গুজরাটের ভাব-থারাডে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

March 31st, 05:00 pm

অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই, গুজরাট বিধানসভার অধ্যক্ষ শঙ্কর ভাই, উপ-মুখ্যমন্ত্রী ভাই হর্ষ সাংভি, গুজরাট সরকারের মন্ত্রীগণ, বিধায়কবৃন্দ এবং বানাসকাঁথা, ভাব, থারাড ও উত্তর গুজরাটের আমার প্রিয় ভাই ও বোনেরা।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের ভাও-থারাডে ২০,০০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন

March 31st, 04:32 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর গুজরাটের জন্য প্রায় ২০,০০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন। বনসকাঁঠা জেলার ভাও-থরাদে এক জনসমাবেশে তিনি বলেন, পবিত্র নবরাত্রি উৎসব সদ্য সমাপ্ত হয়েছে এবং আজকের দিনটি ভগবান মহাবীর জয়ন্তী হিসেবেও পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী মা অম্বাজি এবং ভগবান শ্রী ধরণীধরজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী বললেন, ভগবান মহাবীরের বাণীতে এক অদ্ভূত প্রেরণা রয়েছে

March 31st, 10:41 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, সত্য, সম্প্রীতি, সদ্ব্যবহার এবং সাম্যের ভিত্তিতে তৈরি ভগবান মহাবীরের বাণীতে এক অদ্ভূত প্রেরণা রয়েছে।

গুজরাটের গান্ধীনগরে ‘সম্রাট সম্প্রতি সংগ্রহালয়’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

March 31st, 10:25 am

আচার্য ভগবন্ত শ্রী পদ্মসাগর সুরীশ্বরজি মহারাজ সাহেব, গুজরাটের মাননীয় রাজ্যপাল আচার্য দেবব্রতজি, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই, রাজ্যের মাননীয় উপ-মুখ্যমন্ত্রী ভাই হর্ষ সাংভিজি, পরম পূজ্য আচার্য ভগবন্তগণ, পূজ্য সাধু ভগবন্তগণ, সাধ্বীজি ভগবন্তগণ, এই পবিত্র সমাবেশে উপস্থিত সকল আচার্য ও মুনি ভগবন্তগণ, বিশিষ্ট সমাজসেবী এবং উপস্থিত ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ!

মহাবীর জয়ন্তী উপলক্ষে গান্ধীনগরের কোবা তীর্থে সম্রাট সম্প্রতি সংগ্রহালয়ের উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

March 31st, 10:15 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভগবান মহাবীর জয়ন্তী উপলক্ষে গুজরাটের গান্ধীনগরে কোবা তীর্থে 'সম্রাট সম্প্রতি সংগ্রহালয়'-এর উদ্বোধন করেন। কোবা তীর্থের সহনশীল পরম্পরার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই পবিত্র স্থলে বছরের পর বছর ধরে শিক্ষা, সাধনা এবং আত্ম-শৃঙ্খলার পরম্পরা বিকশিত হয়েছিল। এই প্রয়াসে প্রভূত অবদান রাখার জন্য সমস্ত জৈন মুনি, সাধু-সন্ত এবং হাজার হাজার ভক্তকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ৩১ মার্চ গুজরাট সফর করবেন

March 30th, 11:05 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৬ সালের ৩১শে মার্চ গুজরাট সফর করবেন। সকাল ১০টা নাগাদ প্রধানমন্ত্রী গান্ধীনগরে ‘সম্রাট সম্প্রতি জাদুঘর’-এর উদ্বোধন করবেন। এই উপলক্ষে তিনি সেখানে এক সমাবেশে ভাষণও দেবেন। দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী আহমেদাবাদের সানন্দে ‘কেইনস সেমিকন প্ল্যান্ট’-এর উদ্বোধন করবেন এবং একটি জনসভায় ভাষণ দেবেন। এরপর প্রধানমন্ত্রী ‘ভাব-থরাদ’-এর উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি বিকেল ৪টা নাগাদ ২০,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমুলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই উপলক্ষে তিনি এক সমাবেশে ভাষণও দেবেন।

প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে পশ্চিম এশিয়ার সংকট মোকাবিলায় ১৪০ কোটি ভারতীয়র ঐক্যের প্রতি আস্থা প্রকাশ করেছেন

March 29th, 11:30 am

এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী পশ্চিম এশিয়া সংঘাত নিয়ে কথা বলেছেন এবং এই সংকট কাটিয়ে ওঠার জন্য ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের গুজবে কান না দেওয়ার এবং শুধুমাত্র সরকারের দেওয়া তথ্যের ওপর আস্থা রাখার আবেদন জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী জ্ঞান ভারতম সমীক্ষা, খেলাধুলা ও ফিটনেস, জল সংরক্ষণ, মাছ চাষ এবং সৌর শক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন।

শ্রীমদ বিজয়রত্ন সুন্দর সুরিশ্বরজি মহারাজের ৫০০তম গ্রন্থ প্রকাশের সময় প্রধানমন্ত্রীর বার্তার বঙ্গানুবাদ

January 11th, 01:00 pm

এই পবিত্র অনুষ্ঠানে, আমি প্রথমে আমাদের অনুপ্রেরণার উৎস, পূজনীয় ভুবনভানুসুরিশ্বর জি মহারাজের চরণে প্রণাম জানাই। আমি প্রশান্তমূর্তি সুবিশাল গচ্ছাধিপতি পূজ্য শ্রীমদ বিজয় রাজেন্দ্রসুরিশ্বর জি মহারাজ, পূজ্য গচ্ছাধিপতি শ্রী কল্পতরুসূরিশ্বর জি মহারাজ, সরস্বতী কৃপাপ্রাপ্ত পরম পূজ্য আচার্য ভগবন্ত শ্রীমদ বিজয়রত্নসুন্দরসুরিশ্বর জি মহারাজ এবং এই অনুষ্ঠানে উপস্থিত সকল সাধু ও সাধ্বীদের প্রতিও আমার শ্রদ্ধা জ্ঞাপন করি।

শ্রীমদ বিজয়রত্ন সুন্দর সুরীশ্বরজী মহারাজের ৫০০তম বই প্রকাশের সময় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন্তব্য

January 11th, 12:44 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও বার্তার মাধ্যমে শ্রীমদ বিজয়রত্ন সুন্দর সুরিশ্বরজি মহারাজের ৫০০তম গ্রন্থ প্রকাশের অনুষ্ঠানে তাঁর বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে শ্রী মোদী বলেন যে, এই পবিত্র উপলক্ষে তিনি প্রথমে পূজনীয় ভুবনভানুসুরিশ্বর জি মহারাজের চরণে প্রণাম জানান এবং প্রশান্তমূর্তি সুবিশাল গচ্ছাধিপতি পূজ্য শ্রীমদ বিজয় রাজেন্দ্রসুরিশ্বর জি মহারাজ, পূজ্য গচ্ছাধিপতি শ্রী কল্পতরু সুরিশ্বর জি মহারাজ, সরস্বতী কৃপাপ্রাপ্ত পরম পূজ্য আচার্য ভগবন্ত শ্রীমদ বিজয়রত্নসুন্দর সুরিশ্বর জি মহারাজ এবং অনুষ্ঠানে উপস্থিত সকল সাধু ও সাধ্বীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ‘উর্জা মহোৎসব কমিটি’র সকল সদস্যকে অভিনন্দন জানান।

নতুন দিল্লিতে জ্ঞান ভারতম-এর আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

September 12th, 04:54 pm

আজ বিজ্ঞান ভবন ভারতের সোনালী অতীতের নবজাগরণের সাক্ষী হচ্ছে। মাত্র কয়েকদিন আগে, আমি জ্ঞান ভারতম মিশন ঘোষণা করেছিলাম। আর আজ এত অল্প সময়ের মধ্যে, আমরা জ্ঞান ভারতম আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছি। এর সঙ্গে যুক্ত পোর্টালটিও এখন চালু করা হয়েছে। এটি কোনও সরকারি বা বিদ্যায়তনিক অনুষ্ঠান নয়, জ্ঞান ভারতম মিশন ভারতের সংস্কৃতি, সাহিত্য এবং চেতনার প্রকাশকেন্দ্র হয়ে উঠতে চলেছে। হাজার হাজার প্রজন্মের চিন্তাভাবনা এবং প্রতিফলন, ভারতের মহান ঋষি-আচার্য এবং পণ্ডিতদের দর্শন এবং গবেষণা, আমাদের জ্ঞান ঐতিহ্য, আমাদের বৈজ্ঞানিক ঐতিহ্য; জ্ঞান ভারতম মিশনের মাধ্যমে আমরা সেগুলিকে ডিজিটালাইজ করতে যাচ্ছি। এই অভিযানের জন্য আমি সকল দেশবাসীকে অভিনন্দন জানাই। জ্ঞান ভারতম এবং সংস্কৃতি মন্ত্রকের পুরো টিমকে আমার শুভেচ্ছা।

নতুন দিল্লিতে জ্ঞান ভারতম নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ প্রধানমন্ত্রীর

September 12th, 04:45 pm

নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ জ্ঞান ভারতম নিয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর ভাষণে শ্রী মোদী ভারতের সোনালি অতীতের পুনর্জাগরণের কথা উল্লেখ করেন। এ প্রসঙ্গে কয়েকদিন আগে ঘোষণা করা জ্ঞান ভারতম মিশনের কথাও উল্লেখ করেন তিনি।

সমবৎসরিতে, সহমর্মিতা এবং বিনয়ের আহ্বান জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

August 27th, 06:20 pm

পবিত্র সমবৎসরি উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, জোর দিয়েছেন ক্ষমা, সহমর্মিতা এবং আন্তরিক মানবিক সম্পর্কের শাশ্বত মূল্যবোধের ওপর।

নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আচার্য শ্রী বিদ্যানন্দ জি মহারাজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

June 28th, 11:15 am

পরম শ্রদ্ধেয় আচার্য প্রজ্ঞা সাগর মহারাজ জি, শ্রবণবেলগোলার মঠস্বামী চারুকীর্তি জি, আমার সহকর্মী গজেন্দ্র সিং শেখাওয়াত জি, সংসদে আমার সহকর্মী ভাই নবীন জৈন জি, ভগবান মহাবীর অহিংস ভারতী ট্রাস্টের সভাপতি প্রিয়াঙ্ক জৈন জি, সচিব মমতা জৈন জি, ট্রাস্টি পীযূষ জৈন জি, অন্যান্য সকল বিশিষ্ট ব্যক্তি, সাধু, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়, জয় জিনেন্দ্র!

আচার্য শ্রী বিদ্যানন্দ জি মহারাজের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

June 28th, 11:01 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আচার্য শ্রী বিদ্যানন্দ জি মহারাজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, ভারতের আধ্যাত্মিক পরম্পরার এক উল্লেখযোগ্য মুহূর্ত প্রত্যক্ষ করছে দেশ। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেককে শুভেচ্ছা এবং আন্তরিক কৃতজ্ঞতা জানান।

আচার্য বিদ্যানন্দজি মহারাজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

June 27th, 05:06 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮ জুন নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আচার্য বিদ্যানন্দজি মহারাজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বেলা ১১টা নাগাদ আয়োজিত এই সমাবেশে ভাষণও দেবেন তিনি।

মহাবীর জয়ন্তীতে ভগবান মহাবীরের গভীর প্রভাবের কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী

April 10th, 03:30 pm

মহাবীর জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর জীবনে ভগবান মহাবীরের গভীর প্রভাবের কথা স্মরণ করেছেন।

মহাবীর জয়ন্তীতে প্রধানমন্ত্রী ভগবান মহাবীরকে শ্রদ্ধা জানিয়েছেন

April 10th, 08:44 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহাবীর জয়ন্তীতে ভগবান মহাবীরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন যে ভগবান মহাবীর সবসময় জোর দিতেন অহিংসা, সত্য এবং সহমর্মিতার ওপর এবং তাঁর আদর্শ সারা বিশ্বে অগণিত মানুষকে শক্তি যোগায়। প্রধানমন্ত্রী এও বলেছেন যে গতবছর সরকার প্রাকৃতকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে, যে সিদ্ধান্ত বহুল প্রশংসিত হয়েছে।

নবকার মহামন্ত্র শুধু একটি মন্ত্রই নয়, এটি আস্থা ও জীবনের সার কথা: প্রধানমন্ত্রী মোদী

April 09th, 08:15 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে নবকার মহামন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে নবকার মন্ত্রের গূঢ় আধ্যাত্মিক চেতনার বিষয়টি উল্লেখ করে বলেন, এর মধ্য দিয়ে মনে শান্তি ও সুস্থিতি আসে।

নবকার মহামন্ত্র দিবস-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

April 09th, 07:47 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে নবকার মহামন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে নবকার মন্ত্রের গূঢ় আধ্যাত্মিক চেতনার বিষয়টি উল্লেখ করে বলেন, এর মধ্য দিয়ে মনে শান্তি ও সুস্থিতি আসে। তিনি এর মহত্বের প্রসঙ্গটি উল্লেখ করে বলেন, এই মন্ত্রের প্রতিটি শব্দ আমাদের মননে এবং চেতনায় গভীরভাবে অনুরণিত হয়। নবকার মন্ত্রের পবিত্র শ্লোক পাঠ করে তিনি বলেন, এর মাধ্যমে আমাদের দেহে শক্তি সঞ্চারিত হয়, স্থৈর্য্য ও চেতনার সহাবস্থান গড়ে ওঠে। এ প্রসঙ্গে তিনি তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। নবকার মন্ত্রের আধ্যাত্মিক ক্ষমতা তিনি সর্বদাই অনুভব করে থাকেন। বহু বছর আগে বেঙ্গালুরুতে আয়োজিত এক অনুষ্ঠানে সমবেত কন্ঠে মন্ত্রোচ্চারণ প্রত্যক্ষ করে তার প্রভাব তাঁর জীবনে কতটা পড়েছিল, সেকথাও তিনি জানান। দেশ-বিদেশের হাজার হাজার মানুষ যুগপৎ চেতনাকে সঙ্গ করে এখানে এসেছেন এক অভূতপূর্ব অভিজ্ঞতার সাক্ষী হতে।

প্রধানমন্ত্রী ৯ এপ্রিল নতুন দিল্লিতে নবকার মহামন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন

April 07th, 05:23 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৯ এপ্রিল সকাল ৮টা নাগাদ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে নবকার মহামন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সমাবেশে তিনি ভাষণও দেবেন।