ভারত-কানাডা নেতাদের যৌথ বিবৃতি
March 02nd, 05:05 pm
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ২৭ ফেব্রুয়ারি - ২ মার্চ, ২০২৬ পর্যন্ত ভারত সফর করলেন। কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল প্রধানমন্ত্রী কার্নির প্রথম ভারত সফর এবং ২০১৮ সালের পর এটি কানাডার কোনও প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক ভারত সফর। প্রধানমন্ত্রী কার্নির সঙ্গে ছিলেন একটি উচ্চ-স্তরের প্রতিনিধিদল, যার মধ্যে ছিলেন উচ্চ পদস্থ মন্ত্রী, প্রাদেশিক নেতা এবং শীর্ষস্থানীয় সিইওরা।কানাডার প্রধানমন্ত্রীর ভারত সফর : ফলাফলের তালিকা
March 02nd, 05:04 pm
কানাডার প্রধানমন্ত্রীর ভারত সফর : ফলাফলের তালিকানেসেটে প্রধানমন্ত্রীর ভাষণ
February 25th, 08:20 pm
এই পবিত্র সদনে উপস্থিত হয়ে আমি নিজেকে ভাগ্যবান ও সম্মানিত বোধ করছি। ভারতের প্রধাবমন্ত্রী হিসেবে এবং প্রাচীন এক সভ্যতার প্রতিনিধি হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি, অন্য এক প্রাচীন সভ্যাতার প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখার জন্য। আমি ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। আমি ভ্রাতৃত্ব, সম্মান এবং অংশীদারিত্বের বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি।ইজরায়েলের সংসদ নেসেটে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
February 25th, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জেরুজালেমে আজ নেসেটের বিশেষ অধিবেশনে ভাষণ দিলেন। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজলায়েলের সংসদে ভাষণ দিলেন।দেশ ও মানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করার বার্তাবাহী সংস্কৃত সুভাষিতম শেয়ার করলেন প্রধানমন্ত্রী
February 11th, 10:31 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশ ও মানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করার বার্তা দেওয়া একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন।বর্ধিত যোগাযোগের মাধ্যমে সুস্থায়িত্ব, অর্থনৈতিক বৃদ্ধি এবং নিরাপত্তার জন্য ভারত-সেশেলস যৌথ ভাবনা
February 09th, 03:28 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সেশেলস প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ডঃ প্যাট্রিক হারমিনি ৫ থেকে ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ভারতে সরকারি সফরে।সেশেলস –এর প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতির বঙ্গানুবাদ
February 09th, 01:00 pm
প্রেসিডেন্ট হারমিনি এবং তাঁর সঙ্গে থাকা প্রতিনিধিদের ভারতে স্বাগত জানাতে পেরে গভীরভাবে আনন্দিত।আইএনএস বিক্রান্ত-এ সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপনকালে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
October 20th, 10:30 am
আজ একটি বিশেষ দিন, এই মুহুর্ত ভোলার নয়, এই দৃশ্য অসাধারণ। আমার একদিকে বিস্তৃত সীমাহীন মহাসাগর, অন্যদিকে, মা ভারতীর বীর সেনানীদের অতুলনীয় শৌর্য। আমার একদিকে সীমাহীন দিগন্ত, অনন্ত আকাশ, এবং অন্যদিকে, বিপুল শৌয ও শক্তির প্রতীক আইএনএস বিক্রান্ত। সাগরের জলে সূর্যালোকের প্রতিফলন, আমাদের বীর সেনানীদের হাতে প্রজ্বলিত দীপশিখার মতো। আমি সৌভাগ্যবান যে এইবার আমি দীপাবলির পুণ্য লগ্ন উদযাপন করছি নৌসেনার বীর যোদ্ধাদের সঙ্গে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আইএনএস বিক্রান্ত-এ দেওয়ালি উদযাপন করলেন
October 20th, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আইএনএস বিক্রান্ত-এ চেপে দেওয়ালি উদযাপনের সময়ে সশস্ত্র বাহিনীর আধিকারিকদের উদ্দেশে ভাষণ দেন। আজ একটি উল্লেখযোগ্য দিন, একটি উল্লেখযোগ্য মুহূর্ত এবং একটি উল্লেখযোগ্য দৃশ্য বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, একদিকে বিশাল সমুদ্র, অন্যদিকে মাদার ইন্ডিয়ার সাহসী সেনাদের প্রবল শক্তি। তিনি বলেন, যখন একটা দিক অসীম দিগন্ত এবং অনন্ত আকাশ দেখাচ্ছে, তখন অন্যদিকে আইএনএস বিক্রান্ত-এর বিপুল শক্তি প্রদর্শিত হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, সমুদ্রে সূর্যের ঝিকিমিকি সাহসী সেনাদের দীপাবলিতে জ্বালানো প্রদীপের মতো, আলোর ঐশ্বরিক মালা। তিনি ভারতীয় নৌবাহিনীর সাহসী সেনাদের মধ্যে দেওয়ালি উদযাপন করতে পারায় সন্তোষ প্রকাশ করেন।সেশেলস-এর রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য ডঃ প্যাট্রিক হেরমিনি-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
October 12th, 09:13 am
সেশেলস-এর রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য ডঃ প্যাট্রিক হেরমিনি-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত মহাসাগরের জলসম্পদ দু-দেশের অভিন্ন ঐতিহ্য এবং আকাঙ্ক্ষার সংযোগকারী। ওই দেশের রাষ্ট্রপতি হিসেবে ডঃ হেরমিনির শাসনকালে দ্বিপাক্ষিক বহুমাত্রিক সম্পর্ক আরও নিবিড়তর হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশাবাদী।নতুন দিল্লিতে জ্ঞান ভারতম-এর আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
September 12th, 04:54 pm
আজ বিজ্ঞান ভবন ভারতের সোনালী অতীতের নবজাগরণের সাক্ষী হচ্ছে। মাত্র কয়েকদিন আগে, আমি জ্ঞান ভারতম মিশন ঘোষণা করেছিলাম। আর আজ এত অল্প সময়ের মধ্যে, আমরা জ্ঞান ভারতম আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছি। এর সঙ্গে যুক্ত পোর্টালটিও এখন চালু করা হয়েছে। এটি কোনও সরকারি বা বিদ্যায়তনিক অনুষ্ঠান নয়, জ্ঞান ভারতম মিশন ভারতের সংস্কৃতি, সাহিত্য এবং চেতনার প্রকাশকেন্দ্র হয়ে উঠতে চলেছে। হাজার হাজার প্রজন্মের চিন্তাভাবনা এবং প্রতিফলন, ভারতের মহান ঋষি-আচার্য এবং পণ্ডিতদের দর্শন এবং গবেষণা, আমাদের জ্ঞান ঐতিহ্য, আমাদের বৈজ্ঞানিক ঐতিহ্য; জ্ঞান ভারতম মিশনের মাধ্যমে আমরা সেগুলিকে ডিজিটালাইজ করতে যাচ্ছি। এই অভিযানের জন্য আমি সকল দেশবাসীকে অভিনন্দন জানাই। জ্ঞান ভারতম এবং সংস্কৃতি মন্ত্রকের পুরো টিমকে আমার শুভেচ্ছা।নতুন দিল্লিতে জ্ঞান ভারতম নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ প্রধানমন্ত্রীর
September 12th, 04:45 pm
নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ জ্ঞান ভারতম নিয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর ভাষণে শ্রী মোদী ভারতের সোনালি অতীতের পুনর্জাগরণের কথা উল্লেখ করেন। এ প্রসঙ্গে কয়েকদিন আগে ঘোষণা করা জ্ঞান ভারতম মিশনের কথাও উল্লেখ করেন তিনি।ফলাফলের তালিকা: মরিশাসের প্রধানমন্ত্রীর ভারত সফর
September 11th, 02:10 pm
১. ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ এবং মরিশাস প্রজাতন্ত্রের উচ্চ শিক্ষা, বিজ্ঞান ও গবেষণা মন্ত্রকের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক।মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রীর প্রেস বিজ্ঞপ্তির বঙ্গানুবাদ
September 11th, 12:30 pm
শত বছর আগে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য ভারত থেকে মরিশাসে গিয়েছিল এবং সেখানকার দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছিল। কাশীতে মা গঙ্গার চিরন্তন প্রবাহের মতোই ভারতীয় সংস্কৃতির অবিচ্ছিন্ন প্রবাহ মরিশাস’কে সমৃদ্ধ করেছে।ফিজির প্রধানমন্ত্রী সঙ্গে প্রধানমন্ত্রীর যৌথ প্রেস বিবৃতি
August 25th, 12:30 pm
সেই সময়ে আমরা ফোরাম ফর ইন্ডিয়া – প্যাসিফিক আইল্যান্ডস কোঅপারেশন বা ‘ফিপিক’ শুরু করেছিলাম। ওই বিষয়টি শুধুমাত্র ভারত – ফিজির সম্পর্কই নয়, বরং পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে আমাদের যুক্ত হওয়ার নতুন শক্তি দিয়েছিল এবং আজ প্রধানমন্ত্রী রম্বুকা'জীর এই সফর থেকে আমরা পারস্পরিক সম্পর্কে এক নতুন অধ্যায় যুক্ত করেছি।ফিলিপিন্সের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময় প্রধানমন্ত্রীর বক্তব্য
August 05th, 11:06 am
সবার আগে আমি প্রেসিডেন্ট এবং তাঁর সঙ্গে ভারতে আসা প্রতিনিধিদের উষ্ণ অভ্যর্থনা জানাই। এ বছর ভারত ও ফিলিপিন্সের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদযাপিত হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে এই সফরের বিশেষ গুরুত্ব রয়েছে। আমাদের কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিককালের হলেও দুই দেশের সভ্যতার যোগসূত্র প্রাচীনকালের। রামায়ণের ফিলিপিন্স সংস্করণ আমাদের গভীর সাংস্কৃতিক বন্ধনের সাক্ষ্য দিচ্ছে।ভারত ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০তম বার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ
July 25th, 09:08 pm
ভারত ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০তম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মালদ্বীপের রাষ্ট্রপতি ডঃ মোহাম্মদ মুইজ্জু স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন।প্রধানমন্ত্রী এবং মালদ্বীপের রাষ্ট্রপতি যৌথভাবে মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রকের ভবনের উদ্বোধন করছেন
July 25th, 08:43 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মালদ্বীপের রাষ্ট্রপতি, ডঃ মোহাম্মদ মুইজ্জু, আজ যৌথভাবে মালেতে মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রকের (এম ও ডি) অত্যাধুনিক ভবনের উদ্বোধন করেছেন।চিলি-র রাষ্ট্রপতির সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময়ে প্রধানমন্ত্রীর দেওয়া প্রেস বিবৃতির বঙ্গানুবাদ
April 01st, 12:31 pm
এটি প্রেসিডেন্ট বোরিকের প্রথম ভারত সফর। ভারতের প্রতি তাঁর বন্ধুত্বপূর্ণ মনোভাব এবং আমাদের সম্পর্ককে আরও মজবুত করার ক্ষেত্রে তাঁর অঙ্গীকার সত্যিই অসাধারণ। এজন্য আমি তাঁকে অন্তর থেকে সাধুবাদ জানাই। তাঁকে এবং তাঁর প্রতিনিধিদলকে ভারতে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি।এই সপ্তাহে ভারতকে নিয়ে বিশ্ব
March 20th, 12:22 pm
আকাশ থেকে সমুদ্র, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে প্রাচীন কারুশিল্প, এই সপ্তাহে ভারতের গল্প সম্প্রসারণ, সাফল্য এবং সাহসী পদক্ষেপের। একটি উদীয়মান বিমান শিল্প, ভারত মহাসাগরে একটি বৈজ্ঞানিক প্রকাশ, একটি ঐতিহাসিক উপগ্রহ উৎক্ষেপণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কর্মসংস্থান বৃদ্ধি - ভারত আত্মবিশ্বাসের সাথে ভবিষ্যতের দিকে পা রাখছে। ইতিমধ্যে, আর্মেনিয়ার সাথে সম্পর্ক আরও গভীর হচ্ছে, একটি প্রধান মহাকাশ সংস্থা ভারতীয় উপকূলের দিকে নজর রাখছে, এবং কারিগররা ঐতিহ্যবাহী খেলনা তৈরিতে নতুন প্রাণ সঞ্চার করছে। আসুন সেই গল্পগুলিতে ডুব দেই যা ভারতের অপ্রতিরোধ্য উত্থানকে সংজ্ঞায়িত করে।