কানাডার প্রধানমন্ত্রীর ভারত সফর
February 26th, 10:40 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ২৭ ফেব্রুয়ারি থেকে ০২ মার্চ সরকারি সফরে ভারতে আসছেন। প্রধানমন্ত্রী হিসেবে কার্নির এই প্রথম সরকারিভাবে ভারত সফর।জি-২০ শিখর সম্মেলন ২০২৫ – এর ফাঁকে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
November 23rd, 09:44 pm
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি-২০ শিখর সম্মেলনের ফাঁকে আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এর আগে এ বছরের জুন মাসে কানাডার কানানাস্কিসে জি-৭ শিখর সম্মেলনের অবসরে তাঁরা বৈঠক করেছিলেন।জি-২০ শীর্ষ বৈঠকের তৃতীয় অধিবেশনে প্রধানমন্ত্রীর বিবৃতি
November 23rd, 04:05 pm
প্রযুক্তি দ্রুত গতিতে এগোচ্ছে, কিন্তু এর সুযোগ-সুবিধা এবং সম্পদ কিছু মুষ্ঠিমেয় মানুষের হাতে সীমাবদ্ধ হয়ে পড়ছে। বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তির ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ছে। মানুষের পক্ষে এটি অত্যন্ত উদ্বেগের এবং উদ্ভাবনের পথেও বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের অবশ্যই প্রযুক্তিকে মানবকেন্দ্রিক করে তুলতে হবে। ভারত তার সমস্ত প্রযুক্তির ক্ষেত্রে এই ভাবনাকে কার্যকর করছে। এই কারণে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ভারত আজ শীর্ষ স্থানে উঠে এসেছে। মহাকাশ প্রযুক্তি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা সব ক্ষেত্রেই আমরা ইতিবাচক মনোভাব গ্রহণ করেছি। আমরা উচ্চমানের কম্পিউটার তৈরি করছি, যাতে এআই-এর সুযোগ-সুবিধা প্রতিটি জেলায় এবং প্রতিটি ভাষায় পৌঁছে দেওয়া যায়।জি-২০ অধিবেশনে “সকলের জন্য সুন্দর ও যথার্থ ভবিষ্যৎ” সংক্রান্ত বিষয়ে ভাষণ প্রধানমন্ত্রীর
November 23rd, 04:02 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জি-২০ শীর্ষ বৈঠকের তৃতীয় অধিবেশনে “সকলের জন্য সুন্দর ও যথার্থ ভবিষ্যৎ” সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রযুক্তির প্রয়োগের ক্ষেত্রে 'অর্থ-কেন্দ্রিকতা'র চেয়ে 'মানব-কেন্দ্রিকতা'র ওপর জোর দিতে হবে। তিনি ব্যাখ্যা করে বলেন, ভারত এই ভাবনাকে সামনে রেখে প্রযুক্তির পরিমণ্ডলকে সুসংহত করেছে এবং উল্লেখযোগ্য ফল পেয়েছে। মহাকাশ প্রযুক্তি, এআই কিংবা ডিজিটাল পেমেন্ট, সব ক্ষেত্রেই বিশ্বনেতা হয়ে উঠেছে।জোহানেসবার্গে জি-২০ শীর্ষ বৈঠকের ফাঁকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
November 23rd, 02:18 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাননীয় সিরিল রামাফোসার সঙ্গে সাক্ষাৎ করেন। উষ্ণ আতিথেয়তা এবং এই বৈঠকের সফল আয়োজনের জন্য প্রেসিডেন্ট রামাফোসাকে ধন্যবাদ জানান তিনি। নতুন দিল্লির জি-২০ শীর্ষ বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার প্রশংসা করেন শ্রী মোদী।জোহানেসবার্গে জি-২০ শীর্ষ বৈঠকে অংশগ্রহণ প্রধানমন্ত্রীর
November 22nd, 09:35 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জোহানেসবার্গে জি-২০ নেতৃবৃন্দের শীর্ষ বৈঠকে যোগ দেন। জি-২০ শীর্ষ বৈঠকে এটি প্রধানমন্ত্রীর দ্বাদশতম অংশগ্রহণ। বৈঠকের প্রথম দিনে উভয় অধিবেশনেই যোগ দেন প্রধানমন্ত্রী। এই বৈঠকের সফল আয়োজনের জন্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাননীয় সিরিল রামাফোসাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
November 21st, 10:43 pm
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, মাননীয় অ্যান্থনি আলবানিজ সাক্ষাৎ করেছেন। ২০২০ সালে দুই দেশের সম্পর্ককে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার পর গত পাঁচ বছরে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সহযোগিতা আরও মজবুত হওয়ায় উভয় নেতা সন্তোষ প্রকাশ করেন। ভারতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রী আলবানিজ সমবেদনা জানান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াই জোরদার করার জন্য নেতারা প্রতিশ্রুতিবদ্ধতা ব্যক্ত করেন।প্রধানমন্ত্রী মোদী জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এসে পৌঁছেছেন
November 21st, 06:25 pm
প্রধানমন্ত্রী মোদী কিছুক্ষণ আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ২০তম জি২০ নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে, তিনি বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন এবং ভারত-ব্রাজিল-দক্ষিণ আফ্রিকা (আইবিএসএ) নেতাদের শীর্ষ সম্মেলনেও অংশগ্রহণ করবেন।দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি২০ নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী
November 19th, 10:42 pm
প্রধানমন্ত্রী মোদী ২০তম জি২০ নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২০২৫-এর ২১-২৩ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ সফর করবেন। শীর্ষ সম্মেলনের অধিবেশনগুলিতে প্রধানমন্ত্রী জি২০ এজেন্ডার মূল বিষয়গুলিতে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে, তিনি বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং দক্ষিণ আফ্রিকার আয়োজিত ভারত-ব্রাজিল-দক্ষিণ আফ্রিকা (আইবিএসএ) নেতৃবৃন্দের বৈঠকেও অংশগ্রহণ করবেন।"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বললেন রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে "
August 28th, 06:59 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন।ব্রিকস্-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস্ প্লাস বার্তালাপে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
August 25th, 12:12 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৪ আগস্ট ২০২৩-এ জোহানেসবার্গে ব্রিকস্-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস্ প্লাস বার্তালাপে অংশ নিয়েছেন।ব্রিকস্-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস্ প্লাস বার্তালাপে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 24th, 02:38 pm
ব্রিকস্ আউটরিচ সম্মেলন চলাকালীন আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকার দেশগুলির সঙ্গে চিন্তাভাবনা ভাগ করে নেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি রাষ্ট্রপতি রামাফোসা-কে আমার অভিনন্দন জানাই।পঞ্চদশ ব্রিকস শিখর সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
August 23rd, 08:57 pm
দক্ষিণ আফ্রিকার সভাপতিত্বে জোহানেসবার্গে আয়োজিত পঞ্চদশ ব্রিকস শিখর সম্মেলনে ২৩ আগস্ট প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যোগ দিয়েছেন।চন্দ্রযান-৩-এর চাঁদে সফল অবতরণের পরে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ
August 23rd, 07:36 pm
যখন আমরা চোখের সামনে এমন ইতিহাস তৈরি হতে দেখি, জীবন তখন ধন্য হয়ে যায়। এই ধরনের ঐতিহাসিক ঘটনা দেশের চিরন্তন চেতনা হয়ে দাঁড়ায়। এই মুহূর্তটি ভোলার নয়। এই মুহূর্তটি অভূতপূর্ব। এই মুহূর্তটি উন্নত ভারতের জয়ধ্বনি। এই মুহূর্তটি নতুন ভারতের জয়যাত্রা। এই মুহূর্তটি দুস্তর পারাবার পার হওয়ার মতো। এই মুহূর্তটি বিজয় পথে হাঁটার মতো। এই মুহূর্তটিতে আছে ১৪০ কোটি হৃদস্পন্দনের ক্ষমতা। এই মুহূর্তটি নতুন প্রাণশক্তি, নতুন বিশ্বাস এবং ভারতের নতুন চেতনার প্রতীক। এই মুহূর্তটি ভারতের ক্রমঊর্ধ্বমান নিয়তির আহ্বান। ‘অমৃতকাল’-এর ভোরে সাফল্যের প্রথম আলোটি পড়ল এ বছর। আমরা পৃথিবীতে যে সঙ্কল্প করেছিলাম, তা পূরণ করলাম চাঁদে। এবং আমাদের বিজ্ঞানীরাও বলছেন, “ভারত এখন চাঁদের ওপর।” আজ আমরা মহাকাশে নতুন ভারতের নতুন উড়ানের সাক্ষী থাকলাম।চন্দ্রযান ৩-এর অবতরণ প্রত্যক্ষ করতে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ইসরোর চন্দ্রাভিযান দলের সঙ্গে যোগ দিয়েছেন
August 23rd, 06:12 pm
চাঁদের মাটিতে চন্দ্রযান ৩-এর অবতরণ প্রত্যক্ষ করতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ইসরোর চন্দ্রাভিযান দলের সঙ্গে যোগ দিয়েছেন। সফল অবতরণের অব্যবহিত পরেই প্রধানমন্ত্রী দলের সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং এই ঐতিহাসিক সাফল্যে তাঁদের অভিনন্দন জানান।পঞ্চদশ ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ
August 23rd, 03:30 pm
পঞ্চদশ ব্রিকস শীর্ষ সম্মেলন উপলক্ষে এই বিপুল আয়োজনের জন্য আমি আরও একবার আমার প্রিয় বন্ধু রাষ্ট্রপতি রামাফোসাকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আমাদের জন্য এখানে উষ্ণ আতিথেয়তার ব্যবস্থা করেছেন তিনি।দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
August 23rd, 03:05 pm
পঞ্চদশ ব্রিকস শিখর সম্মেলনের ফাঁকে জোহানেসবার্গে ২৩ আগস্ট প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি শ্রী সিরিল রামাফোসার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।PM Modi arrives for the BRICS Summit at Johannesburg, South Africa
August 22nd, 06:08 pm
Prime Minister Narendra Modi arrived at Johannesburg in South Africa. Upon arrival at the Waterkloof Air Force Base, PM Modi was accorded a ceremonious welcome by Deputy President, Paul Mashatile of South Africa. PM Modi’s three-day visit to South Africa entails participation in the 15th BRICS Summit and engagements with leaders of BRICS and invited countries in plurilateral and bilateral settings.দক্ষিণ আফ্রিকা এবং গ্রীস সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রীর বিবৃতি
August 22nd, 06:17 am
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি শ্রী সিরিল রামাফোসার আমন্ত্রণে আমি ২২-২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকা সফর করবো। সফরকালে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে জোহানেসবার্গে পঞ্চদশ ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবো।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন
August 03rd, 08:26 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি শ্রী মাতেমেলা সিরিল রামাফোসার সঙ্গে আজ টেলিফোনে কথা বলেছেন।