মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’ (১২০ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ
March 30th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আজ অত্যন্ত পবিত্র দিনে আপনাদের সঙ্গে মন কি বাত করার সুযোগ পেলাম। আজ চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি। আজ থেকে চৈত্র নবরাত্রির সূচনা হচ্ছে। আজ থেকে ভারতীয় নববর্ষেরও সূচনা। এবার বিক্রম সম্বৎ ২০৮২ শুরু হচ্ছে। এই সময় আমার সামনে আপনাদের পাঠানো অনেক চিঠি রাখা আছে। কোনোটি বিহার থেকে, কোনোটি বাংলা থেকে, কোনোটি তামিলনাড়ু থেকে কোনোটি বা গুজরাত থেকে। এই চিঠিগুলিতে মানুষ তাদের মনের কথা অত্যন্ত উপভোগ্য ভাবে লিখে পাঠিয়েছেন। বেশ কিছু চিঠিতে শুভেচ্ছা, অভিনন্দন বার্তাও রয়েছে। আজ আমার ইচ্ছে করছে কিছু শুভেচ্ছা বার্তা আপনাদের শোনাতে।জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ভারতের অবিশ্বাস্য ক্রীড়া প্রতিভার উদযাপন: দেরাদুনে প্রধানমন্ত্রী মোদী
January 28th, 09:36 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখণ্ডের দেরাদুনে ৩৮-তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন। তাঁর ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, আজ দেবভূমি যুবশক্তির তেজে আরও উদ্ভাসিত হয়ে উঠেছে। বাবা কেদারনাথ, বদ্রীনাথজি, মা গঙ্গার আশীর্বাদে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আজ সূচনা হল। উত্তরাখণ্ড রাজ্য প্রতিষ্ঠার এটি ২৫-তম বার্ষিকী।"প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেরাদুনে ৩৮-তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন "
January 28th, 09:02 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখণ্ডের দেরাদুনে ৩৮-তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন। তাঁর ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, আজ দেবভূমি যুবশক্তির তেজে আরও উদ্ভাসিত হয়ে উঠেছে। বাবা কেদারনাথ, বদ্রীনাথজি, মা গঙ্গার আশীর্বাদে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আজ সূচনা হল। উত্তরাখণ্ড রাজ্য প্রতিষ্ঠার এটি ২৫-তম বার্ষিকী।