কলকাতায় আইএনএস অগ্রয়, আইএনএস দুনাগিরি এবং আইএনএস সংশোধক-এর মিলিত কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 21st, 12:51 pm
পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী আর. এন. রবি জি, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জি, নৌ-সেনা প্রধান কৃষ্ণ স্বামীনাথন জি এবং এখানে উপস্থিত বিশিষ্ট ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে তিনটি দেশীয় নকশায় নির্মিত যুদ্ধ জাহাজ জলে ভাসিয়েছেন প্রধানমন্ত্রী
June 21st, 12:50 pm
প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদী আজ তিনটি দেশীয় নকশায় নির্মিত যুদ্ধ জাহাজ – উন্নত স্টেলথ ফ্রিগেট আইএনএস দুনাগিরি ;বৃহৎ জরিপ জাহাজ আইএনএস সংশোধক, এবং অগভীর জলে সাবমেরিন প্রতিরোধী আইএনএস অগ্রয় –কে কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে জলে ভাসিয়েছেন। এর ফলে যুদ্ধজাহাজের ক্ষেত্রে দেশের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, সমুদ্র ক্ষেত্র সম্বন্ধে সচেতনতা বাড়বে এবং ভূরাজনৈতিক হুমকির বিরুদ্ধে আমাদের উপকূলের নিরাপত্তা দৃঢ় হবে। তিনটি জাহাজই ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো দ্বারা নকশা করা হয়েছে এবং কলকাতায় গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা নির্মিত। জাহাজ তিনটির নির্মাণে ২০০-রও বেশি এমএসএমই-র অংশীদারি আছে। ৭৫ শতাংশেরও বেশি দেশীয় উপাদান সহ এই জাহাজগুলি আত্মনির্ভরতার প্রতি ভারতের প্রতিশ্রুতিরও প্রমাণ।মুম্বাইয়ে ইন্ডিয়ান নিউজ পেপার্স সোসাইটি টাওয়ার-এর উদ্বোধনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
July 13th, 09:33 pm
প্রথমেই আমি ইন্ডিয়ান নিউজ পেপার্স সোসাইটির প্রতিটি সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই। আজ মুম্বাইতে আপনাদের একটি প্রশস্ত ও আধুনিক ভবন হল। এই নতুন ভবন আপনাদের কাজের দক্ষতা বাড়াবে এবং কাজের পরিবেশ সহজ করবে বলে আমার আশা। এতে আমাদের গণতন্ত্রও শক্তিশালী হবে। ইন্ডিয়ান নিউজ পেপার্স সোসাইটি এমন একটি প্রতিষ্ঠান যার সূচনা হয়েছিল স্বাধীনতার আগে, দেশের যাত্রাপথের প্রতিটি চড়াই-উৎরাই আপনারা খুব কাছ থেকে দেখেছেন এবং সাধারণ মানুষের কাছে তা পৌঁছে দিয়েছেন। তাই একটি সংগঠন হিসেবে আপনাদের কাজ যত বেশি উপযোগী হবে, দেশও তত বেশি উপকৃত হবে।‘বিকশিত ভারত’-এর যাত্রাপথে সংবাদপত্রগুলির ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ
July 13th, 07:30 pm
আজ মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটি (আইএনএস)-র সচিবালয় পরিদর্শনের সময় সেখানে ঐ সংস্থার একটি টাওয়ারের (আইএনএস টাওয়ার) আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই নতুন ভবনটি আইএনএস-এর সদস্যদের চাহিদা ও প্রয়োজন মেটাতে বিশেষভাবে কাজে আসবে। কারণ, এই কার্যালয়টিতে অত্যাধুনিক ব্যবস্থা ছাড়াও দক্ষ পরিষেবা দেওয়ারও যাবতীয় বন্দোবস্ত থাকবে। শুধু তাই নয়, মুম্বাইয়ের সংবাদপত্র শিল্পের একটি মূল কেন্দ্র হিসেবেও এই নতুন ভবনটি কাজ করবে।১৩ জুলাই মুম্বাই সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
July 12th, 05:23 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৩ জুলাই, ২০২৪ তারিখে মহারাষ্ট্রের মুম্বাই যাবেন। বিকেল সাড়ে পাঁচটায় প্রধানমন্ত্রী নেসকো প্রদর্শনী কেন্দ্র, গোরেগাঁও, মুম্বাইতে পৌঁছাবেন, সেখানে ২৯,৪০০ কোটি টাকারও বেশি মূল্যের সড়ক, রেলপথ এবং বন্দর ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পরে, সন্ধ্যা ৭-টার দিকে, প্রধানমন্ত্রী আইএনএস টাওয়ারের উদ্বোধন করবেন ও মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জি-ব্লক-এ ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটি (আইএনএস) সচিবালয়ও পরিদর্শন করবেন।