রাজস্থানের বালোত্রায় বিবিধ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
July 04th, 12:50 pm
রাজস্থানের রাজ্যপাল হরিভাউ বাগদে জি, রাজস্থানের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভজনলাল শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারী জি, প্রেমচাঁদ বৈরওয়া জি, রাজস্থান সরকারের সকল মন্ত্রী, সহকর্মী সাংসদ ও বিধায়কগণ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালোত্রায় প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন
July 04th, 12:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালোত্রায় প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অঞ্চলের ঐতিহাসিক ঐতিহ্যের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী রাজ্যের অগণিত বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন যে প্রকৃত জাতীয় গর্ব আত্মনির্ভরশীলতার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। তিনি ব্যক্তিগত মর্যাদা এবং দেশের বৈদেশিক নির্ভরতা কমানোর কৌশলগত প্রয়োজনের মধ্যে একটি সরাসরি যোগসূত্র স্থাপন করেন। শ্রী মোদী বলেন সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল হলেই কোনো ব্যক্তি হোক বা দেশের, আত্মসম্মান তুঙ্গে থাকতে ।প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে পশ্চিম এশিয়ার সংকট মোকাবিলায় ১৪০ কোটি ভারতীয়র ঐক্যের প্রতি আস্থা প্রকাশ করেছেন
March 29th, 11:30 am
এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী পশ্চিম এশিয়া সংঘাত নিয়ে কথা বলেছেন এবং এই সংকট কাটিয়ে ওঠার জন্য ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের গুজবে কান না দেওয়ার এবং শুধুমাত্র সরকারের দেওয়া তথ্যের ওপর আস্থা রাখার আবেদন জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী জ্ঞান ভারতম সমীক্ষা, খেলাধুলা ও ফিটনেস, জল সংরক্ষণ, মাছ চাষ এবং সৌর শক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ‘জলসঞ্চয় জনভাগিদারী’ উদ্যোগের সূচনা করেছেন
September 06th, 01:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সুরাটে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ‘জলসঞ্চয় জনভাগিদারী’ উদ্যোগের সূচনা অনুষ্ঠানে ভাষণ দেন। এই উদ্যোগের আওতায় রাজ্যজুড়ে দীর্ঘস্থায়ী ভিত্তিতে বর্ষার জল সংরক্ষণ পরিকাঠামো গড়ে তোলা হবে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ‘জলসঞ্চয় জনভাগিদারী’ উদ্যোগের সূচনা করেছেন
September 06th, 12:30 pm
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জলশক্তি মন্ত্রকের উদ্যোগে আজ গুজরাট থেকে এই গুরুত্বপূর্ণ অভিযানের সূচনা করা হল। এবার বর্ষার মরসুমে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার উল্লেখ করে শ্রী মোদী বলেন, দেশের বেশিরভাগ এলাকাতেই এর প্রভাব পড়েছে। তিনি বলেন, গুজরাটকে কঠিন সংকটের মধ্যে পড়তে হয়েছে এবং এই সংকট মোকাবিলায় সমস্ত দফতরকে পূর্ণ মাত্রায় কাজে লাগানো হচ্ছে। তবে, এই সংকটাবস্থায় সারা দেশের মানুষ গুজরাটের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অনেকাংশ এখনও বর্ষার মরসুমে বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি।৬ সেপ্টেম্বর ‘জল সঞ্চয় জন-অংশীদারিত্ব উদ্যোগ’-এর সূচনা অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
September 05th, 02:17 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে ৬ সেপ্টেম্বর বেলা ১২-৩০ মিনিটে ‘জল সঞ্চয় জন-অংশীদারিত্ব উদ্যোগ’-এর সূচনা অনুষ্ঠানে ভাষণ দেবেন।