প্রধানমন্ত্রী আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মিলের সঙ্গে সাক্ষাৎ করেন
July 06th, 01:48 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আর্জেন্টিনার রাষ্ট্রপতি মহামান্য জাভিয়ের মিলের সঙ্গে সাক্ষাৎ করেন। কাসা রোসাদা পৌঁছানোর পর রাষ্ট্রপতি মিলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। গতকাল বুয়েনস আইরেসে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। ৫৭ বছরের ব্যবধানে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর আর্জেন্টিনায় প্রথম দ্বিপাক্ষিক সফর হওয়ায় এবারের সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারত-আর্জেন্টিনা সম্পর্কের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বছর, কারণ দুই দেশ পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫ বছর উদযাপন করছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি মিলেকে তাঁর এবং তাঁর প্রতিনিধিদলের প্রতি সদয় আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান।প্রধানমন্ত্রী মোদী আর্জেন্টিনার বুয়েনস আইরেসে এসে পৌঁছেছেন
July 05th, 07:23 am
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগে আর্জেন্টিনা এসে পৌঁছেছেন। তিনি রাষ্ট্রপতি মিলের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রীর বিবৃতি
July 02nd, 07:34 am
আজ আমি ৫টি দেশ সফরে যাচ্ছি। ২-৯ জুলাই পর্যন্ত আমি ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া সফর করব।প্রধানমন্ত্রীর ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেটিনা, ব্রাজিল এবং নামিবিয়া সফর (০২-০৯ জুলাই)
June 27th, 10:03 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২-৩ জুলাই ঘানা সফর করবেন। এটি প্রধানমন্ত্রীর প্রথম ঘানা সফর। তিন দশক পর এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী ঘানা সফরে যাচ্ছেন। সফরকালে ঘানার প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং আর্থিক, বিদ্যুৎ, প্রতিরক্ষা ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন।প্রধানমন্ত্রীর সঙ্গে আর্জেন্টিনার প্রেসিডেন্টের বৈঠক
November 20th, 08:09 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৯ নভেম্বর ব্রাজিলের রিও ডি জেনেইরোতে জি-২০ শিখর সম্মেলনের ফাঁকে আর্জেন্টিনা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট শ্রী জেভিয়ার মিলেই-এর সঙ্গে বৈঠক করেছেন।আর্জেন্টিনার রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ায় জাভিয়ের মিলেইকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
November 20th, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আর্জেন্টিনার রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ায় জাভিয়ের মিলেইকে অভিনন্দন জানিয়েছেন।