ওড়িশার ভুবনেশ্বরে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
January 09th, 10:15 am
ওড়িশার রাজ্যপাল ডঃ হরিবাবুজি, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী এস জয়শঙ্করজি, জুয়াল ওঁরাওজি, ধর্মেন্দ্র প্রধানজি, অশ্বিনী বৈষ্ণবজি, শোভা কারান্দলাজেজি, কীর্তি বর্ধন সিংজি, পবিত্র মার্গারেটাজি, ওড়িশার উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেওজি ও প্রভাতী পাড়িদাজি, অন্যান্য মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং মা ভারতীর পুত্র কন্যা ও সমগ্র বিশ্ব থেকে আগত অন্যান্যরা!ওড়িশায় অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
January 09th, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার ভুবনেশ্বরে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন করলেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী এই প্রত্যয় ব্যক্ত করেন যে এই অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রবাসী ভারতীয়দের নানান অনুষ্ঠানে বেজে উঠবে। এই সঙ্গীতের জন্য গ্র্যামি পুরস্কারে সম্মানিত শিল্পী রিকি কেজ এবং তাঁর সহযোগীদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।অযোধ্যায় শ্রী রামের প্রাণ-প্রতিষ্ঠা নিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির বার্তা
January 12th, 11:00 am
আজ আমাদের সকল ভারতবাসীর জন্য এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা রাম ভক্তদের জন্য একটি পবিত্র সুযোগ এসে উপস্থিত হয়েছে। সর্বত্র ভগবান শ্রী রামের ভক্তির আবেশে একটি আশ্চর্য আবহ গড়ে উঠেছে। চার দিক থেকে রামনামের ধ্বনি শোনা যাচ্ছে, রাম ভজনের অপূর্ব সৌন্দর্য, অনুপম মাধুরী অনুভূত হচ্ছে! আজ প্রত্যেকেই ২২শে জানুয়ারিতে অনুষ্ঠিতব্য সেই ঐতিহাসিক পবিত্র মুহূর্তটির জন্য অপেক্ষা করছে। আর অযোধ্যায় রামলালার পুজোর আর মাত্র ১১ দিন বাকি। আমি ভাগ্যবান যে আমিও এই শুভ অনুষ্ঠানটি সামনে থেকে দেখার সুযোগ পাবো।এটি আমার জন্যও অকল্পনীয় অভিজ্ঞতার সময়।শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ১১ দিনের বিশেষ আচার অনুষ্ঠান শুরু করলেন প্রধানমন্ত্রী
January 12th, 10:31 am
আগামী ২২ জানুয়ারি, অযোধ্যা ধামের রাম মন্দিরে শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ দিনের বিশেষ আচার অনুষ্ঠান শুরু করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, “এ এক গুরু দায়িত্ব। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, যজ্ঞ ও ঈশ্বর আরাধনার জন্য নিজেদের ভিতরের দৈব চেতনাকে জাগ্রত করতে হয়। এজন্য অনুষ্ঠানের আগে উপবাস ও কৃচ্ছসাধন প্রয়োজন। আধ্যাত্মিক যাত্রার কিছু ধর্মাত্মা ও মহাপুরুষের কাছ থেকে যে নির্দেশিকা আমি পেয়েছি, “যম - নিয়ম” পালনের যে পরামর্শ তাঁরা দিয়েছেন, তার ভিত্তিতে আজ থেকে আমি ১১ দিনের বিশেষ আচার অনুষ্ঠান শুরু করছি।”