The best chapters of the Seychelles story are yet to be written: PM Modi at the National Assembly of Seychelles

June 28th, 05:00 pm

PM Modi addressed the National Assembly of Seychelles, congratulating the people on the Golden Jubilee celebrations. Recalling the centuries-old India-Seychelles relationship, he noted that the Indian Ocean connects the two countries, while reiterating the commitment to continue working together for a safer and more secure Indian Ocean region. The PM assured Seychelles that India will remain its trusted partner and support all its aspirations as a true friend.

Prime Minister honoured with ‘Guardian of the Blue Horizon’ Presidential Distinction

June 28th, 03:07 pm

PM Modi was conferred with Seychelles' Presidential Distinction, 'Guardian of the Blue Horizon,' by President Patrick Herminie in recognition of his green leadership and longstanding commitment to the Blue Economy, climate action and sustainable development. The honour, awarded for the first time, also reflects India's growing role as a trusted partner in advancing shared priorities across the Indian Ocean region.

Our vision is to make the Indian Ocean an Ocean of Opportunity: PM Modi at the India-Seychelles Joint Press Meet

June 28th, 02:02 pm

Addressing the India-Seychelles Joint Press Meet, PM Modi dedicated the Guardian of the Blue Horizon honour to all nations fighting climate change. Reaffirming the MAHASAGAR Vision, he said India envisions an Indian Ocean where prosperity grows with maritime security and partnerships are rooted in mutual respect and trust. He also highlighted the Blue Economy as a natural and strategic pillar of the India-Seychelles partnership.

State Visit of Prime Minister to Seychelles (June 27-29, 2026)

June 25th, 06:05 pm

At the invitation of Seychelles President Patrick Herminie, PM Modi will visit Seychelles from 27-29 June 2026, furthering India’s Vision MAHASAGAR. During the visit, he will attend the Golden Jubilee celebrations of the National Day of Seychelles as the Guest of Honour and will hold talks with President Herminie. He will also address the National Assembly of Seychelles and interact with members of the Indian diaspora.

প্রধানমন্ত্রীকে ফোন মরিশাসের প্রধানমন্ত্রীর

February 09th, 09:04 pm

মরিশাসের প্রধানমন্ত্রী শ্রী নবীনচন্দ্র রামগুলাম আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী’কে ফোন করেন। উভয় নেতা ২০২৫ সালের সেপ্টেম্বরে বারাণসীতে শেষ বৈঠকের পর, দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তারিত বিষয়ের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছেন। সেইসঙ্গে, সহযোগিতা, দক্ষতা বৃদ্ধি এবং জনসম্পর্ক প্রসারের বিষয়ও তাঁদের আলোচনায় গুরুত্ব পেয়েছে।

ফলাফলের তালিকা : ফিলিপিন্সের রাষ্ট্রপতির ভারত সফর

August 05th, 04:31 pm

ভারত ও ফিলিপিন্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের ঘোষণা

মরিশাসে অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ পাবলিক সার্ভিস অ্যান্ড ইনোভেশন-এর যৌথ উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম

March 12th, 03:13 pm

মরিশাসের রিডুইট-এ আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী শ্রী নবীনচন্দ্র রামগুলাম যৌথভাবে অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ পাবলিক সার্ভিস অ্যান্ড ইনোভেশন-এর উদ্বোধন করেছেন। ভারত-মরিশাস উন্নয়ন অংশীদারিত্বের অঙ্গ হিসেবে এই ঐতিহাসিক প্রকল্প, মরিশাসের সক্ষমতা বৃদ্ধিতে ভারতের সহযোগিতার নিদর্শন।

আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস বাঘশীরকে নৌ-বাহিনীতে অন্তর্ভুক্ত করার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

January 15th, 11:08 am

মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণজি, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার প্রবীণ সহকর্মী শ্রী রাজনাথ সিংজি, শ্রী সঞ্জয় শেঠজি, মহারাষ্ট্রের দুই উপ-মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডেজি, শ্রী অজিত পাওয়ারজি, সিডিএস, সিএনএস, নৌ-বাহিনীর বন্ধুগণ, মাঝগাঁও ডকইয়ার্ডের সহকর্মীরা, অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ।

প্রথম সারির তিনটি নৌসমরযান আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগশীর জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

January 15th, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ে ন্যাভাল ডকইয়ার্ডে প্রথম সারির তিনটি নৌসমরযান আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগশীর জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ১৫ জানুয়ারি দিনটি সেনা দিবস হিসেবে উদযাপন করা হয়। দেশের সুরক্ষা ও নিরাপত্তার জন্য যেসব বীর যোদ্ধা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, প্রধানমন্ত্রী তাঁদের কুর্নিশ জানান। এই উপলক্ষ্যে সেনা বাহিনীর সব সদস্যদের অভিনন্দন জানান তিনি।

ভারত ও মালদ্বীপ: অর্থনৈতিক এবং সমুদ্র যাত্রায় নিরাপত্তা সংক্রান্ত অংশীদারিত্বের ক্ষেত্রে সর্বাঙ্গীন এক পরিকল্পনা

October 07th, 02:39 pm

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মালদ্বীপের রাষ্ট্রপতি ডঃ মোহামেদ মুইজ্জু ৭ অক্টোবর সাক্ষাৎ করেন। তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিটি বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছেন। দুটি দেশের বিশেষ ঐতিহাসিক সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলতে বিভিন্ন ক্ষেত্রে কতটা অগ্রগতি হয়েছে, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে।

মরিশাসের প্রধানমন্ত্রী মহামান্য প্রবীন্দ জগন্নাথের সঙ্গে আগলেগা দ্বীপপুঞ্জের এয়ারস্ট্রিপ এবং জেটির যৌথ উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূল ভাষণের বঙ্গানুবাদ

February 29th, 01:15 pm

মহামান্য প্রধানমন্ত্রী প্রবীন্দ জনগন্নাথজি, মরিশাস মন্ত্রিসভার উপস্থিত সদস্যগণ, ভারতের বিদেশমন্ত্রী ডঃ জয়শঙ্কর আজ এই সমারোহের সঙ্গে যুক্ত আগলেগার জনগণ ও সমস্ত বন্ধুগণ,

প্রধানমন্ত্রী এবং মরিশাসের প্রধানমন্ত্রী যৌথভাবে মরিশাসের আগালেগা দ্বীপে নতুন এয়ারস্ট্রিপ এবং একটি জেটির উদ্বোধন করেছেন

February 29th, 01:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী শ্রী প্রবীন্দ জগনাথ আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে যৌথভাবে মরিশাসের আগালেগা দ্বীপে নতুন এয়ারস্ট্রিপ এবং সেন্ট জেমস জেটি ছাড়াও আরও ৬টি সমাজ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। এইসব প্রকল্পগুলির উদ্বোধন ভারত এবং মরিশাসের মধ্যে শক্তিশালী এবং বহু দশকের পুরনো উন্নয়ন অংশীদারিত্বের প্রমাণ। এবং এতে মরিশাসের মূল ভূমি এবং আগালেগার মধ্যে যোগাযোগ ভালো করার বহু প্রতিক্ষীত দাবি পূরণ হবে, শক্তিশালী হবে সামুদ্রিক নিরাপত্তা এবং আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে। এই প্রকল্পগুলির উদ্বোধন গুরুত্বপূর্ণ কারণ কিছুদিন আগেই ২০২৪-এর ১২ ফেব্রুয়ারি মরিশাসে দুই নেতা ইউপিআই এবং রুপে কার্ড পরিষেবার সূচনা করেছিলেন।

মালদ্বীপের প্রেসিডেন্টের ভারত সফরকালে দু’দেশের যৌথ বিবৃতির কয়েকটি উল্লেখযোগ্য দিক

August 02nd, 10:18 pm

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে মালদ্বীপ সাধারণতন্ত্রের প্রেসিডেন্ট মিঃ ইব্রাহিম মহম্মদ সোলি-র ভারত সফরকালে দু’দেশের মধ্যে এক যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতি অনুযায়ী, মালদ্বীপের প্রেসিডেন্ট মিঃ সোলি-র এটি হল তৃতীয় ভারত সফর। সফরকালে প্রেসিডেন্ট সোলি নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে এবং প্রতিনিধি পর্যায়ে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেন। ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু-র সঙ্গেও এক সাক্ষাৎকারে মিলিত হন প্রেসিডেন্ট সোলি। এছাড়াও, ভারতের বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গেও মালদ্বীপের প্রেসিডেন্টের বার্তা বিনিময় হয়েছে। মুম্বাই সফরকালে মহারাষ্ট্রের রাজ্যপাল শ্রী ভগৎ সিং কোশিয়ারিও সাক্ষাৎকারে মিলিত হবেন প্রেসিডেন্ট সোলি-র সঙ্গে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন –এর মধ্যে টেলিফোনে কথা

July 10th, 01:08 pm

ভিয়েতনামের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শ্রী মোদী মিঃ চিন কে অভিনন্দন জানান এবং তার যোগ্য নেতৃত্বে ভারত – ভিয়েতনাম সর্বাঙ্গীণ কৌশলগত অংশীদারিত্ব আরো দৃঢ় হবে বলে আশা করেছেন।