প্রধানমন্ত্রী নৌদিবসে ভারতীয় নৌবাহিনীর জওয়ানদের শুভেচ্ছা জনিয়েছেন

December 04th, 08:41 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নৌদিবস উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর জওয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী জানিয়েছেন, আমাদের নৌবাহিনী ব্যতিক্রমী শৌর্য এবং নিষ্ঠার প্রতিরূপ। তারা আমাদের উপকূল রক্ষা করে এবং আমাদের সামুদ্রিক স্বার্থ বজায় রাখে। শ্রী মোদী বলেছেন, “আমি এবছরের দেওয়ালি কখনও ভুলবো না। ওই দিন আমি আইএনএস বিক্রান্তে কাটিয়েছি নৌসেনাদের সঙ্গে। আগামীদিনের জন্য ভারতীয় নৌবাহিনীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।”

আইএনএস বিক্রান্তে দীপাবলি উদযাপনের বিশেষ মুহূর্ত শেয়ার করলেন প্রধানমন্ত্রী

October 21st, 09:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্তে দীপাবলি উদযাপনের বেশ কিছু বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন। এই দিনটিকে অসাধারণ দিন হিসাবে উল্লেখ করে ঐ বিশেষ অভিজ্ঞতা স্মরণীয় মুহূর্ত ও উজ্জ্বল দৃশ্য হিসেবে বর্ণনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী একপ্রান্তে বিপুল সাগর এবং ভারতমাতার বীর সেনাদের বিপুল শক্তিকে তুলে ধরেন। তিনি বলেন, একদিকে অনন্ত দিগন্ত, সীমাহীন আকাশ আর অন্যদিকে বিপুলাকার আইএনএস বিক্রান্তের অসীম শক্তি পরিলক্ষিত হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রবক্ষে সূর্যরশ্মীর বর্ণশোভায় দীপাবলিতে বীর সেনাদের প্রজ্জ্বলিত প্রদীপের দীপ্তি প্রতীত হচ্ছে, যা সমুদ্রবক্ষে স্বর্গীয় আলোর মালা সৃষ্টি করেছে। ভারতের বীর সেনাদের মধ্যে থেকে দীপাবলি উদযাপনকে তাঁর সৌভাগ্য বলে জানান প্রধানমন্ত্রী।

আইএনএস বিক্রান্ত-এ সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপনকালে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

October 20th, 10:30 am

আজ একটি বিশেষ দিন, এই মুহুর্ত ভোলার নয়, এই দৃশ্য অসাধারণ। আমার একদিকে বিস্তৃত সীমাহীন মহাসাগর, অন্যদিকে, মা ভারতীর বীর সেনানীদের অতুলনীয় শৌর্য। আমার একদিকে সীমাহীন দিগন্ত, অনন্ত আকাশ, এবং অন্যদিকে, বিপুল শৌয ও শক্তির প্রতীক আইএনএস বিক্রান্ত। সাগরের জলে সূর্যালোকের প্রতিফলন, আমাদের বীর সেনানীদের হাতে প্রজ্বলিত দীপশিখার মতো। আমি সৌভাগ্যবান যে এইবার আমি দীপাবলির পুণ্য লগ্ন উদযাপন করছি নৌসেনার বীর যোদ্ধাদের সঙ্গে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আইএনএস বিক্রান্ত-এ দেওয়ালি উদযাপন করলেন

October 20th, 10:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আইএনএস বিক্রান্ত-এ চেপে দেওয়ালি উদযাপনের সময়ে সশস্ত্র বাহিনীর আধিকারিকদের উদ্দেশে ভাষণ দেন। আজ একটি উল্লেখযোগ্য দিন, একটি উল্লেখযোগ্য মুহূর্ত এবং একটি উল্লেখযোগ্য দৃশ্য বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, একদিকে বিশাল সমুদ্র, অন্যদিকে মাদার ইন্ডিয়ার সাহসী সেনাদের প্রবল শক্তি। তিনি বলেন, যখন একটা দিক অসীম দিগন্ত এবং অনন্ত আকাশ দেখাচ্ছে, তখন অন্যদিকে আইএনএস বিক্রান্ত-এর বিপুল শক্তি প্রদর্শিত হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, সমুদ্রে সূর্যের ঝিকিমিকি সাহসী সেনাদের দীপাবলিতে জ্বালানো প্রদীপের মতো, আলোর ঐশ্বরিক মালা। তিনি ভারতীয় নৌবাহিনীর সাহসী সেনাদের মধ্যে দেওয়ালি উদযাপন করতে পারায় সন্তোষ প্রকাশ করেন।

গুজরাটের ভাবনগরে ‘সমুদ্র সে সমৃদ্ধি’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

September 20th, 11:00 am

গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের আমার সহকর্মীরা, সর্বানন্দ সোনোয়াল জি, সি আর পাতিল জি, মনসুখ ভাই মান্ডাভিয়া জি , শান্তনু ঠাকুর জি, নিমুবেন বাবনিয়া জি, দেশের ৪০টিরও বেশি স্থান থেকে, সমস্ত প্রধান বন্দর থেকে, বিভিন্ন রাজ্যের মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলকে অভিনন্দন।

‘সমুদ্র সে সমৃদ্ধি’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ, গুজরাটের ভাবনগরে ৩৪,২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস

September 20th, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভাবনগরে ৩৪,২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। ‘সমুদ্র সে সমৃদ্ধি’ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে নানা ধরনের অনুষ্ঠান হচ্ছে। গত ২-৩ দিন ধরে গুজরাটে নানা ধরনের সেবা-কেন্দ্রিক কর্মসূচি পালন করা হচ্ছে। বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরে এ পর্যন্ত এক লক্ষের বেশি মানুষ রক্তদান করেছেন। রাজ্যে ৩০ হাজারের বেশি স্বাস্থ্যশিবিরও বসানো হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস বাঘশীরকে নৌ-বাহিনীতে অন্তর্ভুক্ত করার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

January 15th, 11:08 am

মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণজি, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার প্রবীণ সহকর্মী শ্রী রাজনাথ সিংজি, শ্রী সঞ্জয় শেঠজি, মহারাষ্ট্রের দুই উপ-মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডেজি, শ্রী অজিত পাওয়ারজি, সিডিএস, সিএনএস, নৌ-বাহিনীর বন্ধুগণ, মাঝগাঁও ডকইয়ার্ডের সহকর্মীরা, অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ।

প্রথম সারির তিনটি নৌসমরযান আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগশীর জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

January 15th, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ে ন্যাভাল ডকইয়ার্ডে প্রথম সারির তিনটি নৌসমরযান আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগশীর জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ১৫ জানুয়ারি দিনটি সেনা দিবস হিসেবে উদযাপন করা হয়। দেশের সুরক্ষা ও নিরাপত্তার জন্য যেসব বীর যোদ্ধা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, প্রধানমন্ত্রী তাঁদের কুর্নিশ জানান। এই উপলক্ষ্যে সেনা বাহিনীর সব সদস্যদের অভিনন্দন জানান তিনি।

নাইজেরিয়ায় বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

November 17th, 07:20 pm

আজ আবুজাতে আপনারা প্রকৃত অর্থে এক মনোরম পরিবেশের সৃষ্টি করেছেন। গত সন্ধ্যা থেকে আমার মনে হচ্ছে আমি আবুজাতে নেই, ভারতের কোনো শহরে রয়েছি। আপনারা অনেকেই লাগোস, কানো, কাদুনা এবং হারকোর্ট বন্দর থেকে এই আবুজায় ছুটে এসেছেন, আপনাদের চোখেমুখে আনন্দের ছাপ স্পষ্ট। এখানে আসার জন্য আপনারা যে কতটা আগ্রহী ছিলেন তা বেশ ভালোই বোঝা যায়। আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার এই সুযোগটি আমিও খুঁজছিলাম। আপনাদের ভালোবাসা আমার জন্য অমূল্য সম্পদ। আপনাদের মধ্যে থাকার প্রতিটি মূহূর্ত আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

নাইজেরিয়ায় বসবাসকারী ভারতীদের উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

November 17th, 07:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নাইজেরিয়ার আবুজাতে তাঁর সম্মানে সেদেশে বসবাসকারী ভারতীয়দের আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন। ভারতীয় সম্প্রদায় যেভাবে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন তাতে আনন্দ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই ভালোবাসা ও বন্ধুত্ব তাঁর কাছে বিশাল সম্পদ।

অযোধ্যায় শ্রী রাম লালার প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠান উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ

January 22nd, 05:12 pm

মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, সমস্ত সাধু-সন্ন্যাসী এবং ঋষিগণ, এখানে যাঁরা উপস্থিত এবং বিশ্বের নানা প্রান্ত থেকে আমাদের সঙ্গে যাঁরা যুক্ত হয়েছেন, সমস্ত রামভক্তরা, আপনাদের সবাইকে প্রণাম, সবাইকে রাম-রাম।

অযোধ্যায় নবনির্মিত শ্রী রাম জন্মভূমি মন্দিরে শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা সমারোহে যোগ দিলেনপ্রধানমন্ত্রী

January 22nd, 01:34 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের অযোধ্যায় নবনির্মিত শ্রী রাম জন্মভূমি মন্দিরে শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা সমারোহে যোগ দেন। এই মন্দির নির্মাণে সামিল শ্রমজীবীদের সঙ্গে কথা বলেন তিনি।

The world is recognizing India’s potential and position in global trade: PM Modi

January 17th, 12:12 pm

PM Modi inaugurated three major infrastructure projects worth more than Rs 4,000s crore in Kochi, Kerala. The projects being inaugurated today include New Dry Dock at Cochin Shipyard Limited (CSL), International Ship Repair Facility of CSL, and LPG Import Terminal of IOCL at Puthuvypeen, Kochi. These major infrastructure projects are in line with the PM Modi's vision to transform India's ports, shipping, and waterways sector.

কেরালার কোচিতে ৪ হাজার কোটি টাকার বেশি মূল্যের পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী

January 17th, 12:11 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেরালার কোচিতে ৪ হাজার কোটি টাকার বেশি মূল্যের পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। এর মধ্যে রয়েছে - কোচিন শিপইয়ার্ড লিমিটেডের নিউ ড্রাই ডক (এনডিডি), সিএসএল-এর আন্তর্জাতিক জাহাজ মেরামতি সুবিধা (আইএসআরএফ) এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের এলপিজি আমদানি কেন্দ্র। ভারতের বন্দর, জাহাজ ও অন্তর্দেশীয় জলপথ ক্ষেত্রকে উন্নত করার জন্য প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, তা বাস্তবায়নের ক্ষেত্রে এই পরিকাঠামো প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মহারাষ্ট্রের নাসিকে ২৭তম জাতীয় যুব উৎসবের উদ্বোধনে প্রধানমন্ত্রীর ভাষণ

January 12th, 01:15 pm

মহারাষ্ট্রের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডেজি, আমার মন্ত্রিসভার সহকর্মী শ্রী অনুরাগ ঠাকুর, শ্রীমতী ভারতীয় পাওয়ার, শ্রী নিশীথ প্রামাণিক, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ, শ্রী অজিত পাওয়ারজি, অন্যান্য মন্ত্রীগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার তরুণ বন্ধুরা!

মহারাষ্ট্রের নাসিকে ২৭ তম জাতীয় যুব উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

January 12th, 12:49 pm

মহারাষ্ট্রের নাসিকে আজ ২৭ তম জাতীয় যুব উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। স্বামী বিবেকানন্দ এবং রাজমাতা জিজাউ-এর ছবিতে পুস্পার্ঘ অর্পণ করেন তিনি। ওই রাজ্যের পক্ষ থেকে আয়োজিত কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন তিনি। পরিবেশিত হয় ‘বিকশিত ভারত @২০৪৭- যুবাদের জন্য, যুবাদের দ্বারা’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে প্রদর্শিত হয় রিদমিক জিমন্যাস্টিক্স, মাল্লাখাম, যোগাসন এবং জাতীয় যুব উৎসব সঙ্গীত।

নৌসেনা দিবস ২০২৩ উপলক্ষে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

December 04th, 04:35 pm

মহারাষ্ট্রের রাজ্যপাল শ্রী রমেশ জি, মুখ্যমন্ত্রী শ্রী একনাথ জি, মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী রাজনাথ জি, শ্রী নারায়ণ রাণে জি, উপমুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবীশ জি এবং শ্রী অজিত পাওয়ার জি, তিন বাহিনীর সম্মিলিত প্রধান জেনারেল অনিল চৌহান জি, নৌসেনা প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার, আমার নৌ বাহিনীর বন্ধুরা এবং পরিবারের সদস্যরা!

মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে নৌ দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

December 04th, 04:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সিন্ধুদুর্গে নৌ দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। ভারতীয় নৌবাহিনীর জাহাজ, ডুবো জাহাজ ও বিমান এবং সিন্ধুদুর্গের তারকারলি বিচের বিশেষ বাহিনীর মহড়ার সাক্ষী থাকেন তিনি। প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়।

৪ ডিসেম্বর মহারাষ্ট্র সফর করবেন প্রধানমন্ত্রী

December 02nd, 04:06 pm

আগামী ৪ ডিসেম্বর মহারাষ্ট্র সফর করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ঐদিন বেলা ৪-১৫ মিনিট নাগাদ মহারাষ্ট্রের সিন্ধু দুর্গে গিয়ে তিনি পৌঁছবেন। তারপর, রাজকোট দুর্গে ছত্রপতি শিবাজী মহারাজের একটি মূর্তির আবরণ উন্মোচন করবেন। সিন্ধু দুর্গেই নৌ-বাহিনী দিবস, ২০২৩ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ভারতীয় নৌ-বাহিনীর যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন রণতরী, সাবমেরিন ও বিমানের একটি প্রদর্শনী তিনি পরিদর্শন করবেন। এছাড়াও, সিন্ধু দুর্গের তারকারলি সৈকতে বিশেষ বিশেষ বাহিনীর এক প্রদর্শন তথা উপস্থাপন প্রত্যক্ষ করবেন তিনি।

Aatmanirbharta in Defence: India First Soars as PM Modi Takes Flight in LCA Tejas

November 28th, 03:40 pm

Prime Minister Narendra Modi visited Hindustan Aeronautics Limited (HAL) in Bengaluru today, as the state-run plane maker experiences exponential growth in manufacturing prowess and export capacities. PM Modi completed a sortie on the Indian Air Force's multirole fighter jet Tejas.