শ্রী সংস্থান গোকর্ণ পার্তাগলি জীবোত্তম মঠের ৫৫০ তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের ইংরেজি অনুবাদ

November 28th, 03:35 pm

আজকের এই পবিত্র উপলক্ষটি আমার মনকে গভীর প্রশান্তিতে ভরিয়ে দিয়েছে। সাধু-সন্তদের উপস্থিতিতে বসতে পারাটাই একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা। এখানে উপস্থিত বিপুল সংখ্যক ভক্ত এই মঠের শতাব্দী প্রাচীন প্রাণবন্ত শক্তিকে আরও শক্তিশালী করে তুলছেন। এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এখানে আসার আগে, রাম মন্দির এবং বীর বিঠ্ঠল মন্দিরে প্রার্থনা করার সৌভাগ্য আমার হয়েছে। সেখানকার শান্তি এবং পরিবেশ এই অনুষ্ঠানের আধ্যাত্মিক মর্মকে আমার হৃদয়ে আরও গভীর প্রভাব ফেলেছে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গোয়ায় শ্রী সংস্থান গোকর্ণ পারতাগলি জীবোত্তম মঠের ৫৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন

November 28th, 03:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গোয়ায় শ্রী সংস্থান গোকর্ণ পারতাগলি জীবোত্তম মঠের ৫৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, এই পবিত্র অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁর মন গভীর প্রশান্তিতে ভরে ওঠেছে। তিনি বলেন যে, সাধু-সন্তদের সান্নিধ্যে বসলে এক আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ হয়। এখানে উপস্থিত বিপুল সংখ্যক ভক্ত এই মঠের শতাব্দী প্রাচীন জীবন্ত শক্তিকে আরও বৃদ্ধি করছে বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন যে, আজকের এই অনুষ্ঠানে জনগণের মধ্যে উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। তিনি বলেন, এখানে আসার আগে তিনি রাম মন্দির এবং বীর বিঠ্ঠল মন্দির পরিদর্শনের সৌভাগ্য অর্জন করেছেন। সেখানকার শান্তি ও পরিবেশ এই অনুষ্ঠানের আধ্যাত্মিকতাকে আরও গভীর করেছে।

কাশী বিশ্বনাথ মন্দিরের প্রাক্তন মহান্ত ডঃ কুলপতি তিওয়ারির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

June 26th, 08:45 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কাশী বিশ্বনাথ মন্দিরের প্রাক্তন মহান্ত ডঃ কুলপতি তিওয়ারির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।

আচার্য লক্ষ্মীকান্ত দীক্ষিতের প্রয়াণে গভীর শোক ও দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর

June 22nd, 02:50 pm

আচার্য লক্ষ্মীকান্ত দীক্ষিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে শ্রী দীক্ষিত ছিলেন রাম মন্দির প্রতিষ্ঠার এক পুরোধা পুরুষ। কাশী বিশ্বনাথ ধামের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় আচার্য দীক্ষিতকে কাশীর বিদগ্ধ সমাজের এক ঐতিহ্যবাহী পুরুষ বলে বর্ণনা করেছেন।

কাশীর ডঃ সম্পূর্ণানন্দ স্পোর্টস স্টেডিয়ামের কাজ খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

June 18th, 11:20 pm

দিনভর ব্যস্ত কর্মসূচিতে কিষাণ সম্মান নিধির আওতায় অর্থ প্রদান, গঙ্গা আরতি এবং কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হঠাৎই বারাণসীর ডঃ সম্পূর্ণানন্দ স্পোর্টস স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি পর্যালোচনা করতে চলে যান।