প্রধানমন্ত্রী ৫৮তম ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াডে স্বর্ণপদক জয়ী ভারতীয় ছাত্রদের অভিনন্দন জানিয়েছেন

July 19th, 07:09 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৫৮তম ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াডে চারটি স্বর্ণপদক জয়ী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। আন্তর্জাতিক মর্যাদা সম্পন্ন এই প্রতিযোগিতায় এযাবৎ ভারতের এটাই সেরা প্রদর্শন। ভারতীয় দলে ছিলেন দেবদত্ত প্রিয়দর্শী, হর্ষিত সিংঘল, কবীর চিল্লার এবং সন্দীপ কুচি। শ্রী মোদী বলেছেন, বিজ্ঞানের জন্য এই দলের মেধা, নিষ্ঠা এবং অনুরাগ সমগ্র দেশকে গর্বিত করেছে এবং এই সাফল্য রসায়ন বিদ্যা পড়তে এবং উৎকর্ষ লাভ করতে অগণিত তরুণকে অনুপ্রাণিতও করবে।