সেশেলসের জাতীয় পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 28th, 05:00 pm
এই জাতীয় পরিষদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখার সুযোগ পাওয়া আমার জন্য এক বিশেষ সম্মানের বিষয়। এই পরিষদে ভাষণ দেওয়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে আমি গর্বিত। মাননীয়া স্পিকার, আপনার উষ্ণ অভ্যর্থনা ও মূল্যবান কথার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই।প্রধানমন্ত্রী সেশেলসের ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন’ প্রেসিডেন্সিয়াল ডিস্টিংশন সম্মানে ভূষিত
June 28th, 03:07 pm
আজ এক বিশেষ অনুষ্ঠানে সেশেলসের রাষ্ট্রপতি ড. প্যাট্রিক হার্মিনি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন’ নামক এক বিশেষ রাষ্ট্রপতির সম্মাননায় ভূষিত করেছেন। পরিবেশ-বান্ধব নেতৃত্ব, উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষায় প্রচেষ্টা এবং ব্লু ইকোনমি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর উন্নয়নের আকাঙ্ক্ষা পূরণে দীর্ঘদিনের অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীকে এই সম্মান প্রদান করা হলো। এই বিশেষ সম্মাননাটি এই প্রথমবার প্রদান করা হলো।ফ্রান্সের এভিয়াঁ-তে জি ৭ শিখর সম্মেলনের ফাঁকে “কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ, দ্রুত এবং দক্ষ প্রবর্তন” সংক্রান্ত এক আলোচনা সভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
June 16th, 10:12 pm
ফ্রান্সের এভিয়াঁ-তে জি ৭ শিখর সম্মেলনের ফাঁকে “কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ, দ্রুত এবং দক্ষ প্রবর্তন” সংক্রান্ত এক আলোচনা সভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।জি-৭ শিখর সম্মেলনে “আন্তর্জাতিক ঐকমত্য পুণঃপ্রতিষ্ঠায় নতুন অংশীদারিত্বের গঠন” শীর্ষক অধিবেশনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
June 16th, 10:07 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়া’তে জি-৭ শিখর সম্মেলনে “আন্তর্জাতিক ঐকমত্য পুণঃপ্রতিষ্ঠায় নতুন অংশীদারিত্বের গঠন” শীর্ষক অধিবেশনে ভাষণ দিলেন।ফ্রান্সে ‘ভারত ইনোভেটস ২০২৬’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
June 14th, 04:36 pm
আজ একবিংশ শতাব্দীর ভারত এক বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ভারতে একটি স্টার্টআপ বিপ্লব সংঘটিত হচ্ছে। এই বিপ্লবে, ভারতের তরুণরা এক নতুন মানসিকতা নিয়ে মানবতার কল্যাণে বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করছে। আর আমাদের তরুণদের বিশ্বমানের সমাধানগুলোকে বিশ্বমঞ্চে তুলে ধরার মাধ্যম হলো ‘ভারত ইনোভেটস’। আমার বন্ধু, আইআইটি দিল্লির বোর্ডের চেয়ারম্যান হরিশ সালভে এই অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, এবং এর জন্য আমি তাকে ও পুরো দলকে অভিনন্দন জানাই।প্রধানমন্ত্রী ভারত ইনোভেটস ২০২৬-এ অংশ নিলেন
June 14th, 03:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ যৌথভাবে নিস-এ প্যালে দে এক্সপোজিসন্স-এ “ভারত ইনোভেটস ২০২৬”-এর উদ্বোধন করলেন। তিনদিনের এই অনুষ্ঠানে ভারতীয় ডিপটেক স্টার্টআপ, ইনোভেটর, গবেষক এবং বিনিয়োগকারীদের মিলিয়ে দিচ্ছে উদ্ভাবন তহবিল এবং পথ প্রদর্শকদের সঙ্গে। এতে দেখানো হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে ভারতের সামনের সারির ডিপ টেকনোলজি। যোগ দিচ্ছে ১২০টি অভিনব স্টার্টআপ এবং ২০টির বেশি উৎকর্ষ প্রতিষ্ঠান। আন্তর্জাতিক গুরুত্ব আছে এমন ১৩টি গুরুত্বপূর্ণ প্রযুক্তি ক্ষেত্রে। বিশ্বের ৩৫০-এর বেশি শীর্ষ স্থানীয় বিনিয়োগকারী এবং ভেঞ্চার ক্যাপিটালিস্টরাও যোগ দিচ্ছেন এই অনুষ্ঠানে।ভারত-কানাডা নেতাদের যৌথ বিবৃতি
March 02nd, 05:05 pm
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ২৭ ফেব্রুয়ারি - ২ মার্চ, ২০২৬ পর্যন্ত ভারত সফর করলেন। কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল প্রধানমন্ত্রী কার্নির প্রথম ভারত সফর এবং ২০১৮ সালের পর এটি কানাডার কোনও প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক ভারত সফর। প্রধানমন্ত্রী কার্নির সঙ্গে ছিলেন একটি উচ্চ-স্তরের প্রতিনিধিদল, যার মধ্যে ছিলেন উচ্চ পদস্থ মন্ত্রী, প্রাদেশিক নেতা এবং শীর্ষস্থানীয় সিইওরা।কানাডার প্রধানমন্ত্রীর ভারত সফর : ফলাফলের তালিকা
March 02nd, 05:04 pm
কানাডার প্রধানমন্ত্রীর ভারত সফর : ফলাফলের তালিকাকানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময় প্রধানমন্ত্রীর বক্তব্য
March 02nd, 11:40 am
গত বছর কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে তিনি আমাকে এবং আমাদের প্রতিনিধি দলকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানিয়েছিলেন। আজ তাঁকে স্বাগত জানাতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়। পৃথিবীতে খুব কম মানুষই আছেন যাঁদের দুটি দেশের কেন্দ্রীয় ব্যাংকে নেতৃত্ব প্রদানের অভিজ্ঞতা আছে।ভারত-ফ্রান্স যৌথ বিবৃতি
February 18th, 08:10 am
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, ফরাসি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি সরকারি সফরে ভারতে এসে AI Impact Summit 2026-এ অংশগ্রহণ করেন। দুই নেতার মধঅযে দ্বিপাক্ষিক বৈঠক হয়। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইতে তাঁরা যৌথভাবে ২০২৬ সালকে ভারত-ফ্রান্স উদ্ভাবন বছর হিসেবে ঘোষণা করেন। এটি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর চতুর্থ ভারত সফর, এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদী ফ্রান্সে গিয়েছিলেন।ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময়ে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ
February 17th, 04:00 pm
মুম্বইতে আমার প্রিয় বন্ধু, প্রেসিডেন্ট ম্যাক্রঁকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। গত বছর, তিনি আমাকে এআই অ্যাকশন সামিটের জন্য ফ্রান্সে আমন্ত্রণ জানিয়েছিলেন।টুওয়ার্ডস ২০৩০: ভারত-ইউরোপীয় ইউনিয়নের ব্যাপক কৌশলগত এজেন্ডা
January 27th, 06:48 pm
২০২৬ সালের ২৭ জানুয়ারি নতুন দিল্লিতে অনুষ্ঠিত ১৬তম ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে অনুমোদিত যৌথ ভারত-ইইউ ব্যাপক কৌশলগত এজেন্ডা, উভয় অংশীদার এবং বৃহত্তর বিশ্বের জন্য পারস্পরিকভাবে উপকারী, সুনির্দিষ্ট এবং রূপান্তরমূলক ফলাফল প্রদানের জন্য ইইউ-ভারত সহযোগিতাকে সম্প্রসারিত, গভীর এবং আরও ভালভাবে সমন্বয় করে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে।ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের ভারত সফর এবং ১৬তম ভারত-ইইউ শীর্ষ সম্মেলন নিয়ে ভারত-ইইউ যৌথ বিবৃতি
January 27th, 06:15 pm
প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের উরসুলা ভন দের লেয়েন ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ভারতে রাষ্ট্রীয় সফরে এসেছেন। সফরকালে, নেতারা ঐতিহাসিক ভারত-ইইউ এফটিএ নিয়ে আলোচনার সফল সমাপ্তির প্রশংসা করেন এবং টুওয়ার্ডস ২০৩০: ভারত-ইইউ যৌথ ব্যাপক কৌশলগত এজেন্ডা গ্রহণ করেন।প্রধানমন্ত্রী বৈঠক করলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে
December 17th, 12:02 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আদ্দিস আবাবায় ন্যাশনাল প্যালেসে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মাননীয় ডঃ আবি আহমেদের সঙ্গে বৈঠক করলেন। প্রাসাদে পৌঁছোনোর পর প্রধানমন্ত্রী মোদীকে আন্তরিকভাবে স্বাগত জানান প্রধানমন্ত্রী ডঃ আবি আহমেদ এবং আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।কর্ণাটকের উদুপিতে শ্রী কৃষ্ণ মঠে ‘লক্ষ কণ্ঠ গীতা পারায়ণ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
November 28th, 11:45 am
কিছু শিশু এখানে ছবি এনেছে, আমি বক্তব্য শুরু করার আগে, দয়া করে এসপিজি এবং স্থানীয় পুলিশকে সেগুলি সংগ্রহ করতে সাহায্য করুন। তোমরা যদি ছবিগুলির পেছনে তোমাদের ঠিকানা লিখে দাও, তাহলে আমি অবশ্যই তোমাদের প্রত্যেককে একটি করে ধন্যবাদ পত্র পাঠাব। যাদের কাছে কিছু আছে, দয়া করে এসপিজি এবং স্থানীয় পুলিশকে তা দাও, তাঁরা সেগুলি সংগ্রহ করবেন। আর তারপর তোমরা শান্তিতে নিজেদের জায়গায় বসতে পারো। এই শিশুরা এত কঠোর পরিশ্রম করেছে, যদি কোনও ভাবে আমি তাদের প্রতি অন্যায় করি, তবে তা আমায় কষ্ট দেয়।কর্ণাটকের উদুপির শ্রীকৃষ্ণ মঠে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
November 28th, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকে উদুপির শ্রী কৃষ্ণ মঠে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে ভাষণ দেন। ভগবান শ্রী কৃষ্ণের স্বর্গীয় দর্শন এবং শ্রীমদ্ভগবদগীতার মন্ত্রের আধ্যাত্মিক অনুভূতিতে গভীর সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সম্মাননীয় সাধু এবং গুরুদের উপস্থিতি লাভ তাঁর কাছে পরম সৌভাগ্যের।ফিজির প্রধানমন্ত্রী সঙ্গে প্রধানমন্ত্রীর যৌথ প্রেস বিবৃতি
August 25th, 12:30 pm
সেই সময়ে আমরা ফোরাম ফর ইন্ডিয়া – প্যাসিফিক আইল্যান্ডস কোঅপারেশন বা ‘ফিপিক’ শুরু করেছিলাম। ওই বিষয়টি শুধুমাত্র ভারত – ফিজির সম্পর্কই নয়, বরং পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে আমাদের যুক্ত হওয়ার নতুন শক্তি দিয়েছিল এবং আজ প্রধানমন্ত্রী রম্বুকা'জীর এই সফর থেকে আমরা পারস্পরিক সম্পর্কে এক নতুন অধ্যায় যুক্ত করেছি।নামিবিয়ার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ
July 09th, 08:14 pm
গণতন্ত্রের মন্দির – এই বিশেষ সভায় আমি বক্তব্য পেশের সুযোগ পেয়েছি। এই সম্মানের জন্য আপনাদের সকলকে আমার ধন্যবাদ।Prime Minister addresses the Namibian Parliament
July 09th, 08:00 pm
PM Modi addressed the Parliament of Namibia and expressed gratitude to the people of Namibia for conferring upon him their highest national honour. Recalling the historic ties and shared struggle for freedom between the two nations, he paid tribute to Dr. Sam Nujoma, the founding father of Namibia. He also called for enhanced people-to-people exchanges between the two countries.সপ্তদশ ব্রিকস্ শিখর সম্মেলনে পরিবেশ, কপ-30 ও বিশ্বজনীন স্বাস্থ্য শীর্ষক অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ
July 07th, 11:38 pm
প্রধানমন্ত্রী আজ “পরিবেশ, কপ-30 ও বিশ্বজনীন স্বাস্থ্য” শীর্ষক অধিবেশনে ভাষণ দিয়েছেন। এই অধিবেশনে ব্রিকস্ সদস্য দেশগুলির সঙ্গে অংশীদার ও আমন্ত্রিত দেশের প্রতিনিধিরাও যোগ দেন। পৃথিবীর ভবিষ্যতের ক্ষেত্রে এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অধিবেশন আয়োজনের জন্য প্রধানমন্ত্রী ব্রাজিলকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন কেবল জ্বালানীর সমস্যা মোকাবিলার বিষয় নয়, এ-এমন এক বিষয়, যা জীবন ও প্রকৃতির মধ্যকার ভারসাম্যকে প্রভাবিত করে। তিনি জোর দিয়ে বলেন, জলবায়ু সংক্রান্ত ন্যায় বিচারকে ভারত নৈতিক দায়িত্ব হিসেবে নিয়েছে, যা অবশ্যই পূরণ করতে হবে। পরিবেশ সংরক্ষণের প্রতি ভারতের গভীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আন্তর্জাতিক সৌর জোট, বিপর্যয় প্রতিরোধী পরিকাঠামোর জন্য জোট, বিশ্বজনীন জৈব জ্বালানী জোট, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, মিশন লাইফ, এক পেঢ় মা কে নাম সহ ভারতের বিভিন্ন পরিবেশ সংক্রান্ত পদক্ষেপের উল্লেখ করেন।