যুবরাজ চতুর্থ করিম আগা খানের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

February 05th, 04:10 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ যুবরাজ চতুর্থ করিম আগা খানের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তাঁকে একজন দূরদর্শী ব্যক্তি হিসেবে প্রশংসা করেছেন, যিনি তাঁর জীবন নিবেদন করেছিলেন সেবা এবং আধ্যাত্মিকতায়। তিনি স্বাস্থ্য, শিক্ষা, গ্রামোন্নয়ন এবং মহিলাদের ক্ষমতায়নের মতো ক্ষেত্রে তাঁর অবদানের প্রশংসা করেছেন।