‘রোজগার মেলা’-র আওতায় নিয়োগপত্র বিতরণকালে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
May 23rd, 11:15 am
আজ সারা দেশের হাজার হাজার তরুণ-তরুণীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ৫১,০০০-এরও বেশি জন সরকারি চাকরির জন্য নিয়োগপত্র পেয়েছেন। আজ আপনারা সবাই দেশের উন্নয়ন যাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার, দায়িত্বশীল অংশীদার হয়ে উঠছেন। আপনারা রেল, ব্যাংকিং, প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা এবং আরও অনেক ক্ষেত্রে নতুন দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। আগামী বছরগুলিতে একটি উন্নত ভারত গড়ার সংকল্প পূরণে আপনারা সকলেই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘রোজগার মেলা’-য় সরকারি চাকরিতে নবনিযুক্ত যুবকদের মধ্যে ৫১,০০০-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করেছেন
May 23rd, 11:00 am
সম্প্রতি সমাপ্ত পাঁচ-দেশব্যাপী এক কূটনৈতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী বহু আন্তর্জাতিক সংস্থার শীর্ষকর্তারা ভারতের তরুণ সমাজ এবং দেশের প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে যে গভীর উৎসাহ ও উদ্দীপনা প্রকাশ করেছেন, তা এই সফরে অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পাওয়া গেছে। তিনি এমন এক বিশ্বের কথা বর্ণনা করেন, যা ভারতের উত্থান ও অগ্রযাত্রায় অংশ নিতে অত্যন্ত আগ্রহী। শ্রী মোদী মন্তব্য করেন, “বিশ্ব ভারতের উন্নয়ন যাত্রার অংশ হতে চায়।”প্রধানমন্ত্রী ২৯ অক্টোবর রোজগার মেলায় সরকারি দপ্তর ও সংস্থায় নবনিযুক্তদের ৫১ হাজারের বেশি নিয়োগপত্র বিতরণ করবেন
October 28th, 01:05 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৯ অক্টোবর, ২০২৪ সকাল ১০-৩০-এ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে নবনিযুক্তদের ৫১ হাজারের বেশি নিয়োগপত্র বিতরণ করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভাষণও দেবেন।