আইএনএস বিক্রান্ত-এ সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপনকালে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
October 20th, 10:30 am
আজ একটি বিশেষ দিন, এই মুহুর্ত ভোলার নয়, এই দৃশ্য অসাধারণ। আমার একদিকে বিস্তৃত সীমাহীন মহাসাগর, অন্যদিকে, মা ভারতীর বীর সেনানীদের অতুলনীয় শৌর্য। আমার একদিকে সীমাহীন দিগন্ত, অনন্ত আকাশ, এবং অন্যদিকে, বিপুল শৌয ও শক্তির প্রতীক আইএনএস বিক্রান্ত। সাগরের জলে সূর্যালোকের প্রতিফলন, আমাদের বীর সেনানীদের হাতে প্রজ্বলিত দীপশিখার মতো। আমি সৌভাগ্যবান যে এইবার আমি দীপাবলির পুণ্য লগ্ন উদযাপন করছি নৌসেনার বীর যোদ্ধাদের সঙ্গে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আইএনএস বিক্রান্ত-এ দেওয়ালি উদযাপন করলেন
October 20th, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আইএনএস বিক্রান্ত-এ চেপে দেওয়ালি উদযাপনের সময়ে সশস্ত্র বাহিনীর আধিকারিকদের উদ্দেশে ভাষণ দেন। আজ একটি উল্লেখযোগ্য দিন, একটি উল্লেখযোগ্য মুহূর্ত এবং একটি উল্লেখযোগ্য দৃশ্য বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, একদিকে বিশাল সমুদ্র, অন্যদিকে মাদার ইন্ডিয়ার সাহসী সেনাদের প্রবল শক্তি। তিনি বলেন, যখন একটা দিক অসীম দিগন্ত এবং অনন্ত আকাশ দেখাচ্ছে, তখন অন্যদিকে আইএনএস বিক্রান্ত-এর বিপুল শক্তি প্রদর্শিত হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, সমুদ্রে সূর্যের ঝিকিমিকি সাহসী সেনাদের দীপাবলিতে জ্বালানো প্রদীপের মতো, আলোর ঐশ্বরিক মালা। তিনি ভারতীয় নৌবাহিনীর সাহসী সেনাদের মধ্যে দেওয়ালি উদযাপন করতে পারায় সন্তোষ প্রকাশ করেন।প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর নতুন দিল্লির ভারত মণ্ডপম – এ ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০২৫ – এ অংশ নেবেন
September 24th, 06:33 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নতুন দিল্লির ভারত মন্ডপম – এ ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০২৫ – এ অংশগ্রহণ করবেন। এক জনসমাবেশেও ভাষণ দেবেন তিনি।ইন্দোনেশিয়ার জাকার্তায় শ্রী সনাতন ধর্ম আলয়াম-এর মহা কুম্ভাভিষেকম উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
February 02nd, 02:45 pm
মাননীয় রাষ্ট্রপতি প্রাবো, মুরুগান মন্দির ট্রাস্টের চেয়ারম্যান পা হাসিম, ম্যানেজিং ট্রাস্টি কোবালন, বিশিষ্টজনেরা, তামিলনাড়ু এবং ইন্দোনেশিয়ার পুরোহিত এবং আচার্যগণ, ভারতীয় বংশোদ্ভূতরা, এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণকারী ইন্দোনেশিয়া ও অন্যান্য দেশের নাগরিকবৃন্দ এবং এই সুবৃহৎ মন্দির নির্মাণ কাজে অংশগ্রহণকারী প্রতিভাবান শিল্পীবৃন্দ!জাকার্তায় শ্রী সনাতন ধর্ম আলয়াম-এর মহা কুম্ভাভিষেকম উপলক্ষ্যে বার্তায় ভারত এবং ইন্দোনেশিয়ার দৃঢ় সম্পর্কের উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
February 02nd, 02:30 pm
ইন্দোনেশিয়ার জাকার্তায় শ্রী সনাতন ধর্ম আলয়াম-এর কুম্ভ-অভিষেকম উপলক্ষ্যে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেদেশের রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্ত, মুরুগান মন্দির ট্রাস্টের চেয়ারম্যান পা হাসিম, ধর্মীয় নেতৃবৃন্দ, ভারত, ইন্দোনেশিয়া এবং অন্যান্য দেশের সমবেত নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন। এই মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত শিল্পীদেরও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।এই সপ্তাহে ভারত সম্পর্কে বিশ্ব
January 29th, 12:34 pm
এই সপ্তাহে, ভারত বিদেশী বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি থেকে শুরু করে প্রযুক্তিগত ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। ভারত বিশ্ব ক্ষেত্রে তার ক্রমবর্ধমান ভূমিকা অব্যাহত রেখেছে। এই সপ্তাহে ভারতের বৈশ্বিক মাইলফলকগুলি এখানে দেখুন।ভারত ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে
January 26th, 12:30 pm
কর্তব্য পথে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন ভারতের একতা, শক্তি এবং ঐতিহ্য প্রদর্শন করে। রাষ্ট্রীয় সমর স্মারকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদী। অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ দলগুলি শৃঙ্খলা ও বীরত্ব প্রদর্শন করেছিল, অন্যদিকে প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি ভারতের সমৃদ্ধ বৈচিত্র্যকে তুলে ধরেছিল। ভারতীয় বিমানবাহিনীর ফ্লাইপাস্ট দর্শকদের মুগ্ধ করেছে। প্রধানমন্ত্রী উদযাপনের জন্য আগত মানুষদেরও শুভেচ্ছা জানিয়েছেন।List of Outcomes: State visit of President of Indonesia to India (January 23-26, 2025)
January 25th, 08:54 pm
PM Modi and President Prabowo Subianto of Indonesia witnessed key outcomes during the state visit (January 23-26, 2025). Five MoUs were signed, including health cooperation, maritime safety, traditional medicine quality assurance, digital development, and a cultural exchange program (2025-28). Additionally, the 3rd India-Indonesia CEOs Forum presented its joint report to the leaders.India is honoured to welcome President Prabowo Subianto: PM Modi
January 25th, 05:48 pm
Welcoming the President of Indonesia, H.E. Mr. Prabowo Subianto, the Prime Minister, Shri Narendra Modi today remarked that various aspects of the India-Indonesia Comprehensive Strategic Partnership were discussed. He highlighted that Indonesia was at the core of our Act East Policy and India welcomes Indonesia’s BRICS membership.ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর যৌথ সাংবাদিক বৈঠক
January 25th, 01:00 pm
ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিল ইন্দোনেশিয়া এবং এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের যে, আমাদের ৭৫-তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশীদার হতে ইন্দোনেশিয়া আবার আনন্দের সঙ্গে সম্মতি দিয়েছে। প্রেসিডেন্ট সুবিয়ান্তোকে ভারতে স্বাগত।ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
November 19th, 06:09 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের রিও ডি জেনেইরো’তে জি-২০ শীর্ষ বৈঠকের ফাঁকে ইন্দোনেশিয়ার নব নির্বাচিত প্রেসিডেন্ট মাননীয় প্রবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতার মধ্যে এটি ছিল প্রথম সাক্ষাৎকার।প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচিতের টেলিফোন পেয়েছেন, দুই নেতা আলোচনা করেছেন কৌশলগত অংশীদারিত্ব নিয়ে
June 20th, 01:07 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচিত প্রবো সুবিয়ান্ত-র কাছ থেকে টেলিফোন পান।ইন্দোনেশিয়ার মানুষ এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রবোয়ো সুবিয়ান্তোকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
February 18th, 08:47 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ায় সফল রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সেখানকার মানুষকে অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে, নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রবোয়ো সুবিয়ান্তোকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।অষ্টাদশ পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
September 07th, 01:28 pm
আরও একবার পূর্ব এশিয়া শিখর সম্মেলনে যোগ দিতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি প্রেসিডেন্ট উইডোডো-কে তাঁর অসামান্য নেতৃত্বের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। এই সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে টিমর-লেস্টের প্রধানমন্ত্রী শানানা গুসমাও-কে আমি আন্তরিক স্বাগত জানাচ্ছি।বিংশতিতম আসিয়ান – ভারত শিখর সম্মেলন এবং অষ্টাদশ পূর্ব এশিয়া শিখর সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
September 07th, 11:47 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৭ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে জাকার্তাতে বিংশতিতম আসিয়ান – ভারত শিখর সম্মেলন এবং অষ্টাদশ পূর্ব এশিয়া শিখর সম্মেলনে যোগ দিয়েছেন।২০তম আসিয়ান ভারত শীর্ষ বৈঠকে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ প্রধানমন্ত্রীর
September 07th, 10:39 am
এই প্রসঙ্গ বলি, ভারত-আসিয়ান শীর্ষ বৈঠকে যুগ্ম সভাপতির দায়িত্ব পালন আমার কাছে অত্যন্ত আনন্দের।ইন্দোনেশিয়ার জাকার্তা সফরের পূর্বে প্রধানমন্ত্রীর বিবৃতি
September 06th, 06:26 pm
মাননীয় মিঃ জোকো উইডোডোর আমন্ত্রণে আমি জাকার্তা রওনা হচ্ছি। সেখানে আসিয়ান সম্পর্কিত বৈঠকগুলিতে আমি অংশগ্রহণ করব।প্রধানমন্ত্রী ৬ এবং ৭ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তা সফর করবেন
September 02nd, 07:59 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৬ এবং ৭ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তা সফর করবেন। সেদেশের রাষ্ট্রপতি জোকো উইডোডোর আমন্ত্রণে তাঁর এই সফর।জলবায়ু সম্পর্কিত বিপর্যয়ের মোকাবিলায় ভারত তার বিনিয়োগকে পুরোপুরি ঢেলে সাজিয়েছে; এই মুহূর্তে আমাদের প্রয়োজন আঞ্চলিক, জাতীয় ও বিশ্ব প্রেক্ষাপটে চ্যালেঞ্জের মোকাবিলায় রূপান্তরমুখী এক বিশেষ পদক্ষেপ
July 24th, 07:48 pm
প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী প্রমোদ কুমার মিশ্র আজ চেন্নাইয়ে জি-২০-র বিপর্যয় ঝুঁকি হ্রাস সম্পর্কিত ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠকে অংশগ্রহণ করে বলেন যে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিপর্যয়ের প্রভাব ও প্রতিক্রিয়া এমন এক পর্যায়ে পৌঁছেছে যাতে সমগ্র বিশ্বের কাছেই তা এক চিন্তার বিষয়। কারণ, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ পৃথিবীর প্রায় প্রত্যেকের জীবনেই কোনো না কোনভাবে ঝুঁকি ও ব্যাঘাত সৃষ্টি করেছে। এই কারণেই জি-২০ভুক্ত দেশগুলির বিপর্যয় ঝুঁকি হ্রাস সম্পর্কিত ওয়ার্কিং গ্রুপের কার্যসূচি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই গোষ্ঠী যদিও এখনও পর্যন্ত বেশ ভালরকম অগ্রগতির স্বাক্ষর রেখেছে, তা সত্ত্বেও এই কাজ কিন্তু এখনও অনেক বাকি রয়ে গেছে। নতুন করে বিপর্যয়ের ঝুঁকি প্রতিরোধ করার জন্য স্থানীয় বা আঞ্চলিক, জাতীয় এবং বিশ্ব প্রেক্ষাপটে কাজে নেমে পড়ার ক্ষেত্র এখন মোটামুটিভাবে প্রস্তুত।রিপাবলিক টিভি-র সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ
April 26th, 08:01 pm
অর্ণব গোস্বামীজি, রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের কর্মীবৃন্দ, দেশ ও বিদেশে রিপাবলিক টিভি-র দর্শকগণ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ! আপনাদের কিছু বলার আগে আমার ছোটবেলায় শোনা একটি রসিকতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। এক অধ্যাপক ছিলেন। তাঁর মেয়ে আত্মহত্যা করেন। তবে তার আগে একটি কাগজে লিখে যান যে জীবনে তিনি বড় ক্লান্ত এবং তাঁর আর বাঁচার কোনও ইচ্ছে নেই। তিনি আরও লেখেন যে তিনি কিছু পান করে কাঙ্কারিয়া সরোবরে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করবেন। পরেরদিন সকালে অধ্যাপক দেখেন যে তাঁর মেয়ে বাড়িতে নেই। তিনি তাঁর মেয়ের ঘরে গিয়ে দেখেন যে সেখানে একটি চিঠি পড়ে রয়েছে। চিঠি পড়ে তিনি ভীষণ রেগে যান। তিনি বলেন যে “আমি একজন অধ্যাপক। আমি এত বছর ধরে এত পরিশ্রম করেছি তা সত্ত্বেও আত্মহত্যার চিঠিতে সে কাঙ্কারিয়া নামের বানানটাই ভুল লিখেছে।” আমি খুশি যে অর্ণব এখন অনেক ভালো হিন্দি বলতে শিখেছেন। আমি শুনিনি তিনি কি বলেছেন, তবে আমি অত্যন্ত নজর দিতাম যে তাঁর বলা হিন্দি ঠিক হচ্ছে না ভুল। মুম্বাইয়ে থাকার পর থেকে হয়তো আপনার হিন্দিটা অনেকটা উন্নত হয়েছে।