প্রধানমন্ত্রী ২৮ মার্চ উত্তর প্রদেশ সফরে যাবেন

March 26th, 09:52 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮ মার্চ উত্তর প্রদেশ সফরে যাবেন। বেলা সাড়ে ১১টা নাগাদ গৌতম বুদ্ধ নগরে জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনাল বিল্ডিং পায়ে হেঁটে পরিদর্শন করবেন। এরপর দুপুর ১২টা নাগাদ প্রধানমন্ত্রী নয়ডা আন্তর্জাতিক বিমান বন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন এবং জনসভায় ভাষণ দেবেন।

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কোটা বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

March 07th, 03:15 pm

কোটা এবং সমগ্র হাদোতি অঞ্চলের আমার প্রিয় বন্ধুগণ, আবারও নমস্কার।

কোটা বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

March 07th, 02:45 pm

প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক আজমের সফর, হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ২১,০০০-এরও বেশি তরুণের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কথা উল্লেখ করেন। প্রায় ১,৫০০ কোটি টাকা ব্যয়ে কোটা বিমানবন্দর নির্মাণের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই নতুন বিমানবন্দরটি আগামীদিনে গোটা এলাকার উন্নয়নে এক নতুন গতি আনবে। প্রধানমন্ত্রী কোটাকে শিক্ষা এবং শক্তি, উভয় ক্ষেত্রে এক অনন্য কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। এখানে পরমাণু কয়লা, গ্যাস এবং জলবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা রয়েছে। পর্যটনস্থল হিসেবে এই অঞ্চলের সম্ভাবনার কথা উল্লেখ করার পাশাপাশি এখানকার আধ্যাত্মিক তাৎপর্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিমান পথে যোগাযোগ চালু হলে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা এখানে ছুটে আসবেন এবং এর ফলে এখানকার তরুণ, ব্যবসায়ীরা উপকৃত

সরকার মহিলা ও তরুণদের ক্ষমতায়নের উপর জোর দিয়েছে: বারাণসীতে প্রধানমন্ত্রী মোদী

October 20th, 04:54 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাণসীতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন। আজকের প্রকল্পগুলির মধ্যে রয়েছে ৬,১০০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক বিমানবন্দর প্রকল্প এবং বারাণসীতে একাধিক উন্নয়নমূলক উদ্যোগ। সমাবেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ক্রীড়া, স্বাস্থ্যসেবা এবং পর্যটন সহ অন্যান্য ক্ষেত্রের উন্নয়নমূলক প্রকল্পগুলি আজ বারাণসীতে উপস্থাপন করা হয়েছে, যা কেবল পরিষেবা বৃদ্ধি করবে না, বরং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করবে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাণসীতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন

October 20th, 04:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাণসীতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন। আজকের প্রকল্পগুলির মধ্যে রয়েছে ৬,১০০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক বিমানবন্দর প্রকল্প এবং বারাণসীতে একাধিক উন্নয়নমূলক উদ্যোগ। সমাবেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ক্রীড়া, স্বাস্থ্যসেবা এবং পর্যটন সহ অন্যান্য ক্ষেত্রের উন্নয়নমূলক প্রকল্পগুলি আজ বারাণসীতে উপস্থাপন করা হয়েছে, যা কেবল পরিষেবা বৃদ্ধি করবে না, বরং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করবে।

উত্তরপ্রদেশের জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

November 25th, 01:06 pm

উত্তরপ্রদেশের জনপ্রিয় কর্মযোগী মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথজি, এখানকার কর্মঠ, আমাদের পুরনো সঙ্গী উপ-মুখ্যমন্ত্রী শ্রী কেশব প্রসাদ মৌর্যজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহযোগী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজি, জেনারেল ভি কে সিং-জি, শ্রী সঞ্জীব বালিয়ানজি, শ্রী এস পি সিং বাঘেলজি, শ্রী বি এল ভার্মাজি, উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী শ্রী লক্ষ্মীনারায়ণ চৌধরিজি, শ্রী জয়প্রতাপ সিং-জি, শ্রী শ্রীকান্ত শর্মাজি, শ্রী ভূপেন্দ্র চৌধরিজি, শ্রী নন্দগোপাল গুপ্তাজি, শ্রী অনিল শর্মাজি, শ্রী ধর্মসিং সৈনিজি, শ্রী অশোক কাটারিয়াজি, শ্রী জি এস ধর্মেশজি, সংসদে আমার সহকর্মী ডঃ মহেশ শর্মাজি, শ্রী সুরেন্দ্র সিং নাগরজি, শ্রী ভোলা সিং-জি, স্থানীয় বিধায়ক শ্রী ধীরেন্দ্র সিং-জি, মঞ্চে উপবিষ্ট অন্যান্য সকল জনপ্রতিনিধিগণ এবং আমাদের সবাইকে আশীর্বাদ দেওয়ার জন্য এখানে আগত বিপুল সংখ্যক মানুষ, আমার প্রিয় ভাই ও বোনেরা।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের শিলান্যাস করেছেন

November 25th, 01:01 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর প্রদেশে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের শিলান্যাস করেছেন। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জেনারেল ভি কে সিং, শ্রী সঞ্জীব বালিয়ান, শ্রী এস পি সিং বাঘেল এবং শ্রী বি এল শর্মা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী ২৫শে নভেম্বর নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের শিলান্যাস করবেন

November 23rd, 09:29 am

উত্তরপ্রদেশ ভারতে একমাত্র রাজ্য হতে চলেছে যেখানে ৫টি আন্তর্জাতিক বিমান বন্দর থাকবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধ নগরের জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমান বন্দর (এনআইএ)-র ২৫ নভেম্বর বেলা ১টার সময় শিলান্যাস করবেন।