পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংঘাতের বিষয়ে রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ

March 24th, 02:05 pm

পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ চলছে এবং তার ফলে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, সে বিষয়ে আমরা সকলেই অবগত। এই ভয়াবহ পরিস্থিতিতে সরকারের অবস্থান তুলে ধরতে আমি আজ সংসদের উচ্চকক্ষে তথা দেশবাসীর সামনে উপস্থিত হয়েছি। পশ্চিম এশিয়ায় এই যুদ্ধ তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে। এই যুদ্ধ বিশ্বজুড়ে এক গুরুতর জ্বালানি সংকট তৈরি করেছে। এই পরিস্থিতি ভারতের জন্যও উদ্বেগজনক। এই যুদ্ধ আমাদের বাণিজ্য পথগুলোকে প্রভাবিত করছে। পেট্রোল, ডিজেল, গ্যাস এবং সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিয়মিত সরবরাহ আজ প্রভাবিত। উপসাগরীয় দেশগুলোতে প্রায় ১ কোটি ভারতীয় বসবাস করেন এবং কাজ করেন। তাদের জীবন ও জীবিকার নিরাপত্তার বিষয়টি ভারতের জন্য গভীর উদ্বেগের বিষয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু জাহাজ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে, এই জাহাজগুলিতে প্রচুর ভারতীয় নাবিক রয়েছেন। ভারতের জন্য এটিও অত্যন্ত উদ্বেগের। এই ভয়াবহ পরিস্থিতিতে, ভারতীয় সংসদের এই উচ্চকক্ষ থেকে শান্তি ও আলোচনার জন্য ঐক্যবদ্ধ এক ধ্বনি সারা পৃথিবীর কাছে পৌছে দেওয়া অপরিহার্য।

পশ্চিম এশিয়ার সংঘর্ষ নিয়ে রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

March 24th, 02:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় ভাষণ দেন এবং পশ্চিম এশিয়ায় বর্তমান সংঘাতের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ গোটা বিশ্বে এক তীব্র জ্বালানি সঙ্কটের জন্ম দিয়েছে, যার প্রভাব ভারতেও পড়েছে এবং উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান যে, এই সংঘাত ভারতের বাণিজ্যিক পথগুলি বিঘ্নিত হওয়ায় পেট্রোল, ডিজেল, গ্যাস ও সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিয়মিত সরবরাহে ব্যাঘাত ঘটাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, উপসাগরীয় দেশগুলিতে প্রায় এক কোটি ভারতীয়ের বসবাস। এই অবস্থায় তাঁদের নিরাপত্তা ও জীবন-জীবিকা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে, তিনি হরমুজ প্রণালীতে জাহাজে আটকে থাকা বিপুল সংখ্যক ভারতীয় নাবিকের অবস্থার প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন। শ্রী মোদী দৃঢ়তার সঙ্গে বলেন, এমন এক সঙ্কটময় পরিস্থিতিতে, ভারতের সংসদের এই মর্যাদাপূর্ণ উচ্চকক্ষ থেকে সমগ্র বিশ্বের উদ্দেশে শান্তি ও পারস্পরিক আলাপ-আলোচনার পক্ষে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর উচ্চারিত হওয়া একান্ত আবশ্যক।

পশ্চিম এশিয়ায় চলতি সংঘর্ষের পরিপ্রেক্ষিতে লোকসভায় প্রধানমন্ত্রীর বিবৃতি

March 23rd, 02:15 pm

আমি এই সম্মানজনক কক্ষে এসেছি পশ্চিম এশিয়ার চলতি সংঘর্ষ এবং ভারতের জন্য এটি কি সমস্যা সৃষ্টি করেছে, সেই নিয়ে বলতে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ২-৩ সপ্তাহে শ্রী জয়শঙ্কর জি এবং শ্রী হরদীপ পুরী জি এই বিষয়ে সভাকে প্রয়োজনীয় তথ্য। জানিয়েছেন । এখন এই সংকট তিন সপ্তাহের বেশি পেরিয়ে গেছে। ফলে. বিশ্ব অর্থনীতি এবং মানুষের জীবনে তার কুপ্রভাব চোখে পড়ছে। সমগ্র বিশ্ব দুই পক্ষের কাছেই দ্রুত এই সংকট সমাধানের আবেদন জানাচ্ছে।

পশ্চিম এশিয়ায় চলতি সংঘর্ষের বিষয়ে লোকসভায় ভাষণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

March 23rd, 02:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ লোকসভায় পশ্চিম এশিয়ায় চলতি সংঘাত এবং এর জেরে ভারতের সামনে এসে পড়া কঠিন নানা চ্যালেঞ্জ নিয়ে বিবৃতি দেন। এই সংকট তিন সপ্তাহেরও বেশি সময় ধরে অব্যাহত রয়েছে এবং এর ফলে বিশ্ব অর্থনীতি ও মানুষের জীবনের ওপর গভীর নেতিবাচক প্রভাব পড়েছে — একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী দ্রুত সমস্যার সমাধানের ওপর জোর দেন। শ্রী মোদী বলেন, বিশ্বের সব দেশ, বিবাদে জড়িয়ে পড়া প্রতিটি পক্ষের কাছে এই সঙ্কটের দ্রুত সমাধানের আহ্বান জানাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন যে, এই যুদ্ধ অর্থনৈতিক, নিরাপত্তা এবং মানবিক দৃষ্টিকোণ থেকে যে জটিলতা তৈরি করেছে তা নজিরবিহীন। তিনি বলেন যে, যুদ্ধরত ও যুদ্ধ-বিধ্বস্ত দেশগুলোর সাথে ভারতের ব্যাপক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। সংঘাতদীর্ণ এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পরিবহণ পথের ওপর রয়েছে। ভারতের অপরিশোধিত তেল ও গ্যাসের চাহিদার একটি বড় অংশ এই অঞ্চল থেকেই মেটানো হয়। উপসাগরীয় দেশগুলোতে বসবাসরত ও কর্মরত প্রায় এক কোটি ভারতীয় নাগরিকের পাশাপাশি, ওই জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে কর্মরত বিপুল সংখ্যক ভারতীয় নাবিকদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি খুবই জটিল এবং ভারতের সংসদ থেকে আন্তর্জাতিক মহলের কাছে একটি ঐক্যবদ্ধ সর্বসম্মত বার্তা যাওয়া জরুরি। ভারতীয় নাগরিকদের সুরক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী সংসদে বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সংঘাত-বিধ্বস্ত দেশগুলিতে থাকা ভারতীয় নাগরিকদের সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি জানান যে, পশ্চিম এশিয়ার অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে দু’দফায় কথা বলেছেন এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তার আশ্বাস মিলেছে। শ্রী মোদী বলেন, যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। পশ্চিম এশিয়ায় থাকা ভারতীয় নাগরিকদের জন্য কনস্যুলার ও প্রাতিষ্ঠানিক সহায়তার বিস্তারিত বিবরণও প্রধানমন্ত্রী তুলে ধরেন। তিনি বলেন যে, সংঘাত-বিধ্বস্ত দেশগুলির ভারতীয় দূতাবাসগুলি নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে এবং নিয়মিত পরামর্শমূলক নির্দেশিকা জারি করছে। পাশাপাশি ভারত ও সংঘাত-বিধ্বস্ত দেশ — উভয় স্থানেই ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম ও জরুরি হেল্পলাইন রয়েছে। ভারত থেকে যাওয়া কর্মী ও পর্যটক – সকলকেই প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দেওয়া হচ্ছে বলে প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৩,৭৫,০০০-এরও বেশি ভারতীয় নিরাপদে দেশে ফিরে এসেছেন; এর মধ্যে কেবল ইরান থেকেই ফিরেছেন প্রায় ১,০০০ ভারতীয়, যাঁদের মধ্যে ৭০০-এরও বেশি হলেন তরুণ চিকিৎসা-বিজ্ঞানের শিক্ষার্থী। তিনি আরও উল্লেখ করেন যে, উপসাগরীয় দেশগুলোতে থাকা ভারতীয় স্কুলগুলিতে দশম ও দ্বাদশ শ্রেণীর নির্ধারিত পরীক্ষা সিবিএসই বাতিল করেছে এবং শিক্ষার্থীদের পড়াশোনা চালু রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন

March 21st, 04:26 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রপতি মহামান্য ডঃ মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন। এই কথোপকথনের উদ্দেশ্য ছিল আঞ্চলিক ঘটনাবলি নিয়ে আলোচনা করা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

March 12th, 11:38 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইরানের প্রেসিডেন্ট ডঃ. মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

LDF and UDF have deprived Keralam of its youth power: PM Modi in Ernakulam

March 11th, 03:00 pm

Amid a massive gathering in Ernakulam today, Prime Minister Narendra Modi said the enthusiasm and confidence of the people reflected a strong aspiration for Keralam’s development and a new political direction in the state. He emphasised that the aspirations of the people clearly indicate a desire for faster growth and new opportunities.

PM Modi addresses a mega public meeting in Ernakulam, Keralam

March 11th, 02:20 pm

Amid a massive gathering in Ernakulam today, Prime Minister Narendra Modi said the enthusiasm and confidence of the people reflected a strong aspiration for Keralam’s development and a new political direction in the state. He emphasised that the aspirations of the people clearly indicate a desire for faster growth and new opportunities.

টুওয়ার্ডস ২০৩০: ভারত-ইউরোপীয় ইউনিয়নের ব্যাপক কৌশলগত এজেন্ডা

January 27th, 06:48 pm

২০২৬ সালের ২৭ জানুয়ারি নতুন দিল্লিতে অনুষ্ঠিত ১৬তম ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে অনুমোদিত যৌথ ভারত-ইইউ ব্যাপক কৌশলগত এজেন্ডা, উভয় অংশীদার এবং বৃহত্তর বিশ্বের জন্য পারস্পরিকভাবে উপকারী, সুনির্দিষ্ট এবং রূপান্তরমূলক ফলাফল প্রদানের জন্য ইইউ-ভারত সহযোগিতাকে সম্প্রসারিত, গভীর এবং আরও ভালভাবে সমন্বয় করে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের ভারত সফর এবং ১৬তম ভারত-ইইউ শীর্ষ সম্মেলন নিয়ে ভারত-ইইউ যৌথ বিবৃতি

January 27th, 06:15 pm

প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের উরসুলা ভন দের লেয়েন ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ভারতে রাষ্ট্রীয় সফরে এসেছেন। সফরকালে, নেতারা ঐতিহাসিক ভারত-ইইউ এফটিএ নিয়ে আলোচনার সফল সমাপ্তির প্রশংসা করেন এবং টুওয়ার্ডস ২০৩০: ভারত-ইইউ যৌথ ব্যাপক কৌশলগত এজেন্ডা গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর নতুন দিল্লির ভারত মণ্ডপম – এ ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০২৫ – এ অংশ নেবেন

September 24th, 06:33 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নতুন দিল্লির ভারত মন্ডপম – এ ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০২৫ – এ অংশগ্রহণ করবেন। এক জনসমাবেশেও ভাষণ দেবেন তিনি।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ

June 22nd, 05:27 pm

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর সঙ্গে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর টেলিফোনে কথা হয়েছে।

জম্মু ও কাশ্মীরে পহলগাঁও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছে বিশ্ববাসী

April 24th, 03:29 pm

২০২৫ সালের ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহলগাঁওয়ে যে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছিল, তার প্রতিবাদে বিশ্ব নেতাদের মধ্যে সংহতির জোরালো ঢেউ উঠেছে। প্রধানমন্ত্রী মোদী বিশ্বব্যাপী সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভারত পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের তাড়া করবে।

দিল্লিতে 'জহান-এ-খুসরো ২০২৫' অনুষ্ঠান উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ

February 28th, 07:31 pm

অনুষ্ঠানে উপস্থিত ডঃ করণ সিং জি, মুজাফফর আলী জি, মীরা আলী জি, উপস্থিত অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ, ভদ্রমহিলা ও ভদ্রলোকগণ!

সুফি সঙ্গীত উৎসব জাহান-এ-খুসরু, ২০২৫-এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণ

February 28th, 07:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির সুন্দর নার্সারিতে সুফি সঙ্গীত উৎসব জাহান-এ-খুসরু, ২০২৫-এ অংশগ্রহণ করেন।

Prime Minister meets with the President of the Islamic Republic of Iran

October 22nd, 09:24 pm

PM Modi met Iran's President Dr. Masoud Pezeshkian on the sidelines of the 16th BRICS Summit in Kazan. PM Modi congratulated Pezeshkian on his election and welcomed Iran to BRICS. They discussed strengthening bilateral ties, emphasizing the Chabahar Port's importance for trade and regional stability. The leaders also addressed the situation in West Asia, with PM Modi urging de-escalation and protection of civilians through diplomacy.

ইরানের রাষ্ট্রপতির সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

November 06th, 06:14 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইরানের রাষ্ট্রপতি ডঃ সৈয়দ ইব্রাহিম রাইজির সঙ্গে টেলিফোনে মতবিনিময় করেছেন।

ব্রিকসের সম্প্রসারণ নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি

August 24th, 01:32 pm

ব্রিকস শিখর সম্মেলনের সফল আয়োজনের জন্য সর্বপ্রথম আমি আমার বন্ধু রাষ্ট্রপতি রামাফোসাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইরানের রাষ্ট্রপতি ডঃ সেয়েদ ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন

August 18th, 06:07 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইরানের রাষ্ট্রপতি ডঃ সেয়েদ ইব্রাহিম রাইসির সঙ্গে আজ টেলিফোনে কথা বলেছেন। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক দিক থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উভয় নেতা আলোচনা করেছেন।

সাংহাই সহযোগিতা সংগঠনের ২৩-তম শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

July 04th, 12:30 pm

আজ এসসিও-র ২৩-তম সম্মেলনে আপনাদের সকলকে স্বাগত জানাই । গত দুদশকে এসসিও সমগ্র এশিয় অঞ্চলে শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে । ভারত ও এই অঞ্চলের মানুষের মধ্যে হাজার হাজার বছরের পুরোনো সাংস্কৃতিক ও অন্যান্য যোগসূত্র আজও সেই সম্পর্ককে বজায় রাখার ঐতিহ্য বহন করে চলেছে । আমরা এই অঞ্চলকে প্রতিবেশীদের বর্ধিত অঞ্চল বলে বিবেচনা করি না । আমাদের চোখে এই অঞ্চল সম্প্রসারিত পরিবারের সমান ।