“মা, মাটি, মানুষ”-এর নামে মিথ্যা বলে ক্ষমতায় এসেছে তৃণমূল: পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে প্রধানমন্ত্রী মোদী
April 11th, 11:40 am
প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে এক বিশাল জনসভায় ভাষণ দেন। তাঁর ভাষণে তিনি নারী নিরাপত্তা, ন্যায়বিচার এবং ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে মামলাগুলির দ্রুত নিষ্পত্তি, মহিলা পুলিশ নিয়োগ বৃদ্ধি এবং আর্থিক সহায়তা উদ্যোগের মতো পদক্ষেপের রূপরেখা তুলে ধরেন। তিনি মন্তব্য করেন যে, বিজেপি যদিও 'সবকা সাথ, সবকা বিকাশ'-এ বিশ্বাসী, তবুও এটি নিশ্চিত করবে যাতে পশ্চিমবঙ্গে প্রতিটি অন্যায়ের 'হিসাব' পূরণ করা হয়।বিজেপির সংকল্প হলো তৃণমূলের জঙ্গলরাজ এবং সিন্ডিকেট রাজের অবসান ঘটানোর ঘোষণা: পশ্চিমবঙ্গের জঙ্গিপুরে প্রধানমন্ত্রী মোদী
April 11th, 11:38 am
প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গের জঙ্গিপুরে একটি বিশাল জনসভায় ভাষণ দেন। তাঁর ভাষণে তিনি বিজেপির নির্বাচনী ইশতেহারের প্রশংসা করেন এবং ছয়টি মূল গ্যারান্টির রূপরেখা তুলে ধরেন। এই গ্যারান্টিগুলোর মূল লক্ষ্য হলো সিন্ডিকেট রাজের অবসান ঘটানো, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা, শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন এবং স্বচ্ছ শাসনব্যবস্থা প্রদান করা। এছাড়াও তিনি কর্মসংস্থানের সুযোগ এবং সরকারি কর্মচারীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দেন।পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, জঙ্গিপুর ও দক্ষিণ দিনাজপুরে বিশাল জনসভা
April 11th, 11:30 am
পশ্চিমবঙ্গে ক্রমশ বাড়তে থাকা জনজোয়ারকে কাজে লাগিয়ে, প্রধানমন্ত্রী মোদী পূর্ব বর্ধমানে এক বিশাল জনসভায় ভাষণ দেন। সেখানে তিনি একটি ‘ভয়মুক্ত ও বিকশিত বাংলা’ গড়ার লক্ষ্যে বিজেপির রূপরেখা তুলে ধরার পাশাপাশি, দুর্নীতি, অরাজকতা এবং তোষণ রাজনীতির ইস্যুতে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন।৭৯তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের উঠে আসা মূল বিষয়সমূহ
August 15th, 03:52 pm
৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী মোদী তাঁর দীর্ঘতম এবং সবচেয়ে স্পষ্ট ভাষণটি দিলেন। ১০৩ মিনিটের এই ভাষণে তিনি ২০৪৭ নাগাদ বিকশিত ভারত গড়ে তোলার সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরেছেন। আত্মনির্ভরতা, উদ্ভাবনা এবং নাগরিকদের ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী অন্যদের ওপর নির্ভরশীল একটি দেশ থেকে বিশ্বের আঙিনায় নিজস্ব সক্ষমতায় সমৃদ্ধ, প্রযুক্তির দিক থেকে উন্নত এবং আর্থিক দিক থেকে স্থিতিশীল একটি দেশ হয়ে ওঠায় ভারতের যাত্রার উল্লেখ করেন।৭৯তম স্বাধীনতা দিবসে লাল কেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের বঙ্গানুবাদ
August 15th, 07:00 am
স্বাধীনতার এই মহান উৎসব আমাদের ১৪০ কোটি মানুষের সংকল্পের উদযাপন। স্বাধীনতার এই উৎসব সম্মিলিত সাফল্য উদযাপনের মুহূর্ত, গর্বের মুহূর্ত, আমাদের হৃদয় আজ আনন্দে ভরে রয়েছে। সমগ্র জাতি ক্রমাগত ঐক্যের চেতনাকে শক্তিশালী করে তুলছে। আজ, ১৪০ কোটি ভারতীয় তেরঙ্গায় সেজে উঠেছে। ভারতের প্রতিটি কোণে আজ ঘরে ঘরে তেরঙ্গা উড়ছে – সে মরুভূমি, হিমালয়ের চূড়া, সমুদ্র উপকূল, অথবা ঘনবসতিপূর্ণ অঞ্চল যাই হোক না কেন সর্বত্রই একই প্রতিধ্বনি, একই জয়জয়কার - আমাদের প্রাণের থেকেও প্রিয় মাতৃ বন্দনা।India celebrates 79th Independence Day
August 15th, 06:45 am
PM Modi, in his address to the nation on the 79th Independence day paid tribute to the Constituent Assembly, freedom fighters, and Constitution makers. He reiterated that India will always protect the interests of its farmers, livestock keepers and fishermen. He highlighted key initiatives—GST reforms, Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana, National Sports Policy, and Sudharshan Chakra Mission—aimed at achieving a Viksit Bharat by 2047. Special guests like Panchayat members and “Drone Didis” graced the Red Fort celebrations.