ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর যৌথভাবে সংবাদ মাধ্যমের উদ্দেশে ভাষণ

March 05th, 11:55 am

ফিনল্যান্ডের রাষ্ট্রপতি হিসেবে এই প্রথম ভারতে আসার জন্য আমি প্রেসিডেন্ট স্টুবকে আন্তরিকভাবে স্বাগত জানাই। রাষ্ট্রপতি স্টুব একজন বিশিষ্ট আন্তর্জাতিক নেতাই নন, তিনি শ্রদ্ধেয় চিন্তাশীল ব্যক্তিত্ব এবং লেখক হিসেবেও পরিচিত।

'মন কি বাত' দেশের মানুষের এমন সাফল্য, মানুষের সমষ্টিগত প্রয়াসকে লোকসমক্ষে আনার এক অনুপম প্রচেষ্টা: প্রধানমন্ত্রী মোদী

November 30th, 11:30 am

এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী নভেম্বর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে সংবিধান দিবস উদযাপন, বন্দে মাতরমের ১৫০তম বার্ষিকী, অযোধ্যায় ধর্মধ্বজ উত্তোলন, আইএনএস 'মাহে'-এর অন্তর্ভুক্তি এবং কুরুক্ষেত্রে আন্তর্জাতিক গীতা মহোৎসব। তিনি রেকর্ড খাদ্যশস্য ও মধু উৎপাদন, ভারতের ক্রীড়া সাফল্য, মিউজিয়াম এবং প্রাকৃতিক কৃষির মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী সকলকে কাশী-তামিল সঙ্গমমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী গোয়ায় আয়রনম্যান ৭০.৩-এর মতো অনুষ্ঠানে যুব সমাজের বর্ধিত অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন

November 09th, 10:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গোয়ায় অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩-এর মতো অনুষ্ঠানে যুব সমাজের বর্ধিত অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, এই ধরনের অনুষ্ঠান ফিট ইন্ডিয়া আন্দোলনের লক্ষ্যে বিশেষ অবদান রাখে। শ্রী মোদী বলেছেন, “অংশগ্রহণকারী প্রত্যেককে অভিনন্দন। অন্যদের সঙ্গে আমাদের দুই তরুণ দলীয় সহকর্মী আন্নামালাই এবং তেজস্বী সূর্য সাফল্যের সঙ্গে আয়রনম্যান ট্রায়াথলন সম্পূর্ণ করায় আমি আনন্দিত।”