ঝরিয়া কয়লাখনি অঞ্চলে অগ্নিকাণ্ড, ভূমিধ্বস মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের জন্য সংশোধিত ঝরিয়া মাস্টার প্ল্যান অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা
June 25th, 03:14 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনৈতিক বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রিসভা কমিটি ঝরিয়া কয়লাখনি অঞ্চলে অগ্নিকাণ্ড, ভূমিধ্বস মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য সংশোধিত ঝরিয়া মাস্টার প্ল্যান (জেএমপি) অনুমোদন করেছে। সংশোধিত পরিকল্পনা বাস্তবায়নের জন্য মোট ৫,৯৪০.৪৭ কোটি টাকা ব্যয় হবে। আগুন ও ভূমিধ্বস মোকাবিলা এবং ঝুঁকিপূর্ণ স্থান থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে করা হবে।