Our guiding spirit is - Grow More, Achieve More: PM Modi at the community programme in Melbourne, Australia
July 09th, 03:22 pm
PM Modi and Australian PM Anthony Albanese participated in a community programme of the Indian diaspora in Melbourne. In his address, PM Modi elaborated on the rapid progress taking place in India and expressed appreciation for the contribution of the Indian diaspora in Australia to the bilateral relationship, describing them as a living bridge between the two countries.Prime Minister addresses the Indian Diaspora in Australia
July 09th, 03:00 pm
PM Modi and Australian PM Anthony Albanese participated in a community programme of the Indian diaspora in Melbourne. In his address, PM Modi elaborated on the rapid progress taking place in India and expressed appreciation for the contribution of the Indian diaspora in Australia to the bilateral relationship, describing them as a living bridge between the two countries.প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এর ১৩৫ তম পর্বে তাঁর ভাষণের কিছু ঝলক শেয়ার করেছেন
June 28th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাত এর মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। ২০২৬ এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি।এই ৬মাসে আমরা মন কি বাত এ দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও, আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে, যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌ সেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে INS DUNAGIRI, INS SANSODHAK ও INS AGRAY কে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর design আর manufacturing সবকিছুই স্বদেশী।দমনে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন/উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 05th, 07:20 pm
দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ-এর প্রশাসক প্রফুল ভাই প্যাটেল, সংসদে আমার সহকর্মী কালাবেন দেলকর, দমন পৌর পরিষদের সভাপতি দীপিকা তান্ডেল জি, দমন জেলা পঞ্চায়েতের চেয়ারম্যান ধর্ম বাবু প্যাটেল, সিলভাসা পৌর পরিষদের চেয়ারম্যান সোমনাথ দেবরে জি, দাদরা নগর হাভেলি জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন নিশা ভাবসার জি, দিউ পৌর পরিষদের চেয়ারম্যান হরিশ কাপাদিয়া জি, দিউ জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন কোটিয়া রঞ্জিতাবেন, এবং এখানে এত বিপুল সংখ্যায় সমবেত আমার প্রিয় ভাই ও বোনেরা,দমন-এ প্রায় ২,৯৭০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 05th, 07:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দমন-এ প্রায় ২,৯৭০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। স্থানীয় নেতৃবৃন্দ ও নাগরিকদের উপস্থিতি ও বিপুল সংখ্যক মানুষের সমাগমের জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন। নিজের পূর্ববর্তী সফরের কথা স্মরণ করে তিনি বলেন, তাঁর আগের সেই পর্যবেক্ষণ আজ বাস্তবে রূপ নিয়েছে। এই অঞ্চলটি এখন গর্বের সঙ্গে দেশের বৈচিত্র্যময় ও প্রাণবন্ত সত্তাকে তুলে ধরছে। শ্রী মোদী বলেন, দমন এখন 'মিনি ইন্ডিয়া' বা ক্ষুদ্র ভারতের এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে। এখানে বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস সমগ্র দেশের এক সুন্দর প্রতিচ্ছবি তুলে ধরে।রাজ্য হিসেবে সিকিমের আত্মপ্রকাশের ৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গ্যাংটকে আয়োজিত সমারোহের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
April 28th, 10:25 am
সিকিমের রাজ্যপাল শ্রী ওম মাথুর জি, সকলের প্রিয় উদ্যমী যুবক এবং আমার বন্ধু শ্রী প্রেম সিং তামাং জি, সংসদে আমার সহকর্মী শ্রী দোরজি শেরিং লেপচা জি, ডঃ ইন্দ্র হং সুব্বা জি, শ্রী দিল্লি রাম থাপা জি এবং আমার প্রিয় সিকিমের ভাই ও বোনেরা।সিকিম রাজ্য প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে গ্যাংটকে আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রীর
April 28th, 10:15 am
পালজোর স্টেডিয়ামে এক সমাবেশে প্রধানমন্ত্রী এরাজ্যের সঙ্গে তাঁর গভীর সংযোগের কথা বলেন। অর্কিড বাগান ভ্রমণের বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতির প্রাণবন্ত রঙ এবং উচ্ছ্বাসে তিনি বিমোহিত। এই রাজ্যের প্রাকৃতিক সম্পদের কথা তুলে ধরে সিকিমের অর্কিড বাগানকে পূর্বের স্বর্গ বলে বর্ণনা করে অতুলনীয় সৌন্দর্য, শান্তি ও আধ্যাত্মিক আনন্দ লাভের কথা বলেন প্রধানমন্ত্রী।সিকিমের গ্যাংটকে তরুণদের সঙ্গে আনন্দদায়ক ফুটবল সেশনে যোগদান প্রধানমন্ত্রীর
April 28th, 09:46 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সিকিমের গ্যাংটকে এক সুন্দর সকালে তরুণদের সঙ্গে আনন্দদায়ক ফুটবল সেশনে যোগদান করেন।TMC government is run either by goons or only after High Court and Supreme Court orders: PM Modi in Arambagh, West Bengal
April 26th, 01:50 pm
Addressing a Vijay Sankalp rally in Arambagh, West Bengal, PM Modi remarked that after 15 years of intimidation, the people of Bengal are now determined to defeat injustice. He noted that the TMC government acts only after the court intervention. He concluded by urging people to vote decisively for BJP, stating that only a government free from fear, corruption and syndicate control can unlock Bengal’s true potential.The expiry date of this 15-year syndicate TMC raj is 4 May: PM Modi in Bangaon, West Bengal
April 26th, 01:30 pm
Addressing a massive public rally in Bangaon, West Bengal, PM Modi delivered a sharp message against TMC’s corruption, syndicate raj and fear politics. Stating that “Nari Shakti” has been the worst affected under TMC rule, he called upon women to lead the change. He also outlined BJP’s roadmap for development, security and prosperity in West Bengal and recalled the legacy of Syama Prasad Mookerjee.PM Modi’s impactful rallies in Bangaon and Arambagh, West Bengal
April 26th, 01:24 pm
PM Modi addressed massive public gatherings in Bangaon and Arambagh, delivering a sharp message against TMC’s corruption, syndicate raj and fear politics, while presenting BJP’s roadmap for development, security and prosperity in West Bengal.নতুন দিল্লিতে নারী শক্তি বন্দন সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
April 13th, 11:15 am
মঞ্চে উপস্থিত রয়েছেন দিল্লির জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতি রেখা গুপ্তা জি, কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতি অন্নপূর্ণা দেবী জি, শ্রীমতি সাবিত্রী ঠাকুর জি এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতি বিজয়া রাহাতকর জি। আপনাদের মাঝেও উপস্থিত রয়েছেন বহু প্রবীণ ব্যক্তিত্ব, সংসদ সদস্য, বিধানসভার সদস্য এবং আমাদের লোকসভার প্রাক্তন অধ্যক্ষ, শ্রদ্ধেয়া মীরা কুমার জি, যিনি আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমার শ্রদ্ধেয়া বোনেরাও এখানে উপস্থিত আছেন; এই মুহূর্তে গোটা দেশ বৈশাখী উৎসবের আনন্দে মেতে উঠেছে। আগামীকাল দেশের বিভিন্ন প্রান্তে নববর্ষও উদযাপিত হবে। আজ আমি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বীর শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি।‘নারীশক্তি বন্দন সম্মেলন’-এ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
April 13th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিজ্ঞান ভবনে নারীশক্তি বন্দন সম্মেলনে ভাষণ দেন। বৈশাখী উপলক্ষে এবং দেশের বিভিন্ন প্রান্তে নববর্ষ উদযাপনের প্রাক্কালে প্রধানমন্ত্রী জালিয়ানওয়ালা বাগ হত্যাকান্ডে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানান। তিনি বলেন, একবিংশ শতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিতে চলেছে ভারত – যা নারীশক্তি সম্পর্কিত।টিএমসি উত্তরবঙ্গ-বিরোধী, আদিবাসী-বিরোধী, চা-বাগান-বিরোধী, নারী-বিরোধী ও যুব-বিরোধী: শিলিগুড়িতে প্রধানমন্ত্রী মোদী
April 12th, 01:15 pm
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শিলিগুড়িতে এক অত্যন্ত উদ্দীপনাপূর্ণ ভাষণের মাধ্যমে বিজেপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করলেন এবং বিপুল জনসমর্থন লাভ করলেন। উত্তরবঙ্গে একটি জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী রাজ্যের শাসক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (টিএমসি)-কে তীব্র আক্রমণ করেন এবং তাদের বিরুদ্ধে দুর্নীতি, অবহেলা ও ভয়ের বাতাবরণ সৃষ্টির অভিযোগ আনেন।প্রধানমন্ত্রী মোদীর উদ্দীপনাপূর্ণ ভাষণ শিলিগুড়ির জনতাকে উজ্জীবিত করেছে
April 12th, 01:00 pm
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শিলিগুড়িতে এক অত্যন্ত উদ্দীপনাপূর্ণ ভাষণের মাধ্যমে বিজেপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করলেন এবং বিপুল জনসমর্থন লাভ করলেন। উত্তরবঙ্গে একটি জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী রাজ্যের শাসক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (টিএমসি)-কে তীব্র আক্রমণ করেন এবং তাদের বিরুদ্ধে দুর্নীতি, অবহেলা ও ভয়ের বাতাবরণ সৃষ্টির অভিযোগ আনেন।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী “সবকা সাথ সবকা বিকাশ – জনগণের আকাঙ্ক্ষা পূরণ” মূল ভাবনার উপর বাজেট পরবর্তী ওয়েবিনারে ভাষণ দিয়েছেন
March 09th, 10:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সবকা সাথ সবকা বিকাশ - জনগণের আকাঙ্ক্ষা পূরণ এই মূল ভাবনাকে কেন্দ্র করে বাজেট-পরবর্তী ধারাবাহিক ওয়েবিনারের চতুর্থ অনুষ্ঠানে ভাষণ দেন। শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্য, পর্যটন, ক্রীড়া এবং সংস্কৃতি - এই লক্ষ্যগুলি পূরণের প্রাথমিক মাধ্যম, তা তুলে ধরে শ্রী মোদী বাজেট ঘোষণার কার্যকর বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকদের আলোচনার জন্য স্বাগত জানান। শ্রী মোদী বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা কেবল একটি বিষয় নয়; এটি এই বাজেটের মূল লক্ষ্য এবং এই সরকারের সংকল্প”।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী “সবকা সাথ সবকা বিকাশ – জনগণের আকাঙ্ক্ষা পূরণ” মূল ভাবনার উপর বাজেট পরবর্তী ওয়েবিনারে ভাষণ দিয়েছেন
March 09th, 10:15 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সবকা সাথ সবকা বিকাশ - জনগণের আকাঙ্ক্ষা পূরণ এই মূল ভাবনাকে কেন্দ্র করে বাজেট-পরবর্তী ধারাবাহিক ওয়েবিনারের চতুর্থ অনুষ্ঠানে ভাষণ দেন। শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্য, পর্যটন, ক্রীড়া এবং সংস্কৃতি - এই লক্ষ্যগুলি পূরণের প্রাথমিক মাধ্যম, তা তুলে ধরে শ্রী মোদী বাজেট ঘোষণার কার্যকর বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকদের আলোচনার জন্য স্বাগত জানান। শ্রী মোদী বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা কেবল একটি বিষয় নয়; এটি এই বাজেটের মূল লক্ষ্য এবং এই সরকারের সংকল্প”।কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া
February 01st, 01:38 pm
আজকের বাজেট ঐতিহাসিক। এতে দেশের মহিলাদের শক্তির (নারী শক্তি) প্রতিফলন রয়েছে। মহিলা অর্থমন্ত্রী হিসেবে পরপর নয় বার বাজেট পেশ করে নতুন নজির গড়েছেন নির্মলা জি। এই বাজেটে অসংখ্য সম্ভাবনার দিশা রয়েছে। বাজেটে বর্তমানের স্বপ্নের বাস্তবায়ন এবং ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তিকে মজবুত করার বার্তা রয়েছে। এই বাজেট হ’ল, ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত (বিকশিত ভারত) – এর যাত্রাপথে আমাদের উচ্চাকাঙ্খার এক শক্তিশালী ভিত্তি।২০২৬-এ কেন্দ্রীয় বাজেট সম্পর্কে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া
February 01st, 01:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এক ভিডিও বার্তায় ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আজ যে বাজেট পেশ করা হয়েছে তা ঐতিহাসিক। এর মধ্য দিয়ে দেশের মহিলাদের ক্ষমতায়ন প্রতিফলিত হয়েছে। মহিলা অর্থমন্ত্রী হিসেবে শ্রীমতী নির্মলা সীতারমণ এক রেকর্ড গড়েছেন। তিনি পর পর ৯ বার বাজেট পেশ করলেন। শ্রী মোদী বলেছেন, এই বাজেট বিপুল সম্ভাবনা সৃষ্টি করলো। ভারতের উজ্জ্বল ভবিষ্যতের এক শক্তিশালী ভিত গড়ে তোলার পাশাপাশি নাগরিকদের স্বপ্ন পূরণও এই বাজেটের মধ্য দিয়ে হবে। ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ভারতের উদ্যোগকে এই বাজেট সহায়তা করবে।জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মার্ৎজ-এর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য
January 12th, 12:49 pm
আজ স্বামী বিবেকানন্দের জন্মদিনে চ্যান্সেলর মার্ৎজ-কে ভারতে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এ এক দারুণ সুযোগ। স্বামী বিবেকানন্দ ভারত এবং জার্মানির মধ্যে দর্শন, জ্ঞান ও আত্মার এক সেতুবন্ধ গড়ে তুলেছিলেন। আজ চ্যান্সেলর মার্ৎজ-এর এই সফর সেই সেতুকেই আরও শক্তিশালী করেছে, নতুন বিশ্বাস এবং নতুন সুযোগ তৈরি করেছে। চ্যান্সেলর হিসেবে এটি ওঁর শুধু প্রথম ভারত সফর নয়, এশিয়াতেও প্রথম সফর। এর থেকে এই বিষয়টি স্পষ্ট হয় যে, ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে উনি কতটা গুরুত্ব দেন। ওঁর ব্যক্তিগত উদ্যোগ ও অঙ্গীকারের জন্য আমি ধন্যবাদ জানাই। ভারত, জার্মানির সঙ্গে তার সৌহার্দ্য ও অংশীদারিত্বের সম্পর্ককে শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ। গুজরাটি ভাষায় আমরা বলি – ‘আবকারো মিঠো আপজে রে’ অর্থাৎ, ভালোবাসা এবং আন্তরিকতার মাধ্যমে স্বাগত জানানো। এই ভাবনাকে পাথেয় করে আমরা চ্যান্সেলর মার্ৎজ-কে ভারতে আন্তরিক অভিনন্দন জানাই।