ভিডিও কনফারেন্সের মাধ্যমে বারাণসীতে ৭২তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
January 04th, 01:00 pm
উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি, উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জি, উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রীরা—ভাই রবীন্দ্র জয়সওয়াল জি, দয়াশঙ্কর জি, গিরিশ যাদব জি, বারাণসীর মেয়র ভাই অশোক তিওয়ারি জি, অন্যান্য জনপ্রতিনিধিগণ, ভলিবল অ্যাসোসিয়েশনের সকল পদাধিকারী, দেশের নানাপ্রান্ত থেকে আসা খেলোয়াড়বৃন্দ এবং আমার কাশী পরিবারের সদস্যবৃন্দ—নমস্কার।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বারাণসীতে ৭২তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন
January 04th, 12:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উত্তর প্রদেশের বারাণসীতে ৭২তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে শ্রী মোদী বলেন, বারাণসীর সংসদ সদস্য হিসেবে তিনি সকল খেলোয়াড়কে স্বাগত জানাতে ও অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। তিনি বলেন, আজ থেকে বারাণসীতে জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, খেলোয়াড়রা অক্লান্ত পরিশ্রমের পর এই জাতীয় টুর্নামেন্টে পৌঁছেছেন এবং আগামী দিনগুলোতে বারাণসীর মাঠে তাঁদের সেই পরিশ্রমের পরীক্ষা হবে। তিনি উল্লেখ করেন যে, দেশের ২৮টি রাজ্য থেকে দলগুলো এখানে একত্রিত হয়েছে, যা ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর এক সুন্দর চিত্র তুলে ধরেছে।উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী চ্যাম্পিয়নশিপের সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানান।পোল্যান্ডের কবাডি ফেডারেশনের দুই ব্যক্তিত্বের সঙ্গে আজ দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী
August 22nd, 09:48 pm
পোল্যান্ড কবাডি ফেডারেশনের প্রসিডেন্ট শ্রী মিশেল স্পিজকো এবং বোর্ড সদস্য শ্রীমতী আন্না কালবারচিক-এর সঙ্গে আজ ওয়ারশ-এ দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।