মুক্ত খচিত শিল্প নিদর্শন উপহার প্রধানমন্ত্রীকে
June 15th, 03:32 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ মুক্তোর তৈরি এক অভিনব শিল্প নির্দশন উপহার দেওয়া হয়। এই শিল্প কর্মটির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি সহ ভারতের একটি মানচিত্র। এই শিল্প নির্দশনটিতে খচিত রয়েছে ৫ লক্ষেরও বেশি মুক্তো। ১০ কিলোমিটার দৈর্ঘ্যের তন্তু ব্যবহার করা হয়েছে এটি তৈরি করার জন্য।