আইএনএসভি কৌণ্ডিন্য-র নৌসেনা কর্মীদের নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

December 31st, 11:30 pm

বর্তমানে দূর সমুদ্রে যাত্রা করা আইএনএসভি কৌণ্ডিন্য-র নৌসেনা কর্মীদের পাঠানো একটি ছবি হাতে পেয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আনন্দ প্রকাশ করেছেন। ওই নৌসেনা কর্মীদের উৎসাহের প্রশংসা করেন তিনি। দেশ নতুন বছর ২০২৬ উদযাপনের প্রস্তুতি নেওয়া কালে ঐ নৌসেনা কর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

পোরবন্দর থেকে ওমানের মাস্কট অভিমুখে প্রাচীন ভারতীয় সীবন প্রকৌশলের মাধ্যমে নির্মিত সমুদ্র তরণী আইএনএসভি কৌন্ডিয়-র প্রথম যাত্রা উপলক্ষে প্রধানমন্ত্রীর আনন্দবার্তা

December 29th, 05:57 pm

পোরবন্দর থেকে ওমানের মাস্কট অভিমুখে প্রাচীন ভারতীয় সীবন প্রকৌশলের মাধ্যমে নির্মিত সমুদ্র তরণী আইএনএসভি কৌন্ডিয়-র প্রথম যাত্রা উপলক্ষে আনন্দবার্তা প্রেরণ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি জাহাজটির পরিকল্পক, কারিগর, নির্মাতাদের এবং ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়েছেন। এই সমুদ্র তরণী জলপথে যাতায়াতের ক্ষেত্রে প্রাচীন ভারতের অর্জিত দক্ষতার প্রতীক বলে উল্লেখ করেছেন তিনি। ওমানের উদ্দেশে জাহাজটির এই যাত্রা উপসাগরীয় অঞ্চলের সঙ্গে ভারতের ঐতিহাসিক সংযোগকেও মনে করিয়ে দেয় বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।