প্রধানমন্ত্রীর কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় ভারতীয় পদক জয়ীদের সঙ্গে মতবিনিময়
August 10th, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কমনওয়েলথ গেমসের চ্যাম্পিয়ানদের সঙ্গে কথা বললেন। প্রধানমন্ত্রী গত এক দশকে ভারতীয় ক্রীড়া জগতে পরিস্থিতির রূপান্তরের কথা জানিয়ে বিশেষ করে একটি বিষয় তুলে ধরলেন, সেটি হল তাঁর ১২-১৩ বছরের মেয়াদে বাড়িতে জাতীয় ক্রীড়াবিদদের অভ্যর্থনা জানানোটা একটা নিয়মিত মনে রাখার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, অদম্য নিষ্ঠার সঙ্গে এবং পরের পর সফলতার মাধ্যমে দেশের জন্য নিয়মিত ভারতীয় অ্যাথলিটদের পদক জয় অনেক বেশি করে স্কুলের ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করবে সাধারণ পরামর্শের তুলনায়। শ্রী মোদী বলেন, “আপনাদের পদক তাঁদের অনেক বেশি অনুপ্রাণিত করবে। স্কুলে গিয়ে তাদের কিছু বলার থেকে বেশি”।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কমনওয়েলথ গেমসের চ্যাম্পিয়ানদের সঙ্গে কথা বললেন
August 10th, 09:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কমনওয়েলথ গেমসের চ্যাম্পিয়ানদের সঙ্গে কথা বললেন। প্রধানমন্ত্রী গত এক দশকে ভারতীয় ক্রীড়া জগতে পরিস্থিতির রূপান্তরের কথা জানিয়ে বিশেষ করে একটি বিষয় তুলে ধরলেন, সেটি হল তাঁর ১২-১৩ বছরের মেয়াদে বাড়িতে জাতীয় ক্রীড়াবিদদের অভ্যর্থনা জানানোটা একটা নিয়মিত মনে রাখার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, অদম্য নিষ্ঠার সঙ্গে এবং পরের পর সফলতার মাধ্যমে দেশের জন্য নিয়মিত ভারতীয় অ্যাথলিটদের পদক জয় অনেক বেশি করে স্কুলের ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করবে সাধারণ পরামর্শের তুলনায়। শ্রী মোদী বলেন, “আপনাদের পদক তাঁদের অনেক বেশি অনুপ্রাণিত করবে। স্কুলে গিয়ে তাদের কিছু বলার থেকে বেশি”।২০২৬ এর কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় পদক বিজয়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
August 09th, 10:07 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৭, লোক কল্যাণ মার্গ-এ ২০২৬ এর কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় পদক বিজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং প্রতিযোগিতায় তাঁদের অভিজ্ঞতা শুনেছেন।প্রধানমন্ত্রী জনসাধারণকে হর ঘর তিরঙ্গা অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন
August 09th, 07:20 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশের মানুষকে উৎসাহের সঙ্গে হর ঘর তিরঙ্গা অভিযানে অংশ নেওয়ার এবং বিকশিত ভারত গঠনের লক্ষ্যে নতুন করে সম্মিলিতভাবে সংকল্প নেওয়ার আহ্বান জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন যে, এই ত্রিবর্ণরঞ্জিত পতাকা ভারতের গর্বের প্রতীক এবং প্রত্যেক নাগরিকের দেশের জন্য তাদের সেরাটা দেওয়ার উৎসাহ যোগানোর নিশ্চিত উৎস।স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালী ভেঙ্কায়ার জন্মের সার্ধ শতবর্ষে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ
August 02nd, 08:38 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালী ভেঙ্কায়ার জন্মের সার্ধ শতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।প্রধানমন্ত্রী নিঃস্বার্থ আত্মত্যাগের চিরন্তন উত্তরাধিকার নিয়ে সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন
July 06th, 12:41 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন। এই সুভাষিতমটিতে বলা হয়েছে যে, যারা অন্যের কল্যাণের জন্য আত্মত্যাগ করে তারা অমরত্ব লাভ করে।বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য
June 26th, 12:50 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহান সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছেন।হজরত ইমাম হুসেনকে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর
June 26th, 12:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হজরত ইমাম হুসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।সম্মিলিত উদ্যোগ ও প্রচেষ্টা দেশের সমৃদ্ধি নিয়ে আসে – এই বার্তাবাহী সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
June 24th, 03:34 pm
সম্মিলিত উদ্যোগ ও প্রচেষ্টা দেশের সমৃদ্ধি নিয়ে আসে – এই বার্তাবাহী সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সেখানে বলা হয়েছে, এরফলে সমাজে নতুন শক্তির সঞ্চার হয় এবং দেশ এগিয়ে চলে বিকাশের পথে।বলিদান দিবসে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী, শেয়ার করলেন একটি সংস্কৃত সুভাষিত
June 23rd, 03:39 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবসে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জাতি গঠনে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেছেন।ওড়িশা সরকারের দু’বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ
June 20th, 01:10 pm
আমাদের ওড়িশা আজকাল উৎসবের আনন্দে মগ্ন। গত সপ্তাহেই মহা ধুমধামে গণেশ উৎসব পালিত হয়েছে। ভগবান জগন্নাথের রথযাত্রার প্রস্তুতিও পুরোদমে চলছে। ময়ূরভঞ্জের বারিপদ রথযাত্রা নিয়েও উত্তেজনার আবহ রয়েছে। আর এই সবকিছুর মাঝে গণতন্ত্রের অগ্রগতির উদযাপনও চলছে। ওড়িশায় বিজেপি সরকারেরও দুই বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে, আপনাদের সকলের মাঝে থাকতে পারা, ময়ূরভঞ্জে আসার সৌভাগ্য এবং আপনাদের এত বিপুল সংখ্যায় উপস্থিতি—এইসব উপলক্ষ আমার জন্য অত্যন্ত বিশেষ। আপনাদের আন্তরিকতা আমাকে বারবার এখানে টেনে আনে। আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি ডাবল-ইঞ্জিন সরকারের অধীনে ওড়িশার জনগণের উন্নয়ন যাত্রার জন্য তাঁদেরও অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এছাড়াও, এই উপলক্ষে আমি পণ্ডিত রঘুনাথ মুর্মু, ডঃ দাময়ন্তী বেশ্র এবং শ্রী চরণ হেমব্রামের মতো প্রখ্যাত ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। রঘুনাথ মুর্মু সাঁওতালি ভাষার জন্য অলচিকি লিপি তৈরি করেছিলেন। আমাদের সরকার সাঁওতালি ভাষায় ভারতের সংবিধান উপস্থাপন করেছে। আমরা ওড়িশার সন্তানদের পদ্ম পুরস্কারে সম্মানিত করেছি। গত দুই বছর ধরে, ওড়িশা সরকার এই সমস্ত প্রখ্যাত ব্যক্তিত্বদের স্বপ্ন পূরণের জন্য অক্লান্তভাবে কাজ করে চলেছে।ওড়িশা সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার রাইরংপুরে ৪৭,৬০০ কোটি টাকারও বেশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 20th, 01:00 pm
রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাঁওতালি জহের ও হো জহের নামক পবিত্র উপাসনাস্থল, একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং পাহাড়পুর স্কুলে প্রার্থনা ও পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন। এছাড়া, তাঁরা ময়ূরভঞ্জ জেলার রাইরংপুরে ওড়িশা সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল বিকাশ-এর ধারা, ওড়িশা সারা। শ্রী মোদী ৪৭,৬০০ কোটিরও বেশি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
June 20th, 08:32 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।পশ্চিমবঙ্গ দিবসে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির অবদানকে স্মরণ
June 20th, 08:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।সত্য, সেবা, শিক্ষা এবং কর্মের গুণাবলীর বার্তা সম্বলিত একটি সংস্কৃত সুভাষিতম সমাজ মাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
June 18th, 09:23 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, সত্যের প্রতি নিষ্ঠা থেকে আসে সম্পদ, নিঃস্বার্থ সেবার মনোভাব থেকে আসে প্রতিষ্ঠা ও খ্যাতি, ধারাবাহিক অনুশীলন থেকে আসে জ্ঞান এবং কর্মনিষ্ঠা থেকে আসে প্রজ্ঞা। এই সব গুণাবলী একজন ব্যক্তির চরিত্র নির্মাণ করে এবং সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রেও অবদান রাখে।পারস্পরিক মর্যাদা ও সংবেদনশীলতার বার্তাবাহী একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
June 17th, 09:05 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরস্পরের প্রতি মর্যাদা ও সংবেদনশীলতার বোধ একজন ব্যক্তিকে প্রকৃত আনন্দের সন্ধান দেয়। এক্ষেত্রে আত্মপ্রত্যয়ী হয়ে ওঠার পাশাপাশি তিনি নতুন শক্তি ও উৎসাহে পূর্ণ হয়ে ওঠেন।বিচক্ষণতা এবং সুবিবেচনার গুরুত্ব তুলে ধরে একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করলেন প্রধানমন্ত্রী
June 16th, 08:53 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিচক্ষণতা এবং সুবিবেচিত সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরে একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন।ফ্রান্সে ‘ভারত ইনোভেটস ২০২৬’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
June 14th, 04:36 pm
আজ একবিংশ শতাব্দীর ভারত এক বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ভারতে একটি স্টার্টআপ বিপ্লব সংঘটিত হচ্ছে। এই বিপ্লবে, ভারতের তরুণরা এক নতুন মানসিকতা নিয়ে মানবতার কল্যাণে বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করছে। আর আমাদের তরুণদের বিশ্বমানের সমাধানগুলোকে বিশ্বমঞ্চে তুলে ধরার মাধ্যম হলো ‘ভারত ইনোভেটস’। আমার বন্ধু, আইআইটি দিল্লির বোর্ডের চেয়ারম্যান হরিশ সালভে এই অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, এবং এর জন্য আমি তাকে ও পুরো দলকে অভিনন্দন জানাই।প্রধানমন্ত্রী ভারত ইনোভেটস ২০২৬-এ অংশ নিলেন
June 14th, 03:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ যৌথভাবে নিস-এ প্যালে দে এক্সপোজিসন্স-এ “ভারত ইনোভেটস ২০২৬”-এর উদ্বোধন করলেন। তিনদিনের এই অনুষ্ঠানে ভারতীয় ডিপটেক স্টার্টআপ, ইনোভেটর, গবেষক এবং বিনিয়োগকারীদের মিলিয়ে দিচ্ছে উদ্ভাবন তহবিল এবং পথ প্রদর্শকদের সঙ্গে। এতে দেখানো হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে ভারতের সামনের সারির ডিপ টেকনোলজি। যোগ দিচ্ছে ১২০টি অভিনব স্টার্টআপ এবং ২০টির বেশি উৎকর্ষ প্রতিষ্ঠান। আন্তর্জাতিক গুরুত্ব আছে এমন ১৩টি গুরুত্বপূর্ণ প্রযুক্তি ক্ষেত্রে। বিশ্বের ৩৫০-এর বেশি শীর্ষ স্থানীয় বিনিয়োগকারী এবং ভেঞ্চার ক্যাপিটালিস্টরাও যোগ দিচ্ছেন এই অনুষ্ঠানে।প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি থিরু সিপি রাধাকৃষ্ণণজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর আন্তরিক শুভেচ্ছার জন্য
June 10th, 07:25 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উপরাষ্ট্রপতি থিরু সিপি রাধাকৃষ্ণণজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর আন্তরিক শুভেচ্ছার জন্য। প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, মানুষের বিশ্বাস এবং আশীর্বাদ তাঁকে অণুপ্রাণিত করেছে দেশসেবায় আরও কঠোর পরিশ্রম।