জাতীয় ক্রীড়া দিবসে বিহারের রাজগিরে পুরুষদের হকি এশিয়া কাপ ২০২৫-এর প্রাক্কালে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
August 28th, 09:33 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পুরুষদের হকি এশিয়া কাপ ২০২৫ উপলক্ষে এশিয়ার বিভিন্ন দেশের অংশগ্রহণকারী খেলোয়াড়, আধিকারিক এবং সমর্থকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। বিহারের ঐতিহাসিক শহর রাজগিরে আগামীকাল এই প্রতিযোগিতা শুরু হতে চলেছে। বিহারে খেলো ইন্ডিয়া যুব ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫, এশিয়া রাগবি অনুর্ধ-২০ সেভেন্স চ্যাম্পিয়ানশিপ ২০২৫, আইএসটিএএফ সেপাকটাকরো বিশ্বকাপ ২০২৪ এবং মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ানশিপ ট্রফি ২০২৪-এর মতো গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতাগুলি সফলভাবে আয়োজিত হয়েছে। এর মধ্য দিয়ে এই রাজ্য আকর্ষণীয় ক্রীড়া ক্ষেত্র হিসেবে পরিচিতি লাভ করায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন।প্রধানমন্ত্রী সপ্তম খেলো ইন্ডিয়া যুব ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ভাষণ দিয়েছেন
May 04th, 08:16 pm
বিহারের মুখ্যমন্ত্রী শ্রী নীতীশ কুমারজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী মনসুখ ভাই, বোন রক্ষা খাড়সে এবং শ্রী রামনাথ ঠাকুরজি, বিহারের দুই উপ-মুখ্যমন্ত্রী শ্রী সম্রাট চৌধুরিজি এবং বিজয় কুমার সিনহাজি, অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা, অংশগ্রহণকারী খেলোয়াড়, প্রশিক্ষক, অন্যান্য সদস্য এবং আমার প্রিয় যুব বন্ধুরা!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সপ্তম খেলো ইন্ডিয়া যুব গেমস-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন
May 04th, 08:02 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে সপ্তম খেলো ইন্ডিয়া যুব গেমস-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত অ্যাথলিট, প্রশিক্ষক এবং কর্মীদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, সারা দেশের খেলোয়াড়রা জমায়েত হয়েছেন, প্রদর্শন করেছেন ব্যতিক্রমী প্রতিভা এবং নিষ্ঠা। দেশের খেলোয়াড়ি মনোভাবে তাঁদের অবদানকে স্বীকৃতি জানিয়ে তিনি তাঁদের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমকে তুলে ধরেন। অ্যাথলিটদের অতুলনীয় দক্ষতা এবং দায়বদ্ধতায় জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন যে, খেলার জন্য তাঁদের ভালোবাসা এবং উৎকর্ষলাভের জন্য নিয়মিত অনুশীলন দেশকে গর্বিত করেছে। তাঁদের ভবিষ্যৎ জীবনের জন্য তিনি শুভেচ্ছা জানান।জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ভারতের অবিশ্বাস্য ক্রীড়া প্রতিভার উদযাপন: দেরাদুনে প্রধানমন্ত্রী মোদী
January 28th, 09:36 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখণ্ডের দেরাদুনে ৩৮-তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন। তাঁর ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, আজ দেবভূমি যুবশক্তির তেজে আরও উদ্ভাসিত হয়ে উঠেছে। বাবা কেদারনাথ, বদ্রীনাথজি, মা গঙ্গার আশীর্বাদে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আজ সূচনা হল। উত্তরাখণ্ড রাজ্য প্রতিষ্ঠার এটি ২৫-তম বার্ষিকী।"প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেরাদুনে ৩৮-তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন "
January 28th, 09:02 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখণ্ডের দেরাদুনে ৩৮-তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন। তাঁর ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, আজ দেবভূমি যুবশক্তির তেজে আরও উদ্ভাসিত হয়ে উঠেছে। বাবা কেদারনাথ, বদ্রীনাথজি, মা গঙ্গার আশীর্বাদে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আজ সূচনা হল। উত্তরাখণ্ড রাজ্য প্রতিষ্ঠার এটি ২৫-তম বার্ষিকী।সবার হৃদয়ে রাম: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
January 28th, 11:30 am
বন্ধুরা, অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান দেশের কোটি-কোটি মানুষকে যেন এক সূত্রে গেঁথেছে। সবার ভাবনা এক, ভক্তি এক, সবার কথায় রাম, সবার হৃদয়ে রাম। দেশের অনেক মানুষ এই সময় রামের ভজন গেয়ে রামের চরণে সমর্পণ করেছেন। ২২শে জানুয়ারির সন্ধ্যায় গোটা দেশ রামজ্যোতি প্রজ্জ্বলিত করেছে, দীপাবলী উদযাপন করেছে। এই সময় দেশ ঐক্যের শক্তি দেখেছে, যা বিকশিত ভারত সম্পর্কে আমাদের সংকল্পের একটা খুব বড় ভিত্তি। আমি দেশের মানুষের কাছে অনুরোধ রেখেছিলাম যে মকর সংক্রান্তি থেকে ২২শে জানুয়ারি অবধি স্বচ্ছতার অভিযান চালানো হোক। আমার ভালো লেগেছে যে লক্ষ-লক্ষ মানুষ শ্রদ্ধার সঙ্গে নিজেদের এলাকার ধর্মীয় স্থান পরিষ্কার করেছে। কত মানুষ এ সম্পর্কিত ছবি পাঠিয়েছেন আমাকে, ভিডিও পাঠিয়েছেন – এই চিন্তা যেন রুদ্ধ না হয়, এই অভিযান না থামে। ঐক্যের এটাই শক্তি, আমাদের দেশের সাফল্যকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।চেন্নাইয়ে 'খেলো ইন্ডিয়া ইউথ গেমস'-এর সূচনা পর্বের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
January 19th, 06:33 pm
তামিলনাড়ুর রাজ্যপাল শ্রী আর এন রবিজি, রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী এম কে স্ট্যালিনজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী অনুরাগ ঠাকুর, এল. মুরুগান ও নিশীথ প্রামাণিক, তামিলনাড়ু সরকারের মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এখানে সমবেত আমার তরুণ বন্ধুরা।প্রধানমন্ত্রী তামিলনাড়ুর চেন্নাইয়ে 'খেলো ইন্ডিয়া ইউথ গেমস' ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন
January 19th, 06:06 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর চেন্নাইয়ে 'খেলো ইন্ডিয়া ইউথ গেমস' ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ত্রয়োদশতম খেলো ইন্ডিয়া গেমস-এ আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতের ক্রীড়া জগতে ২০২৪ বছরটি বেশ ভাল ভাবেই শুরু হয়েছে। এখানে সমবেত আমার তরুণ বন্ধুরা হলেন এক নবীন ভারত তথা এক নতুন ভারতের প্রতিনিধি। তাঁদের উৎসাহ ও উদ্দীপনা বিশ্ব ক্রীড়ার আঙিনায় ভারতকে এক নতুন উচ্চতায় উন্নীত করেছে।