রাজা তৃতীয় চার্লসের উপহার দেওয়া কদম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

September 19th, 05:24 pm

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আজ সকালে ৭, লোক কল্যাণ মার্গে রাজা তৃতীয় চার্লসের উপহার দেওয়া কদম গাছের চারা রোপণ করেছি। তিনি পরিবেশ ও সুস্থিতি নিয়ে অত্যন্ত আগ্রহী। এই বিষয়টি আমাদের আলোচনাতেও বারে বারে উঠে আসে”।

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

July 24th, 11:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গে তাঁর গ্রীষ্মকালীন আবাস স্যান্ড্রিংহ্যাম এস্টেটে সাক্ষাৎ করেছেন।

ব্রিটেন ও মালদ্বীপ সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রীর বক্তব্য

July 23rd, 01:05 pm

ভারত ও ব্রিটেন একটি সর্বাঙ্গীন কৌশলগত অংশীদারিত্ব বজায় রেখে চলে। সাম্প্রতিক বছরগুলিতে এই সম্পর্ক তাৎপর্যপূর্ণভাবে শক্তিশালী হয়েছে। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা, শিক্ষা, গবেষণা, সুস্থায়ী উন্নয়ন, স্বাস্থ্য এবং দুই দেশের জনসাধারণের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে এই সহযোগিতা প্রসারিত হয়েছে। সফরকালে আমি প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবো। আমরা আমাদের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও প্রসারিত করার সম্ভাবনাগুলিকে কাজে লাগাবো। এর মূল উদ্দেশ্য উভয় দেশের সমৃদ্ধি, উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি নিশ্চিত করা। সফরকালে মাননীয় রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গেও আমি সাক্ষাৎ করবো।

প্রধানমন্ত্রী ব্রিটেন এবং মালদ্বীপ সফর করবেন (২৩ - ২৬ জুলাই, ২০২৫)

July 20th, 10:49 pm

প্রধানমন্ত্রী মোদী ২৩ - ২৬ জুলাই ব্রিটেনে সরকারি সফর এবং মালদ্বীপে রাষ্ট্রীয় সফর করবেন। তিনি প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে বিস্তৃত আলোচনা করবেন এবং তাঁরা সিএসপি-র অগ্রগতি পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রী মোদী ২৬ জুলাই মালদ্বীপের স্বাধীনতার ৬০তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে 'সম্মানিত অতিথি' হিসেবে উপস্থিত থাকবেন। তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জুর সঙ্গে দেখা করবেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গে কথা বলেছেন

December 19th, 06:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গে কথা বলেছেন।