএ-তে একীভূত পদক্ষেপ সহযোগিতার বিষয় হিসেবে।প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এর ১৩৫ তম পর্বে তাঁর ভাষণের কিছু ঝলক শেয়ার করেছেন
June 28th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাত এর মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। ২০২৬ এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি।এই ৬মাসে আমরা মন কি বাত এ দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও, আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে, যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌ সেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে INS DUNAGIRI, INS SANSODHAK ও INS AGRAY কে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর design আর manufacturing সবকিছুই স্বদেশী।কলকাতায় এক দুর্ঘটনায় প্রাণহানির খবরে প্রধানমন্ত্রীর শোক জ্ঞাপন
June 25th, 11:13 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কলকাতায় এক দুর্ঘটনায় প্রাণহানির খবরে গভীর শোক প্রকাশ করেছেন।কলকাতায় আইএনএস অগ্রয়, আইএনএস দুনাগিরি এবং আইএনএস সংশোধক-এর মিলিত কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 21st, 12:51 pm
পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী আর. এন. রবি জি, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জি, নৌ-সেনা প্রধান কৃষ্ণ স্বামীনাথন জি এবং এখানে উপস্থিত বিশিষ্ট ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে তিনটি দেশীয় নকশায় নির্মিত যুদ্ধ জাহাজ জলে ভাসিয়েছেন প্রধানমন্ত্রী
June 21st, 12:50 pm
প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদী আজ তিনটি দেশীয় নকশায় নির্মিত যুদ্ধ জাহাজ – উন্নত স্টেলথ ফ্রিগেট আইএনএস দুনাগিরি ;বৃহৎ জরিপ জাহাজ আইএনএস সংশোধক, এবং অগভীর জলে সাবমেরিন প্রতিরোধী আইএনএস অগ্রয় –কে কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে জলে ভাসিয়েছেন। এর ফলে যুদ্ধজাহাজের ক্ষেত্রে দেশের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, সমুদ্র ক্ষেত্র সম্বন্ধে সচেতনতা বাড়বে এবং ভূরাজনৈতিক হুমকির বিরুদ্ধে আমাদের উপকূলের নিরাপত্তা দৃঢ় হবে। তিনটি জাহাজই ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো দ্বারা নকশা করা হয়েছে এবং কলকাতায় গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা নির্মিত। জাহাজ তিনটির নির্মাণে ২০০-রও বেশি এমএসএমই-র অংশীদারি আছে। ৭৫ শতাংশেরও বেশি দেশীয় উপাদান সহ এই জাহাজগুলি আত্মনির্ভরতার প্রতি ভারতের প্রতিশ্রুতিরও প্রমাণ।দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস: কলকাতার এক ঝলক
June 21st, 06:46 am
মানবজাতির প্রতি ভারতের এক কালজয়ী উপহার উদযাপনের লক্ষ্যে কলকাতার বিখ্যাত ‘রেড রোড’-এ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক যোগ দিবস পালন করেন; সেখানে সমাজের বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষ অংশ নিয়েছিলেন। উপস্থিত মানুষের উদ্দেশে ভাষণে তিনি ভারসাম্য, সুস্থতা ও মানব-ঐক্যের পথ হিসেবে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরেন এবং একইসঙ্গে এবারের থিম —‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’-এর ওপর বিশেষ জোর দেন।পশ্চিমবঙ্গের কলকাতায় আয়োজিত দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 21st, 06:45 am
পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী আর. এন. রবি জি, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জি, কেন্দ্রীয় সরকারে আমার সহকর্মী শ্রী প্রতাপরাও যাদব জি, মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, কলকাতায় সমবেত সকল অংশগ্রহণকারী, ভারত ও বিশ্বের নানা প্রান্ত থেকে এই যোগব্যায়াম উৎসবে যোগ দেওয়া সকলে এবং আমার প্রিয় দেশবাসী - আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোড থেকে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জাতীয় কর্মসূচির নেতৃত্ব দিলেন
June 21st, 06:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কলকাতার রেড রোড থেকে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জাতীয় কর্মসূচির নেতৃত্ব দেন। শ্রী মোদী হাজার হাজার যোগব্যায়াম অনুশীলনকারীর সঙ্গে 'কমন যোগ প্রোটোকল' বা সাধারণ যোগ-অনুশীলন কর্মসূচিতে অংশ নেন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়ে শ্রী মোদী উল্লেখ করেন যে, ২১শে জুন বিশ্বের বিভিন্ন প্রান্তে বছরের দীর্ঘতম দিন হিসেবে চিহ্নিত এবং এটি যোগের মাধ্যমে মানবতার অন্যতম বৃহত্তম সম্মিলিত উদযাপনের দিন হিসেবেও উঠে এসেছে।পশ্চিমবঙ্গের হুগলিতে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনে অংশগ্রহণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 19th, 11:54 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'পশ্চিমবঙ্গ দিবস' উদযাপন অনুষ্ঠানে অংশ নেন। রাজ্যের এই উদযাপন অনুষ্ঠানটি হয় হুগলির তারকেশ্বরে। এই স্থানটি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যুক্ত এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারের পশ্চিমবঙ্গ দিবসের মূল বিষয়বস্তু হলো - পশ্চিমবঙ্গ: ঐতিহ্য, সম্প্রীতি ও উন্নয়ন; যা রাজ্যের সাংস্কৃতিক সমৃদ্ধি, সামাজিক সংহতি এবং উন্নয়নের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।আমেদাবাদে যোগাসন বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ভাষণের বঙ্গানুবাদ
June 04th, 06:41 pm
আজ, আমেদাবাদের মাটিতে বিশ্ব ক্রীড়া পরম্পরার এক নতুন অধ্যায় সংযোজিত হল। প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের সূচনা হল। ভারতে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ক্রীড়াবিদদের আমি উষ্ণ অভ্যর্থনা জানাই। ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হিসেবে স্বীকৃত আমেদাবাদ এই অনুষ্ঠানের আয়োজক। তা সারা দেশের কাছে গর্বের। আর কয়েকদিন পর ২১ জুন ‘বিশ্ব যোগ দিবস’ উদযাপিত হবে। ওই দিন যোগ সংক্রান্ত নানা অনুষ্ঠান দেশ জুড়ে আয়োজিত হবে। এবার মূল অনুষ্ঠান কেন্দ্র আর এক ঐতিহাসিক শহর কলকাতা। ফলে, বিশ্ব যোগ দিবসের পূর্বে বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের আয়োজন সুস্বাস্থ্যের লক্ষ্যে এক যৌথ প্রাপ্তি।গুজরাটের আমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
June 04th, 06:40 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আমেদাবাদে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেছেন। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সূচনা হল। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, “আজ আমেদাবাদের মাটিতে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের এক নতুন অধ্যায়ের সূচনা হল।”TMC only abuses, threatens, spreads lies: PM Modi in Barrackpore, West Bengal
April 27th, 12:00 pm
Ahead of the second phase of the West Bengal Assembly elections, Prime Minister Narendra Modi today addressed a massive rally in Barrackpore, energising the crowd with a powerful and emotive speech. Drawing from history to the present, PM Modi invoked Barrackpore’s legacy as the cradle of India’s first war of independence in 1857, positioning it as a symbol of change once again. “Barrackpore paving way for change in Bengal”, he added.PM Modi’s high-octane address electrifies Barrackpore
April 27th, 11:30 am
Ahead of the second phase of the West Bengal Assembly elections, Prime Minister Narendra Modi today addressed a massive rally in Barrackpore, energising the crowd with a powerful and emotive speech. Drawing from history to the present, PM Modi invoked Barrackpore’s legacy as the cradle of India’s first war of independence in 1857, positioning it as a symbol of change once again. “Barrackpore paving way for change in Bengal”, he added.Kolkata erupts in joy during PM Modi’s MEGA roadshow
April 26th, 08:50 pm
Prime Minister Narendra Modi held a grand roadshow in Kolkata, West Bengal. As his convoy passed through the streets of Kolkata, people lined up, cheering and greeting him, reflecting massive support for BJP in Phase 2 of the West Bengal Assembly elections.The days of TMC’s hooliganism are coming to an end: PM Modi in Kolkata, West Bengal
March 14th, 03:30 pm
Addressing a massive public meeting at the historic Brigade Parade Ground in Kolkata, Prime Minister Narendra Modi said, “This historic land of Bengal, this historic ground of Brigade Parade and this sea of people reflect the enthusiasm and spirit of the people. If anyone wants to know what Bengal is thinking and what lies in the hearts of its people, they should just look at these scenes.” He also gave a clarion call from Brigade Ground, “Paltano Dorkaar, Chai BJP Sorkaar.”PM Modi’s fiery speech electrifies the crowd in Kolkata
March 14th, 03:00 pm
Addressing a massive public meeting at the historic Brigade Parade Ground in Kolkata, Prime Minister Narendra Modi said, “This historic land of Bengal, this historic ground of Brigade Parade and this sea of people reflect the enthusiasm and spirit of the people. If anyone wants to know what Bengal is thinking and what lies in the hearts of its people, they should just look at these scenes.” He also gave a clarion call from Brigade Ground, “Paltano Dorkaar, Chai BJP Sorkaar.”পশ্চিমবঙ্গের কলকাতায় উন্নয়নমূলক কাজের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর ভাষণ
March 14th, 02:15 pm
রাজ্যপাল শ্রী আর.এন. রবি, কেন্দ্রীয় সরকারের মন্ত্রীসভায় আমার সহকর্মী, শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার, পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, সংসদে আমার সহকর্মী শমীক ভট্টাচার্য এবং অন্যান্য জনপ্রতিনিধি, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ,প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের কলকাতায় ১৮,৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন।
March 14th, 02:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের কলকাতায় ১৮,০০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন। সমাবেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আজ কলকাতার মাটি থেকে পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতের জন্য উন্নয়নের এক নতুন অধ্যায় লেখা হচ্ছে।প্রধানমন্ত্রী ১৪ই মার্চ পশ্চিমবঙ্গ সফর করবেন
March 12th, 05:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৪ মার্চ ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ সফর করবেন। প্রধানমন্ত্রী দুপুর ২টো নাগাদ কলকাতায় প্রায় ১৮,৬৮০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।নেসেটে প্রধানমন্ত্রীর ভাষণ
February 25th, 08:20 pm
এই পবিত্র সদনে উপস্থিত হয়ে আমি নিজেকে ভাগ্যবান ও সম্মানিত বোধ করছি। ভারতের প্রধাবমন্ত্রী হিসেবে এবং প্রাচীন এক সভ্যতার প্রতিনিধি হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি, অন্য এক প্রাচীন সভ্যাতার প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখার জন্য। আমি ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। আমি ভ্রাতৃত্ব, সম্মান এবং অংশীদারিত্বের বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি।