গুজরাটের সানন্দে সিজি সেমি ওএসএটি কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
July 04th, 05:15 pm
আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী অশ্বিনী বৈষ্ণব, গুজরাটের কর্মঠ উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি, গুজরাট সরকারের মন্ত্রীবৃন্দ, সাংসদ ও বিধায়কগণ, সিজি পাওয়ার-এর চেয়ারম্যান ভেল্লায়ান সুব্বাইয়া জি, রেনেসাস ইলেকট্রনিক্স-এর প্রেসিডেন্ট মালিনী জি, সিজি সেমি-র চেয়ারম্যান গিরিশ জি, এখানে উপস্থিত অন্যান্য শিল্প-নেতৃবৃন্দ এবং ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের সানন্দে সিজি সেমি-র আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট (ওএসএটি) কেন্দ্রের উদ্বোধন করেছেন
July 04th, 05:00 pm
পাঁচ বছর আগে গৃহীত কৌশলগত লক্ষ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশকে উন্নত প্রযুক্তির বৈশ্বিক কেন্দ্রে পরিণত করার মূল উদ্দেশ্যের কথা স্মরণ করেন। দেশীয় নকশা ও স্থানীয় উৎপাদনের কৌশলের ওপর ভিত্তি করে তিনি এই তৃতীয় বড় কেন্দ্রটিতে বাণিজ্যিক চিপ প্যাকেজিংয়ের আনুষ্ঠানিক যাত্রার সূচনাকে স্বাগত জানান। শ্রী মোদী বলেন, 'ডিজাইন ইন ইন্ডিয়া' ও 'মেক ইন ইন্ডিয়া'-র মূল মন্ত্রকে পাথেয় করে আমরা সফলভাবে এগিয়ে চলেছি।দমনে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন/উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 05th, 07:20 pm
দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ-এর প্রশাসক প্রফুল ভাই প্যাটেল, সংসদে আমার সহকর্মী কালাবেন দেলকর, দমন পৌর পরিষদের সভাপতি দীপিকা তান্ডেল জি, দমন জেলা পঞ্চায়েতের চেয়ারম্যান ধর্ম বাবু প্যাটেল, সিলভাসা পৌর পরিষদের চেয়ারম্যান সোমনাথ দেবরে জি, দাদরা নগর হাভেলি জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন নিশা ভাবসার জি, দিউ পৌর পরিষদের চেয়ারম্যান হরিশ কাপাদিয়া জি, দিউ জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন কোটিয়া রঞ্জিতাবেন, এবং এখানে এত বিপুল সংখ্যায় সমবেত আমার প্রিয় ভাই ও বোনেরা,দমন-এ প্রায় ২,৯৭০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 05th, 07:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দমন-এ প্রায় ২,৯৭০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। স্থানীয় নেতৃবৃন্দ ও নাগরিকদের উপস্থিতি ও বিপুল সংখ্যক মানুষের সমাগমের জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন। নিজের পূর্ববর্তী সফরের কথা স্মরণ করে তিনি বলেন, তাঁর আগের সেই পর্যবেক্ষণ আজ বাস্তবে রূপ নিয়েছে। এই অঞ্চলটি এখন গর্বের সঙ্গে দেশের বৈচিত্র্যময় ও প্রাণবন্ত সত্তাকে তুলে ধরছে। শ্রী মোদী বলেন, দমন এখন 'মিনি ইন্ডিয়া' বা ক্ষুদ্র ভারতের এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে। এখানে বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস সমগ্র দেশের এক সুন্দর প্রতিচ্ছবি তুলে ধরে।মায়ানমারের প্রেসিডেন্টের ভারত সফরকালে দুই দেশের যৌথ বিবৃতি
June 01st, 07:16 pm
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং হ্লাইং ৩০ মে থেকে ৩ জুন ২০২৬ পর্যন্ত তাঁর প্রথম ভারত সফর করছেন।তৃণমূলের ছত্রছায়ায় থাকা অপরাধীদের শাস্তি দেওয়া হবে: পশ্চিমবঙ্গের যাদবপুরে প্রধানমন্ত্রী মোদী
April 24th, 11:45 am
পশ্চিমবঙ্গের যাদবপুরে একটি বিশাল জনসভায় ভাষণে, প্রধানমন্ত্রী মোদী প্রথম দফার ভোটগ্রহণে মানুষের ব্যাপক অংশগ্রহণের কথা তুলে ধরেন। তিনি দাবি করেন যে, টিএমসি সম্ভবত প্রথম দফায় তাদের খাতা-ও খুলতে পারবে না এবং দ্বিতীয় দফার ভোটারদের একটি উন্নত বাংলার জন্য বিজেপিকে একটি নির্ণায়ক রায় দেওয়ার আহ্বান জানান। এছাড়াও তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং মানুষকে প্রভাবিত করে এমন স্থানীয় বিষয়গুলো নিয়েও কথা বলেন।টিএমসির আমলে বাংলার শিল্প ও এমএসএমই ধ্বংস হয়ে গেছে: দমদমে প্রধানমন্ত্রী মোদী
April 24th, 11:35 am
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের দমদমে একটি বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন, যেখানে তিনি অত্যন্ত উদ্দীপনামূলক বক্তব্য রাখেন যা বাংলার মানুষের মনে গভীর প্রভাব ফেলে। পরিবর্তনের যে দৃশ্যমান ঢেউ পরিলক্ষিত হচ্ছে, তার জন্য তিনি নাগরিকদের অভিনন্দন জানান এবং জোর দিয়ে বলেন যে, নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নির্ণায়ক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে।দমদম ও যাদবপুরে প্রধানমন্ত্রী মোদীর জ্বালাময়ী ভাষণ
April 24th, 11:30 am
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের দমদম ও যাদবপুরে দুটি বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন; তাঁর অত্যন্ত উদ্দীপনাময় ভাষণ রাজ্যের মানুষের মনে গভীর প্রভাব বিস্তার করে। পরিবর্তনের যে দৃশ্যমান ঢেউ পরিলক্ষিত হচ্ছে, তার জন্য তিনি নাগরিকদের অভিনন্দন জানান এবং জোর দিয়ে বলেন যে, নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে এক নির্ণায়ক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে।নতুন দিল্লির কারিয়াপ্পা গ্রাউন্ডে এনসিসি সমাবেশে প্রধানমন্ত্রীর ভাষণ
January 28th, 04:00 pm
কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মীগণ, দেশের প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং জি, মঞ্চে উপস্থিত অন্য সকল বিশিষ্টজন, এনসিসি এবং এনএসএস ক্যাডেটরা যাঁরা সারা দেশ থেকে এসেছেন, ট্যাবলো শিল্পীরা, রাষ্ট্রীয় রঙ্গশালা থেকে সহকর্মীগণ এবং আমার প্রিয় তরুণ বন্ধুরা। আপনাদের সকলের কঠোর পরিশ্রম এখানে দৃশ্যমান হচ্ছে। আপনারা দারুণ সমন্বয়ের মাধ্যমে আপনাদের অনুষ্ঠান পরিবেশন করেছেন।দিল্লিতে বার্ষিক এনসিসি পিএম র্যালিতে প্রধানমন্ত্রীর ভাষণ
January 28th, 03:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি পিএম র্যালিতে ভাষণ দেন। এনসিসি দিবস উপলক্ষ্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এনসিসি এনএসএস ক্যাডেট, ট্যাবলো শিল্পী এবং রাষ্ট্রীয় রঙ্গশালার ব্যক্তিবর্গ, দেশের নানা প্রান্ত থেকে যোগ দেওয়া তরুণ-তরুণীদের প্রয়াসকে এই সমন্বিত সমাবেশে প্রত্যক্ষ করা যাচ্ছে। তিনি বলেন, আজ সকালে মহারাষ্ট্রে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ আরও বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। অজিত পাওয়ার মহারাষ্ট্র তথা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে, গ্রামাঞ্চলের মানুষদের জীবনযাপনের উন্নতিসাধনে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী প্রয়াত অজিত পাওয়ারের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। প্রতিবেশী দেশগুলি থেকে এই সমাবেশে যোগ দেওয়া ক্যাডেটদেরকেও তিনি শুভেচ্ছা জানান এবং এ বছরের সমাবেশে মেয়েদের বিপুল অংশগ্রহণের কথা উল্লেখ করেন তিনি।নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত-ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণ
January 27th, 04:32 pm
ম্যাডাম প্রেসিডেন্ট, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ব্যবসায়ী নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আমার শুভেচ্ছা।নতুন দিল্লিতে ভারত-ইউরোপীয় ইউনিয়ন ব্যবসায়িক ফোরামে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
January 27th, 04:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত-ইউরোপীয় ইউনিয়ন ব্যবসায়িক ফোরামে বক্তব্য রাখেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টদের ভারত সফর নিছক সাধারণ কোনও কূটনৈতিক সফর নয়, এর মধ্য দিয়ে ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে নতুন যুগের সূচনা হয়েছে। এই প্রথম তাঁরা ভারতের সাধারণতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন। ভারত ও ইউরোপীয় ইউনিয়ন ভারতের ইতিহাসে বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে। আর আজ অসংখ্য সিইও-র উপস্থিতিতে এমন বৃহৎ পরিসরে ভারত-ইউরোপীয় ইউনিয়ন ব্যবসায়িক ফোরামের আয়োজন করা হয়েছে। এইসব অর্জন বিশ্বের দুই বৃহত্তম গণতান্ত্রিক অভূতপূর্ব ঘনিষ্ঠতার প্রতীক।জার্মানির চ্যান্সেলরের ১২ ও ১৩ জানুয়ারি ভারত সফরের সময় স্বাক্ষরিত চুক্তি, সমঝোতাপত্র এবং ঘোষণাসমূহ
January 12th, 03:47 pm
প্রতিরক্ষা শিল্পের সহযোগিতার জন্য দ্বিপাক্ষিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে যৌথ ইচ্ছাপত্র ঘোষণাআহমেদাবাদে ভারত-জার্মানি সিইও ফোরাম-এর বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণ
January 12th, 01:35 pm
ভারত-জার্মানি সিইও ফোরামের বৈঠকে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই বৈঠক এমন একটা সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন আমরা ভারত-জার্মানি সম্পর্কের প্ল্যাটিনাম জুবিলি এবং ভারত – জার্মানী কৌশলগত অংশীদারিত্বের রৌপ্য জয়ন্তী উদযাপন করছি।ভারতীয় কৃত্রিম মেধা নির্ভর স্টার্ট আপগুলিকে নিয়ে গোলটেবিল বেঠকে পৌরোহিত্য প্রধানমন্ত্রীর
January 08th, 02:48 pm
ভারতে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ যে ১২টি কৃত্রিম মেধা নির্ভর স্টার্ট আপ ফাউন্ডেশন মডেল পিলারের মাধ্যমে যোগ দেওয়ার যোগ্যতা অর্জন করেছে, তারা এই গোল টেবিল বৈঠকে যোগ দিয়ে তাঁদের কাজ ও ধারণাকে তুলে ধরে।হাশেমি রাজতন্ত্রের দেশ জর্ডনে সাধারণতন্ত্রের দেশ ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সফরকালে জারি হওয়া যৌথ বিবৃতি
December 16th, 03:56 pm
রাজা দ্বিতীয় আবদুল্লা ইবন আল হুসেন-এর আমন্ত্রণে সাধারণতন্ত্রের দেশ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৫-১৬ ডিসেম্বর ২০২৫ হাশেমি রাজতন্ত্রের দেশ জর্ডন সফর করেন।List of Outcomes Visit of Prime Minister to Jordan
December 15th, 11:52 pm
During the meeting between PM Modi and HM King Abdullah II of Jordan, several MoUs were signed. These include agreements on New and Renewable Energy, Water Resources Management & Development, Cultural Exchange and Digital Technology.মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি এবং ভারতের প্রধানমন্ত্রীর যৌথ প্রেস বিবৃতির বঙ্গানুবাদ
October 14th, 01:15 pm
ছয় বছর বাদে মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি ভারতে এসেছেন। এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই বছর ভারত ও মঙ্গোলিয়া কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর এবং কৌশলগত অংশীদারিত্বের ১০ বছর উদযাপন করছে। এই উপলক্ষ্যে আমরা একটি যৌথ ডাকটিকিট প্রকাশ করেছি, যা আমাদের ঐতিহ্য, বৈচিত্র্য ও সভ্যতাগত সংযোগকে তুলে ধরে।প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর উত্তর প্রদেশ এবং রাজস্থান সফর করবেন
September 24th, 06:25 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫ সেপ্টেম্বর উত্তর প্রদেশ এবং রাজস্থান সফর করবেন। তিনি সকাল ৯.৩০ নাগাদ গ্রেটার নয়ডায় উত্তরপ্রদেশ ইন্টারন্যাশনাল ট্রেড শো – ২০২৫-এর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে তিনি সমাবেশে ভাষণও দেবেন।৭৯তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের উঠে আসা মূল বিষয়সমূহ
August 15th, 03:52 pm
৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী মোদী তাঁর দীর্ঘতম এবং সবচেয়ে স্পষ্ট ভাষণটি দিলেন। ১০৩ মিনিটের এই ভাষণে তিনি ২০৪৭ নাগাদ বিকশিত ভারত গড়ে তোলার সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরেছেন। আত্মনির্ভরতা, উদ্ভাবনা এবং নাগরিকদের ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী অন্যদের ওপর নির্ভরশীল একটি দেশ থেকে বিশ্বের আঙিনায় নিজস্ব সক্ষমতায় সমৃদ্ধ, প্রযুক্তির দিক থেকে উন্নত এবং আর্থিক দিক থেকে স্থিতিশীল একটি দেশ হয়ে ওঠায় ভারতের যাত্রার উল্লেখ করেন।