ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রীর বিবৃতি
February 10th, 12:00 pm
প্রেসিডেন্ট ম্যাক্রঁর আমন্ত্রণে আমি ১০-১২ ফেব্রুয়ারি ফ্রান্স সফরে যাব। প্যারিসে এআই অ্যাকশন সামিটে যৌথ পৌরোহিত্য করার পাশাপাশি বিশ্বনেতা এবং বিভিন্ন প্রযুক্তি সংস্থার সিইও-দের সঙ্গেও আমার বৈঠক হবে। সেখানে উদ্ভাবনা এবং জনকল্যাণে অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ এবং বিশ্বাসযোগ্যতার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে মতবিনিময়ের আয়োজন রয়েছে। এইসব বৈঠকে যোগ দেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।