ভগবান শ্রী স্বামীনারায়ণের শিক্ষাপত্রীর দ্বি-শতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

January 23rd, 02:12 pm

আজ আমরা এক বিশেষ মুহূর্তের সাক্ষী হতে চলেছি। ভগবান স্বামীনারায়ণের শিক্ষাপত্রীর দ্বি-শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ সুযোগ পাওয়া আমাদের সকলের কাছে অত্যন্ত সৌভাগ্যের। আমরা এই পবিত্র উৎসবের অংশীদার হতে পেরেছি। এই পূণ্য লগ্নে আমি সকল সন্তকে আমার প্রণাম জানাই। ভগবান স্বামীনারায়ণের কোটি কোটি ভক্তকে দ্বি-শতবার্ষিকী উৎসব উপলক্ষে অভিনন্দন জানাই।

শিক্ষাপত্রী দ্বিশতবার্ষিকী মহোৎসবে প্রধানমন্ত্রীর ভাষণ

January 23rd, 02:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শিক্ষাপত্রী দ্বিশতবার্ষিকী মহোৎসবে তাঁর বক্তব্য ভিডিও বার্তার মাধ্যমে আজ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, ভগবান স্বামীনারায়ণের শিক্ষাপত্রীর ২০০ বছর পূর্তির বিশেষ অনুষ্ঠান আজ আমরা সকলে প্রত্যক্ষ করছি। দ্বিশতবার্ষিকী উদযাপনের এই অনুষ্ঠানে অংশ নেওয়া সকলের কাছে সৌভাগ্যের মুহূর্ত বলে তুলে ধরেন তিনি। এই পর্বে সকল সাধুসন্তদের প্রতি তিনি প্রণাম জানান। এই দ্বিশতবার্ষিকী অনুষ্ঠানে ভগবান স্বামীনারায়ণের কোটি কোটি অনুগামীকে শুভেচ্ছা জানান শ্রী মোদী।

দেশের প্রথম ‘হর ঘর জল’ শংসাপত্র প্রাপ্ত মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার নাগরিকদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

July 22nd, 09:43 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশের মধ্যে প্রথম ‘হর ঘর জল’ জেলার শংসাপত্র প্রাপ্ত মধ্যপ্রদেশের বুরহানপুরের নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী দোসরা অক্টোবর গ্রাম পঞ্চায়েত ও পানী সমিতির সদস্যদের সঙ্গে জল জীবন মিশনের বিষয়ে মতবিনিময় করবেন

October 01st, 12:23 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দোসরা অক্টোবর বেলা ১১টার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত ও পানী সমিতির সদস্যদের সঙ্গে জল জীবন মিশনের বিষয়ে মতবিনিময় করবেন।

‘বৃষ্টির জল ধরো’ অভিযানের শুভ সূচনা উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ

March 22nd, 12:06 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব জল দিবসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘জল শক্তি অভিযান : বৃষ্টির জল ধরুন’ কর্মসূচির সূচনা করেছেন। শ্রী মোদীর উপস্থিতিতে দেশের প্রথম আন্তঃনদী সংযোগ প্রকল্প-কেন বেতয়া লিঙ্ক প্রকল্পের বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী এবং উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র এবং গুজরাটের গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বিশ্ব জল দিবসে প্রধানমন্ত্রী ‘জল শক্তি অভিযান : বৃষ্টির জল ধরুন’ কর্মসূচির সূচনা করেছেন

March 22nd, 12:05 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব জল দিবসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘জল শক্তি অভিযান : বৃষ্টির জল ধরুন’ কর্মসূচির সূচনা করেছেন। শ্রী মোদীর উপস্থিতিতে দেশের প্রথম আন্তঃনদী সংযোগ প্রকল্প-কেন বেতয়া লিঙ্ক প্রকল্পের বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী এবং উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র এবং গুজরাটের গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২২শে মার্চ বিশ্ব জল দিবস উপলক্ষ্যে “জলশক্তি অভিযান : বৃষ্টির জল ধরুন” কর্মসূচীর সূচনা করবেন

March 21st, 12:54 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্ব জল দিবস উপলক্ষ্যে ২২শে মার্চ “জলশক্তি অভিযান : বৃষ্টির জল ধরুন” কর্মসূচীর সূচনা করবেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রকের কেন্দ্র ও রাজ্য সরকারী আধিকারিক, জেলাশাসক, জেলার ডেপুটি কমিশনার এবং সব গ্রামের প্রধানদের উদ্দেশে বক্তব্য রাখবেন। “বৃষ্টির জল ধরুন, যেখানে বৃষ্টি পড়বে, যখন বৃষ্টি পড়বে” ভাবনায় দেশজুড়ে গ্রামাঞ্চল ও শহরে এই কর্মসূচী শুরু হবে। ২২শে মার্চ থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত প্রাক মৌসুমী ও মৌসুমী এই দুটি পর্বে কর্মসূচী বাস্তবায়িত হবে।