তামিলনাডুর তিরুচিরাপল্লিতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 11th, 05:45 pm
শ্রী পীযূষ গোয়াল, ডঃ এল. মুরুগান, শ্রী ইদাপ্পাদি কে. পালানিস্বামী, শ্রী নাইনার নগেন্দ্রন, শ্রী থাঙ্গাম তেন্নারাসু, আমার তামিল ভাই ও বোনেরা, ভানাক্কাম!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে প্রায় ৫,৬৫০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন
March 11th, 05:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ঐতিহাসিক শহর ত্রিচি সফর করেন। সফরকালে তিনি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পগুলি তামিলনাড়ুর অর্থনীতি এবং পরিকাঠামোর উন্নয়ন ঘটাবে। পরিবেশবান্ধব জ্বালানী, পেট্রোলিয়াম সংক্রান্ত প্রকল্প এবং মহাসড়ক রেল ও গ্রামীন সড়ক সড়কের মতো যোগাযোগ প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী, যেগুলি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ৫,৬৫০ কোটি টাকা। এই উপলক্ষ্যে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী বলেন, “এই প্রকল্পগুলি তালিমনাড়ুর যোগাযোগ ব্যবস্থায় মানোন্নয়ন ঘটাবে, রাজ্যের মানুষ আরও বেশি পরিবেশবান্ধব জ্বালানী পাবেন এবং হাজার হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি হবে”।প্রধানমন্ত্রী ১১ মার্চ কেরালা ও তামিলনাড়ু সফর করবেন
March 09th, 09:54 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ মার্চ কেরালা এবং তামিলনাড়ু সফর করবেন। প্রধানমন্ত্রী কেরালার এর্নাকুলামে দুপুর ১:৩০ মিনিটে, প্রায় ১০,৮০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই উপলক্ষ্যে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন তিনি। এরপর বিকেল ৫:৪৫ মিনিটে, প্রধানমন্ত্রী তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে প্রায় ৫,৬৫০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, ও শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানেও ভাষণ দেবেন।প্রাপ্তির তালিকা: আবু ধাবির যুবরাজ মহামান্য শেখ খালিদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর ভারত সফর
September 09th, 07:03 pm
বরাক পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে এমিরেটস নিউক্লিয়ার এনার্জি কোম্পানি (ইএনইসি) এবং নিউক্লিয়ার পাওয়ার কো-অপারেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এনপিসিআইএল)-এর মধ্যে মউআবু ধাবির যুবরাজ শেখ খালেদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ভারত সফর (সেপ্টেম্বর ৯-১০, ২০২৪)
September 09th, 07:03 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আবু ধাবির যুবরাজ শেখ খালেদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ৯ ও ১০ সেপ্টেম্বর ২০২৪ দু-দিনের সরকারি সফরে ভারতে আসেন। যুবরাজ হিসেবে এটি তাঁর প্রথম ভারত সফর। গতকাল নতুন দিল্লিতে তাঁকে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানান কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী শ্রী পীয়ূষ গোয়েল, তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। যুবরাজের সঙ্গে সেদেশের মন্ত্রিসভার বেশকিছু সদস্য, পদস্থ আধিকারিকরা এবং একটি বড় ব্যবসায়িক প্রতিনিধি দল এসেছেন।