DMK is the biggest enemy of Tamil Nadu’s culture: PM Modi in Madhuranthakam

January 23rd, 03:15 pm

PM Modi addressed a public rally in Madhuranthakam, Tamil Nadu, where he said the people of the state had given the DMK a clear mandate twice, but the party betrayed the trust of the people. He added DMK made many promises but delivered zero results, adding that people are now calling it a CMC government, one that promotes corruption, mafia, and crime.

Tamil Nadu shows massive support for NDA at PM Modi’s Madhuranthakam rally

January 23rd, 03:00 pm

PM Modi addressed a public rally in Madhuranthakam, Tamil Nadu, where he said the people of the state had given the DMK a clear mandate twice, but the party betrayed the trust of the people. He added DMK made many promises but delivered zero results, adding that people are now calling it a CMC government, one that promotes corruption, mafia, and crime.

নতুন দিল্লিতে পোঙ্গল উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

January 14th, 11:00 am

পোঙ্গল আজ প্রকৃত অর্থে আন্তর্জাতিক উৎসব হয়ে উঠেছে। বিশ্বজুড়ে তামিল সম্প্রদায় এবং তামিল সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষজন উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই উৎসব উদযাপন করছেন। আমিও তাঁদের মধ্যে একজন। তামিল জনজীবনে পোঙ্গল আনন্দ নিয়ে আসে। আমাদের কৃষক, ধরিত্রী এবং সূর্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উৎসব হ’ল পোঙ্গল। এই উৎসব আমাদের প্রকৃতি, পরিবার এবং সমাজের সঙ্গে সম্প্রীতির গুরুত্বের শিক্ষা দেয়। এই সময়ে ভারতের অন্যান্য অংশের মানুষও লোহরী, মকর সংক্রান্তি, মাঘ বিহু এবং অন্যান্য উৎসবে মেতে উঠেছেন।

নতুন দিল্লিতে পোঙ্গল উদযাপনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

January 14th, 10:45 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পোঙ্গল উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তামিলে সবাইকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বলেন, তামিল সম্প্রদায়ের মধ্যে এবং বিশ্বজুড়ে যাঁরা তামিল সংস্কৃতির অনুরাগী, তাঁদের মধ্যে পোঙ্গল উদযাপিত হচ্ছে। পোঙ্গল আজ এক বিশ্বজনীন উৎসব হয়ে উঠেছে। তিনিও এই উৎসবে সামিল হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। শ্রী মোদী বলেন, তামিল সংস্কৃতিতে পোঙ্গল এক বিশেষ উৎসব যেখানে কৃষকের কঠোর পরিশ্রম, পৃথিবী এবং সূর্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। এই উৎসব আমাদের পরিবার, প্রকৃতি ও সমাজের মধ্যে ভারসাম্য রাখার শিক্ষা দেয়। এই একই সময়ে দেশজুড়ে লোহরি, মকর সংক্রান্তি, মাঘ বিহুর মতো অন্যান্য উৎসবও চলছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বারাণসীতে ৭২তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

January 04th, 01:00 pm

উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি, উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জি, উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রীরা—ভাই রবীন্দ্র জয়সওয়াল জি, দয়াশঙ্কর জি, গিরিশ যাদব জি, বারাণসীর মেয়র ভাই অশোক তিওয়ারি জি, অন্যান্য জনপ্রতিনিধিগণ, ভলিবল অ্যাসোসিয়েশনের সকল পদাধিকারী, দেশের নানাপ্রান্ত থেকে আসা খেলোয়াড়বৃন্দ এবং আমার কাশী পরিবারের সদস্যবৃন্দ—নমস্কার।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বারাণসীতে ৭২তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন

January 04th, 12:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উত্তর প্রদেশের বারাণসীতে ৭২তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে শ্রী মোদী বলেন, বারাণসীর সংসদ সদস্য হিসেবে তিনি সকল খেলোয়াড়কে স্বাগত জানাতে ও অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। তিনি বলেন, আজ থেকে বারাণসীতে জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, খেলোয়াড়রা অক্লান্ত পরিশ্রমের পর এই জাতীয় টুর্নামেন্টে পৌঁছেছেন এবং আগামী দিনগুলোতে বারাণসীর মাঠে তাঁদের সেই পরিশ্রমের পরীক্ষা হবে। তিনি উল্লেখ করেন যে, দেশের ২৮টি রাজ্য থেকে দলগুলো এখানে একত্রিত হয়েছে, যা ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর এক সুন্দর চিত্র তুলে ধরেছে।উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী চ্যাম্পিয়নশিপের সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানান।

‘বিকশিত ভারত'এর সংকল্প নিশ্চয়ই বাস্তবায়িত হবে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

December 28th, 11:30 am

বছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ২০২৫ সালে ভারত জাতীয় নিরাপত্তা, খেলাধুলা, বিজ্ঞান গবেষণাগার এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ছাপ রেখেছে। তিনি আশা প্রকাশ করেন যে, এখন দেশ ২০২৬ সালে নতুন আশা, নতুন শপথের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য তৈরি। প্রধানমন্ত্রী ‘বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ’, কুইজ প্রতিযোগিতা, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৫ এবং ফিট ইন্ডিয়া মুভমেন্ট-এর মতো যুব-কেন্দ্রিক উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন।

কাশী তামিল সঙ্গমম উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

December 02nd, 07:02 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ থেকে শুরু হওয়া কাশী তামিল সঙ্গমম উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।

“জেন-জি'দের কেটিএস ৪.০-এর সাংস্কৃতিক যাত্রা শুরু ”— তরুণ প্রজন্মর তামিলনাড়ু থেকে কাশী পর্যন্ত যাত্রা ‘সাংস্কৃতিক আনন্দযাত্রা’-য় পরিণত

November 30th, 06:56 pm

২৯ নভেম্বর কন্যাকুমারী থেকে একটি বিশেষ ট্রেনে যাত্রা শুরু করা প্রথম প্রতিনিধিদলের সসদ্য হিসেবে বিপুল সংখ্যক জেন-জি শিক্ষার্থী রয়েছেন। দীর্ঘ রেল যাত্রায় খেলাধুলা, দলবদ্ধ কার্যকলাপ, প্রাণবন্ত কথোপকথন এবং সৃজনশীলতার একটি সাংস্কৃতিক আনন্দ যাত্রায় পরিণত হয়েছে - যা তরুণদের অভিজ্ঞতাকে স্মরণীয় এবং অর্থবহ করে তুলেছে।

'মন কি বাত' দেশের মানুষের এমন সাফল্য, মানুষের সমষ্টিগত প্রয়াসকে লোকসমক্ষে আনার এক অনুপম প্রচেষ্টা: প্রধানমন্ত্রী মোদী

November 30th, 11:30 am

এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী নভেম্বর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে সংবিধান দিবস উদযাপন, বন্দে মাতরমের ১৫০তম বার্ষিকী, অযোধ্যায় ধর্মধ্বজ উত্তোলন, আইএনএস 'মাহে'-এর অন্তর্ভুক্তি এবং কুরুক্ষেত্রে আন্তর্জাতিক গীতা মহোৎসব। তিনি রেকর্ড খাদ্যশস্য ও মধু উৎপাদন, ভারতের ক্রীড়া সাফল্য, মিউজিয়াম এবং প্রাকৃতিক কৃষির মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী সকলকে কাশী-তামিল সঙ্গমমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নতুন দিল্লিতে আন্তর্জাতিক আর্য মহাসম্মেলন ২০২৫-এ প্রধানমন্ত্রীর ভাষণ

October 31st, 07:00 pm

শুরুতেই, দেরিতে পৌঁছানোর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আজ সর্দার সাহেবের ১৫০তম জন্মবার্ষিকী। একতা নগরের ‘স্ট্যাচু অফ ইউনিটি’তে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং সেই অনুষ্ঠানের কারণে আমি এখানে পৌঁছাতে দেরি করেছি। সময়মতো পৌঁছাতে না পারার জন্য আমি সত্যিই দুঃখিত এবং এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। অনুষ্ঠানের শুরুতে আমরা যে মন্ত্রগুলি শুনেছি সেগুলির শক্তি এবং প্রাণশক্তি এখনও আমাদের সকলের মধ্যে অনুভূত হচ্ছে। যখনই আমি আপনাদের মধ্যে আসার সুযোগ পেয়েছি, তখনই এই শক্তি আমাকে একটি ঐশ্বরিক এবং অসাধারণ অভিজ্ঞতায় ঋদ্ধ করেছে। এটি স্বামী দয়ানন্দজির আশীর্বাদ, এটি তাঁর আদর্শের প্রতি আমাদের সম্মিলিত শ্রদ্ধা, এবং তা আপনাদের মতো সকল চিন্তাবিদদের সঙ্গে আমার অনেক দশকের দীর্ঘ ব্যক্তিগত বন্ধনের ফল যে আমি আপনাদের মধ্যে থাকার সুযোগ পাচ্ছি। যখনই আমি আপনাদের সঙ্গে দেখা করি এবং কথা বলি, তখনই আমি এক অনন্য শক্তি এবং অনুপ্রেরণায় ভরে উঠি। আমাকে আরও জানানো হয়েছে যে এরকম আরও নয়টি হল তৈরি করা হয়েছে, যেখানে আমাদের সমস্ত আর্য সমাজের সদস্যরা ভিডিও লিঙ্কের মাধ্যমে এই অনুষ্ঠানটি দেখছেন। যদিও আমি তাঁদের দেখতে পাচ্ছি না, তবুও এখান থেকে তাঁদের প্রতি আমার প্রণাম জানাচ্ছি।

কেভাডিয়ায় জাতীয় একতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

October 31st, 09:00 am

সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী এক ঐতিহাসিক উপলক্ষ। একতানগরের এই মনোরম সকাল, এই মনোরম দৃশ্য, সর্দার সাহেবের চরণে আমাদের উপস্থিতি সব মিলে আজ আমরা সকলেই এক দুর্দান্ত মুহূর্তের সাক্ষী। দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে ঐক্যের দৌড়, কোটি কোটি ভারতবাসীর উৎসাহে, আমরা নতুন ভারতের সংকল্প অনুভব করছি। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত অসাধারণ উপস্থাপনা সহ সম্প্রতি এখানে যে কর্মসূচিগুলি অনুষ্ঠিত হয়েছিল, তাতে অতীতের ঐতিহ্য, বর্তমানের কঠোর পরিশ্রম এবং সাহসিকতা ও ভবিষ্যতের সাফল্যের এক ঝলক ছিল। সর্দার সাহেবের ১৫০ তম জন্মবার্ষিকী স্মরণে একটি স্মারক মুদ্রা এবং একটি বিশেষ ডাকটিকিটও প্রকাশ করা হয়েছে। সর্দার সাহেবের জন্মবার্ষিকী এবং জাতীয় একতা দিবস (জাতীয় ঐক্য দিবস) উপলক্ষে আমি ১৪০ কোটি দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই।

গুজরাটের কেভাডিয়ায় রাষ্ট্রীয় একতা দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছেন

October 31st, 08:44 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের কেভাডিয়ায় রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকীকে ঐতিহাসিক এক অধ্যায় বলে অভিহিত করে তিনি বলেন, আজ সকালে একতা নগরে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়েছে। সর্দার প্যাটেলের পদতলে বিপুল এই জনসমাগমের মধ্য দিয়ে দেশ এক মহান ব্যক্তিত্বকে স্মরণ করছে। দেশজুড়ে একতার দৌড় আয়োজন করা হয়েছে। কোটি কোটি উৎসাহী ভারতবাসী এই উদ্যোগে সামিল হয়েছেন। এর মধ্য দিয়ে নতুন ভারত গড়ার সংকল্প অনুভূত হচ্ছে। এই একইস্থানে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে অতীতের ঐতিহ্য, বর্তমানের শ্রম ও শৌর্য্য এবং ভবিষ্যতের সাফল্য অনুভূত হচ্ছে। তিনি জানান, সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি স্মারক ডাক টিকিট ও মুদ্রা প্রকাশিত হয়েছে। রাষ্ট্রীয় একতা দিবস এবং সর্দার প্যাটেলের জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী দেশের ১৪০ কোটি নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন।

উত্তর প্রদেশের বারাণসীতে বিবিধ উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ

August 02nd, 11:30 am

নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব, আজ পবিত্র শ্রাবণ মাসে, আমি আমার কাশীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। আমি কাশীর প্রত্যেক পরিবারের সদস্যদের প্রণাম জানাই।

বারাণসীতে ২,২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

August 02nd, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের বারাণসীতে ২,২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। এই উপলক্ষে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বারাণসীর মানুষের সঙ্গে তাঁর গভীর যোগসূত্রের কথা উল্লেখ করেন এবং এখানকার প্রতিটি পরিবারের প্রতি তাঁর শ্রদ্ধা নিবেদন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের কৃষকদের সঙ্গে যোগাযোগ করতে পেরে সন্তোষপ্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তামিলনাড়ুর গঙ্গাইকোন্ডা চোলাপুরম মন্দিরে আদি থিরুভাথিরাই উৎসবে প্রধানমন্ত্রীর ভাষণ

July 27th, 12:30 pm

পরম শ্রদ্ধেয় আধেনম মাথাধিশগণ, চিন্ময় মিশনের স্বামীজীরা, তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিজী, মন্ত্রিসভায় আমার সহকর্মী ডঃ এল মুরুগানজী, স্থানীয় সাংসদ থিরুমা-ভালাভনজি, অনুষ্ঠানে উপস্থিত তামিলনাড়ুর মন্ত্রিসভার সদস্যরা, সংসদে আমার সহকর্মী শ্রদ্ধেয় শ্রী ইলিয়ারাজাজী, অদুভারগণ, উপস্থিত ভক্তবৃন্দ, ছাত্রছাত্রীরা, সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিরা, ঐতিহাসিকগণ, আমার প্রিয় ভাই ও বোনেরা! নমঃ শিবায়

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর গোঙ্গাইকোন্ডা চোলাপুরামে আদি থিরুভাথিরাই উৎসবে ভাষণ দিয়েছেন

July 27th, 12:25 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর গোঙ্গাইকোন্ডা চোলাপুরাম মন্দিরে আদি থিরুভাথিরাই উৎসবে ভাষণ দিয়েছেন। সর্বশক্তিমান ভগবান শিবের কাছে মাথা নত করে রাজারাজা চোলের পবিত্র ভূমিতে স্বর্গীয় শিব দর্শনের মাধ্যমে গভীর আধ্যাত্মিক প্রাণশক্তির অভিজ্ঞতার প্রতিফলনে, শ্রী ইলাইয়া রাজার সঙ্গীতের সাহচর্যে এবং অধুভারের পবিত্র মন্ত্রোচ্চারণের সঙ্গে শ্রী মোদী মন্তব্য করেন যে এই আধ্যাত্মিক পরিবেশ গভীরভাবে আত্মাকে সঞ্চালিত করে।

তামিলনাড়ুর থুথুকুডিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

July 26th, 08:16 pm

তামিলনাড়ুর রাজ্যপাল শ্রদ্ধেয় আর এন রবি জি, আমার মন্ত্রিসভার সহযোগী কিঞ্জরাপু রামমোহন নাইডু জি, ডঃ এল. মুরুগন জি, তামিলনাড়ুর মন্ত্রী তঙ্গম টেন্নরসু জি, ডক্টর টি. আর. বি. রাজা জি, পি. গীতা জীবন জি, অনিতা আর. রাধাকৃষ্ণন জি, সাংসদ কনিমোঝি জি, তামিলনাড়ু ভারতীয় জনতা পার্টির অধ্যক্ষ এবং আমাদের বিধায়ক নয়নার নাগেন্দ্রন জি, আর আমার প্রিয় তামিলনাড়ুর ভাই ও বোনেরা!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর থুথুকুডিতে ৪৮০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও উৎসর্গ করেছেন

July 26th, 07:47 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর থুথুকুডিতে ৪৮০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও উৎসর্গ করেছেন। একাধিক ক্ষেত্রের যুগান্তকারী প্রকল্পের একটি সিরিজ যা আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে, পণ্য সরবরাহ দক্ষতা বৃদ্ধি করবে, পরিবেশবান্ধব জ্বালানি পরিকাঠামো শক্তিশালী করবে এবং তামিলনাড়ুর নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করবে। কার্গিল বিজয় দিবস উপলক্ষে, শ্রী মোদী কার্গিলের সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জাতির জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকারকারী শহীদদের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন।

বারাণসীতে একগুচ্ছ প্রকল্পের সূচনা ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

April 11th, 11:00 am

মঞ্চে উপবিষ্ট উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী শ্রীমান যোগী আদিত্যনাথ, উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, ব্রজেশ পাঠক, উপস্থিত মন্ত্রীগণ, অন্য জনপ্রতিনিধিরা, বনস ডেয়ারির অধ্যক্ষ শঙ্কর ভাই চৌধুরী এবং এখানে আমাকে আশীর্বাদ জানাতে আসা আমার পরিবারের বিপুল সংখ্যক সদস্য,