‘বিকশিত ভারত'এর সংকল্প নিশ্চয়ই বাস্তবায়িত হবে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
December 28th, 11:30 am
বছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ২০২৫ সালে ভারত জাতীয় নিরাপত্তা, খেলাধুলা, বিজ্ঞান গবেষণাগার এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ছাপ রেখেছে। তিনি আশা প্রকাশ করেন যে, এখন দেশ ২০২৬ সালে নতুন আশা, নতুন শপথের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য তৈরি। প্রধানমন্ত্রী ‘বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ’, কুইজ প্রতিযোগিতা, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৫ এবং ফিট ইন্ডিয়া মুভমেন্ট-এর মতো যুব-কেন্দ্রিক উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন।গুজরাটের আমেদাবাদে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 25th, 06:42 pm
আজ আপনারা সত্যিই এক অসাধারণ পরিবেশ তৈরি করেছেন। আমার প্রায়শই মনে হয়, আমি কত সৌভাগ্যবান যে আপানাদের মতো লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা ও আশীর্বাদ আমি পাচ্ছি। আমি আপনাদের যতই ধন্যবাদ দিই না কেন, তা যথেষ্ট হবে না। ওই দেখুন আপনাদের পাশে ওইখানে ছোট্ট নরেন্দ্র দাঁড়িয়ে আছে।গুজরাটের আমেদাবাদে ৫৪০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের নিরাপত্তা ও আত্মনির্ভরতার প্রসঙ্গে দিলেন তাৎপর্যপূর্ণ বার্তা
August 25th, 06:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আমেদাবাদে ৫৪০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। ভাষণে তিনি বলেন, সারা দেশে এখন গণেশোৎসবের আবহ। তারই মধ্যে গণপতি বাপ্পার আশীর্বাদ নিয়ে গুজরাটের বিকাশের লক্ষ্যে এই প্রকল্পগুলির সূচনা হচ্ছে।জ্যোতির্বিদ্যা ও জ্যোতির্পদার্থবিদ্যা সংক্রান্ত অষ্টাদশ আন্তর্জাতিক অলিম্পিয়াডে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা
August 12th, 04:34 pm
মাননীয় অতিথিরা, বিশিষ্ট প্রতিনিধিরা, শিক্ষকরা, মেন্টাররা এবং আমার প্রিয় উজ্জ্বল তরুণ বন্ধুরা, নমস্কার!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্স বিষয়ক অষ্টাদশ আন্তর্জাতিক অলিম্পিয়াডে ভাষণ দিয়েছেন
August 12th, 04:33 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্স বিষয়ক অষ্টাদশ আন্তর্জাতিক অলিম্পিয়াডে ভাষণ দিয়েছেন। ৬৪টি দেশের ৩০০-র বেশি অংশগ্রহণকারী এই অলিম্পিয়াডে যোগদান করায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। তিনি সকলকে ভারতে স্বাগত জানিয়ে বলেন, “ভারতে ঐতিহ্য উদ্ভাবনের সঙ্গে, আধ্যাত্মিকতা বিজ্ঞানের সঙ্গে এবং কৌতুহল সৃজনশীলতার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। যুগ যুগ ধরে ভারতবাসী আকাশে বিভিন্ন গ্রহ-নক্ষত্র পর্যবেক্ষণ করেছেন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন।” এই প্রসঙ্গে পঞ্চম শতকে আর্যভট্টের উদাহরণ তুলে ধরে বলেন, এই ভারতীয় বিজ্ঞানীই প্রথম বলেছিলেন, পৃথিবী তার কক্ষপথে আবর্তিত হয়। “প্রকৃত অর্থে তিনি শূন্য থেকে কাজ শুরু করেছিলেন এবং এক ইতিহাস সৃষ্টি করেন!”সংসদের ২০২৫-এর বর্ষাকালীন অধিবেশনের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণ
July 21st, 10:30 am
এই বর্ষাকালীন অধিবেশন দেশের জন্য প্রভূত গর্বের বিষয়। শুধু এই অধিবেশনই দেশের বিজয়ের এক উদযাপন। যখন আমি বলছি এই অধিবেশন জাতীয় গর্ব এবং বিজয় উদযাপন, তার বড় কারণ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভারতের ত্রিবর্ণ রঞ্চিত পতাকার উন্মোচন- প্রতিটি ভারতীয়ের জন্য প্রভূত গর্বের মুহূর্ত। এই সফল যাত্রা দেশকে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের জন্য নতুন করে উৎসাহ এবং উত্তেজনায় ভরিয়ে দিয়েছে। সমগ্র সংসদ লোকসভা এবং রাজ্যসভা- দুইই- দেশের সব নাগরিককে সঙ্গে নিয়ে এক স্বরে এই সাফল্যকে উদযাপন করবে। এই একত্রে অভিনন্দন ভারতের আগামী মহাকাশ অভিযান যার লক্ষ্য আরও উঁচুতে ওঠা, তাতে অনুপ্রেরণা এবং উৎসাহ জোগাবে।সংসদের বাদল অধিবেশনের সূচনায় প্রধানমন্ত্রী মোদী ভাষণ দিয়েছেন
July 21st, 09:54 am
প্রধানমন্ত্রী মোদী সংসদের বাদল অধিবেশনের সূচনায় সংবাদমাধ্যমের উদ্দেশে ভাষণ দিয়েছেন। তাঁর ভাষণে তিনি ভয়াবহ পহেলগাম হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেছেন এবং পাকিস্তানের ভূমিকা উন্মোচনে ভারতের রাজনৈতিক নেতৃত্বের ঐক্যবদ্ধ কণ্ঠের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া, বিশেষ করে ইউপিআই-এর বিশ্বব্যাপী স্বীকৃতির কথাও উল্লেখ করেছেন। তিনি জানান, দেশে নকশালবাদ এবং মাওবাদ হ্রাস পাচ্ছে এবং অপারেশন সিঁদুরের সাফল্যের প্রশংসা করেছেন।মহাকাশে ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফেরায় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা-কে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
July 15th, 03:36 pm
আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তাঁর যুগান্তকারী অভিযান সেরে পৃথিবীতে ফিরে আসার পর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা-কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তরিক স্বাগত জানিয়েছেন।মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’ (১২৩ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ
June 29th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে আপনাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আপনারা সবাই এই সময় যোগের শক্তি এবং ‘অন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস’-এর স্মৃতিতে পূর্ণ হয়ে রয়েছেন। এইবারও ২১ জুন দেশ ও বিশ্বের কোটি-কোটি মানুষ ‘অন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস’-এর উদযাপনে অংশ নিয়েছেন। আপনাদের মনে থাকবে, দশ বছর আগে এটা শুরু হয়েছিল। এখন দশ বছরে এই প্রক্রিয়া প্রত্যেক বছর আগের থেকে আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠছে। এটা এই ব্যাপারেরও ঈঙ্গিত যে আরও বেশি-বেশি মানুষ নিজেদের দৈনন্দিন জীবনে যোগকে গ্রহণ করছেন। আমরা এবার ‘যোগ দিবস’-এর কতই না আকর্ষণীয় ছবি দেখেছি। বিশাখাপত্তনমের সমুদ্রতটে তিন লক্ষ মানুষ একসঙ্গে যোগাভ্যাস করেছেন। বিশাখাপত্তনম থেকেই আরও এক অদ্ভূত দৃশ্য সামনে এসেছে, দু’ হাজারেরও বেশি আদিবাসী শিক্ষার্থী ১০৮ মিনিট ধরে ১০৮ বার সূর্য নমস্কার করেছে। ভেবে দেখুন, কতটা অনুশাসন আর কতটা সমর্পণ মিশে ছিল এর সঙ্গে। আমাদের নৌবাহিনীর জাহাজেও যোগাভ্যাসের চমৎকার দৃশ্য দেখা গিয়েছে। তেলেঙ্গানায় তিন হাজার দিব্যাঙ্গ সাথী একসঙ্গে যোগ শিবিরে অংশ নেয়। তাঁরা দেখিয়েছেন যে যোগ কীভাবে সশক্তিকরণের মাধ্যমও হয়ে উঠতে পারে। দিল্লীর মানুষ যোগকে স্বচ্ছ যমুনা তৈরির সঙ্কল্পের সঙ্গে যুক্ত করেছেন এবং যমুনার তীরে গিয়ে যোগাভ্যাস করেছেন। জম্মু-কাশ্মীরে চেনাব সেতু যা পৃথিবীর সবথেকে উঁচু রেলসেতু, সেখানেও মানুষ যোগাভ্যাস করেছেন। হিমালয়ের তুষারাবৃত শিখর সেখানেও আই-টি-বি-পি-র জওয়ানদের যোগাভ্যাস দেখা গিয়েছে, সাহস আর সাধনা চলেছে একসঙ্গে। গুজরাতের মানুষও এক নতুন ইতিহাস রচনা করেছেন। ভডনগরে দু হাজার একশো একুশ জন মানুষ একসঙ্গে ভুজঙ্গাসন করেছেন এবং নতুন রেকর্ড তৈরি করেছেন। নিউইয়র্ক, লণ্ডন, টোকিও, প্যারিস – দুনিয়ার সব বড় শহর থেকে যোগাভ্যাসের ছবি এসেছে আর প্রত্যেকটি ছবিতে একটি বৈশিষ্ট ছিল– শান্তি, স্থিরতা আর ভারসাম্য। এবারের থীমও খুব বিশিষ্ট ছিল – যোগা ফর ওয়ান আর্থ, ওয়ান হেলথ অর্থাৎ ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’। এটা কেবল একটা স্লোগান নয়, এ একটা অভিমুখ যা আমাদের ‘বসুধৈব কুটুম্বকম’-এর অনুভব এনে দেয়। আমার বিশ্বাস, এবারের যোগ দিবসের জাঁকজমক আরও বেশি-বেশি মানুষকে যোগকে গ্রহণ করার জন্য নিশ্চিতভাবে অনুপ্রাণিত করবে।আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় ক্যাপ্টেন শুভাংশু শুক্লা
June 28th, 08:24 pm
আপনি আজ আপনার মাতৃভূমি থেকে, ভারতভূমি থেকে অনেক দূরে রয়েছেন, কিন্তু আপনি ভারতীয়দের হৃদয়ে সবচেয়ে কাছে রয়েছেন। আপনার নামের মধ্যে বিশেষত্ব রয়েছে এবং আপনার যাত্রাও এক নতুন যুগের সূচনা করেছে। এই সময়ে, আমরা দুজনে কথা বলছি ঠিকই, কিন্তু ১৪০ কোটি ভারতবাসীর অনুভূতিও আমার সঙ্গে রয়েছে। আমার কণ্ঠস্বরের মধ্যে সমস্ত ভারতবাসীর উৎসাহ-উদ্দীপনা প্রতিফলিত হচ্ছে। ভারতের পতাকা মহাকাশে তুলে ধরার জন্য আমি আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি খুব বেশি সময় নেব না। সবার আগে আমাকে বলুন, সবকিছু কি ঠিক আছে? আপনি কি সুস্থ আছেন?আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা
June 28th, 08:22 pm
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখা প্রথম ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, শুভাংশু যদিও এখন তাঁর মাতৃভূমি থেকে অনেক দূরে রয়েছেন, তথাপি তিনি সমস্ত ভারতবাসীর হৃদয়ের সবচেয়ে কাছে রয়েছেন। শুভাংশুর নামের মধ্যে বিশেষত্ব রয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর এই যাত্রা এক নতুন যুগের সূচনা করেছে। শ্রী মোদী বলেন, দুজন ব্যক্তির মধ্যে এই কথাবার্তা হলেও, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ১৪০ কোটি দেশবাসীর আবেগ ও উদ্দীপনা। শুভাংশুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।ভারত, হাঙ্গেরি, পোল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নভোচারীদের নিয়ে স্পেস মিশনের যাত্রা শুরুর সাফল্যকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী
June 25th, 01:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ স্পেস মিশনের সফল উৎক্ষেপণে সন্তোষ প্রকাশ করেছেন। এই মিশনে ভারত, হাঙ্গেরি, পোল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নভোচারীরা মহাকাশ যাত্রা করলেন। শ্রী মোদী ভারতীয় নভোচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা-কে অভিনন্দন জানিয়েছেন। শ্রী শুক্লা হবেন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে প্রথম ভারতীয় নভোচারী।