রাজস্থানের আজমেঢ় থেকে উন্নয়নমূলক কাজ এবং দেশব্যাপী এইচপিভি টিকাকরণ অভিযানের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
February 28th, 12:00 pm
তীর্থরাজ পুষ্কর এবং মাতা সাবিত্রীর এই পবিত্র ভূমিতে, আজ, আপনাদের সকলের মধ্যে উপস্থিত থাকার এবং আপনাদের আশীর্বাদ গ্রহণ করার সুযোগ আমার হয়েছে। এই মঞ্চ থেকে, আমি পৃথ্বীরাজের ভূমি আজমেঢ়ের সুরসুরার তেজাজি ধামকে প্রণাম জানাই।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের আজমেঢ়ে দেশব্যাপী এইচপিভি টিকাদান অভিযান এবং ১৭,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা করেছেন
February 28th, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আজমেঢ়ে এক জনসমাবেশে ভাষণ দিয়েছেন, যা রাজস্থানের উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রধানমন্ত্রী সুরসুরার তেজাজি ধাম এবং হাইফাকে মুক্ত করার ক্ষেত্রে যার ভূমিকা এখনও ইজরায়েলে সম্মানিত, সেই মেজর দলপত সিং-এর সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।ভারত-ইজরায়েল যৌথ বিবৃতি
February 26th, 07:44 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ইজরায়েলের প্রধানমন্ত্রী শ্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমন্ত্রণে সে দেশ সফর করেন। এর মধ্য দিয়ে দুটি দেশের উষ্ণ ও নিবিড় কৌশলগত অংশীদারিত্ব প্রতিফলিত হয়। বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক ও বর্ষীয়ান মন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন। ২০১৭ সালে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ইজরায়েল সফর এবং তার পরের বছর ইজরালেয়ের প্রধানমন্ত্রীর ভারত সফর অংশীদারিত্ব ও সহযোগিতার নতুন এক যুগের সূচনা করেছে। অত্যাধুনিক প্রযুক্তি, সাইবার জগৎ, কৃষি, জল ব্যবস্থাপনা, স্বাস্থ্য, শিল্পোদ্যোগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ইজরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। দুই প্রধানমন্ত্রীই কৌশলগত অংশীদারিত্বকে ‘শান্তি, উদ্ভাবন ও সমৃদ্ধির জন্য বিশেষ এক কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন।ইজরায়েলের প্রধানমন্ত্রীর সাথে যৌথ প্রেস বিবৃতির সময় প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ
February 26th, 03:30 pm
নয় বছর আগে, আমি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজরায়েল সফর করার সৌভাগ্য অর্জন করেছিলাম। আবারও, ইজরায়েলের ঐতিহাসিক ভূমিতে পা রাখার সুযোগ আমার জন্য একটি গর্বিত এবং গভীর আবেগঘন মুহূর্ত।নেসেটে প্রধানমন্ত্রীর ভাষণ
February 25th, 08:20 pm
এই পবিত্র সদনে উপস্থিত হয়ে আমি নিজেকে ভাগ্যবান ও সম্মানিত বোধ করছি। ভারতের প্রধাবমন্ত্রী হিসেবে এবং প্রাচীন এক সভ্যতার প্রতিনিধি হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি, অন্য এক প্রাচীন সভ্যাতার প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখার জন্য। আমি ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। আমি ভ্রাতৃত্ব, সম্মান এবং অংশীদারিত্বের বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি।ইজরায়েলের সংসদ নেসেটে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
February 25th, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জেরুজালেমে আজ নেসেটের বিশেষ অধিবেশনে ভাষণ দিলেন। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজলায়েলের সংসদে ভাষণ দিলেন।ইজরায়েল রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রাক-সফর বিবৃতি
February 25th, 08:28 am
আমার বন্ধু, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমন্ত্রণে আমি ২৫-২৬ ফেব্রুয়ারি, ২০২৬ সরকারি সফরে ইজরায়েল যাচ্ছি।