মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনের সময় প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতি

February 08th, 08:35 am

প্রথমত, আমি আমার ঘনিষ্ঠ বন্ধু, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি উষ্ণ অভ্যর্থনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত বছর, আমি আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারিনি। কিন্তু আমি আমার প্রিয় বন্ধুকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব মালয়েশিয়া সফর করব। এবং আজ, ২০২৬ সালের আমার প্রথম বিদেশ ভ্রমণে, আমি মালয়েশিয়ায় এসেছি।

ভারতের প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর উপলক্ষে ভারত ও মালয়েশিয়ার যৌথ বিবৃতি

February 08th, 08:30 am

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহামান্য দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে, ভারত প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী মহামান্য শ্রী নরেন্দ্র মোদী ৭ থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মালয়েশিয়া সফর করেন। এই সফরটি দুই দেশের মধ্যে সভ্যতাগত সংযোগের উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্ব এবং দীর্ঘস্থায়ী জনগণের মধ্যেকার সম্পর্ককে প্রতিফলিত করেছে। এটি ভারত-মালয়েশিয়া ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও সুসংহত ও প্রসারিত করার জন্য দুই নেতার যৌথ অঙ্গীকারকে পুনঃনিশ্চিত করেছে।

মালয়েশিয়ায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

February 07th, 03:59 pm

আপনাদের উষ্ণ অভ্যর্থনা আমাদের অভিন্ন সংস্কৃতির সুন্দর বৈচিত্র্যকে প্রতিফলিত করে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি কমিউনিটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন

February 07th, 03:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি কমিউনিটি অনুষ্ঠানে ভাষণ দেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই শুভেচ্ছা প্রকাশের উষ্ণতা আমাদের অভিন্ন সংস্কৃতির সুন্দর বৈচিত্র্যকে প্রতিফলিত করে। তিনি এই কমিউনিটি অনুষ্ঠান উদযাপনে যোগ দেওয়ার জন্য তাঁর প্রিয় বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছিলেন এবং নিজের গাড়িতে করে তাঁকে অনুষ্ঠানে নিয়ে এসেছেন। শ্রী মোদি আরও বলেন, “এই বিশেষ আন্তরিক ব্যবহারগুলো ভারত এবং এখানে উপস্থিত জনগণের প্রতি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভালোবাসা ও শ্রদ্ধাকে প্রতিফলিত করে।”

নবরাত্রিতে দেবী মা-র উপাসনায় মন অপরিসীম শান্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে বললেন প্রধানমন্ত্রী

April 01st, 10:02 am

নবরাত্রিতে দেবী মা-র উপাসনায় মন অপরিসীম শান্তিতে ভরে ওঠে বলে আজ মনের নিজের মনের ভাব প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’ (১১৯ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ

February 23rd, 11:30 am

বন্ধুরা, আগামী কয়েক দিনের মধ্যেই আমরা জাতীয় বিজ্ঞান দিবস পালন করতে চলেছি। আমাদের শিশুদের মধ্যে, তরুণদের মধ্যে বিজ্ঞানের প্রতি টান ও আগ্রহ থাকা গুরুত্বপূর্ণ। এ নিয়ে আমার কাছে একটা আইডীয়া আছে, যাকে আপনারা ‘one day as a scientist’ আখ্যা দিতে পারেন, অর্থাৎ, আপনি আপনার একটা দিন বিজ্ঞানী হিসাবে, একজন বৈজ্ঞানিকের রূপে, কাটিয়ে দেখুন। আপনি আপনার সুবিধে অনুযায়ী, পছন্দ অনুযায়ী, যে কোনও দিন বেছে নিতে পারেন। সে দিন আপনি কোনও গবেষণা প্রতিষ্ঠান, তারামণ্ডল অথবা কোনও মহাকাশ কেন্দ্রের মত জায়গায় অবশ্যই যান। এতে বিজ্ঞান নিয়ে আপনার কৌতূহল আরও বাড়বে। মহাকাশ আর বিজ্ঞানের মত আর একটা ক্ষেত্র রয়েছে যেখানে দ্রুততার সঙ্গেও নিজের উজ্জ্বল পরিচিতি তৈরি করছে ভারত – এটা হল এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

নেপথ্য গায়ক পি জয়চন্দ্রনের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

January 10th, 09:39 am

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “পি জয়চন্দ্রনজির অসাধারণ কন্ঠস্বর বিভিন্ন ধরনের অনুভূতিকে তুলে ধরত। বিভিন্ন ভাষায় তাঁর গাওয়া গান আগামী প্রজন্মকেও মুগ্ধ করবে। তাঁর প্রয়াণে শোকাহত। প্রয়াত শিল্পীর পরিবার ও অনুরাগীদের পাশে রয়েছি”।

সংবিধান আমাদের জন্য এক দিশারী আলোকবর্তিকা: 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

December 29th, 11:30 am

মন কি বাত-এর এই পর্বে প্রধানমন্ত্রী মোদী সংবিধানের ৭৫তম বার্ষিকী এবং প্রয়াগরাজে মহাকুম্ভ-এর প্রস্তুতি সহ ভারতের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বস্তার অলিম্পিকের সাফল্যের প্রশংসা করেন এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ম্যালেরিয়া নির্মূল ও ক্যান্সার চিকিৎসায় অগ্রগতির মতো উল্লেখযোগ্য স্বাস্থ্যগত অগ্রগতির কথা তুলে ধরেন। এছাড়া, তিনি ওড়িশার কালাহান্ডিতে কৃষি রূপান্তরের প্রশংসা করেন।

কিংবদন্তী তবলা শিল্পী ওস্তাদ জাকির হুসেনের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

December 16th, 12:08 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিংবদন্তী তবলা শিল্পী ওস্তাদ জাকির হুসেনের প্রয়াণে আজ শোক প্রকাশ করেছেন।

মন কি বাত: ‘আমার প্রথম ভোট – দেশের জন্য’...প্রথম ভোটারদের তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী

February 25th, 11:00 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতের ১১০ তম পর্বে আমি আপনাদের স্বাগত জানাই। প্রত্যেক বারের মতো এবারও আমরা আপনাদের অনেক পরামর্শ, ইনপুটস এবং কমেন্টস পেয়েছি। আর প্রতিবারের মতোই এবারও কোন্ কোন্ বিষয়কে এপিসোডে অন্তর্ভুক্ত করা হবে তা ঠিক করা একটা চ্যালেঞ্জ ছিল। আমি পজিটিভিটিতে ভরপুর, একে অন্যকে টেক্কা দেয় এমন বহু ইনপুট পেয়েছি। তাতে এমন অনেক দেশবাসীর কথা আছে যাঁরা অন্যদের কাছে আশার আলো হয়ে তাদের জীবন উন্নততর করার কাজে যুক্ত।

ভারত – ওমান যৌথ সঙ্গীতানুষ্ঠান আয়োজনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী

January 30th, 10:17 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ওমানে ভারতীয় দূতাবাসে ভারত – ওমান যৌথ সঙ্গীতানুষ্ঠান আয়োজনের প্রশংসা করেছেন।

উস্তাদ রশিদ খানের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক জ্ঞাপন

January 09th, 10:37 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের কিংবদন্তী উস্তাদ রশিদ খানের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন।

Sanskrit is not only the language of traditions, it is also the language of our progress and identity: PM Modi

October 27th, 03:55 pm

PM Modi visited Tulsi Peeth in Chitrakoot and performed pooja and darshan at Kanch Mandir. Addressing the gathering, the Prime Minister expressed gratitude for performing puja and darshan of Shri Ram in multiple shrines and being blessed by saints, especially Jagadguru Ramanandacharya. He also mentioned releasing the three books namely ‘Ashtadhyayi Bhashya’, ‘Ramanandacharya Charitam’ and ‘Bhagwan Shri Krishna ki Rashtraleela’ and said that it will further strengthen the knowledge traditions of India. “I consider these books as a form of Jagadguru’s blessings”, he emphasized.

PM addresses programme at Tulsi Peeth in Chitrakoot, Madhya Pradesh

October 27th, 03:53 pm

PM Modi visited Tulsi Peeth in Chitrakoot and performed pooja and darshan at Kanch Mandir. Addressing the gathering, the Prime Minister expressed gratitude for performing puja and darshan of Shri Ram in multiple shrines and being blessed by saints, especially Jagadguru Rambhadracharya. He also mentioned releasing the three books namely ‘Ashtadhyayi Bhashya’, ‘Rambhadracharya Charitam’ and ‘Bhagwan Shri Krishna ki Rashtraleela’ and said that it will further strengthen the knowledge traditions of India. “I consider these books as a form of Jagadguru’s blessings”, he emphasized.

কাশী সংসদ সাংস্কৃতিক মহোৎসব ২০২৩ – এর সমাপ্তি অনুষ্ঠান এবং বারাণসী অটল আবাসিক বিদ্যালয় উৎসর্গ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

September 23rd, 08:22 pm

উত্তর প্রদেশের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথজী, মঞ্চে উপবিষ্ট সকল সম্মানীয় অতিথি, কাশী সংসদ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশীগ্রহণকারীরা এবং রুদ্রাক্ষ কেন্দ্রে উপস্থিত কাশীবাসী, আমার সহ-নাগরিকবৃন্দ!

উত্তর প্রদেশের বারাণসীতে কাশী সংসদ সাংস্কৃতিক মহোৎসব ২০২৩-এর সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

September 23rd, 04:33 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর প্রদেশের বারাণসীতে রূদ্রাক্ষ আন্তর্জাতিক সহযোগিতা ও সম্মেলন কেন্দ্রে কাশী সংসদ সাংস্কৃতিক মহোৎসব ২০২৩-এর সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী ১৬টি অটল আবাসীয় বিদ্যালয়ের উদ্বোধন করেন। উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় প্রায় ১ হাজার ১১৫ কোটি টাকা ব্যয়ে এগুলি নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রী কাশী সংসদ খেল প্রতিযোগিতায় নাম অন্তর্ভুক্তির জন্য একটি পোর্টালেরও সূচনা করেন। কাশী সংসদ সাংস্কৃতিক মহোৎসবের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী অটল আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রী গায়ক মুকেশের শততম জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন

July 22nd, 07:53 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় সঙ্গীত জগতে মুকেশের অনপনেয় চিহ্নকে স্মরণ করেছেন। আজ সুরের যাদুকরের ১০০তম জন্মবার্ষিকী।

প্রখ্যাত সন্তুর উস্তাদ পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

May 10th, 01:25 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রখ্যাত সন্তুর উস্তাদ পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গ্র্যামি বিজয়ী রিকি কেজ

April 14th, 08:57 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গ্র্যামি বিজয়ী ভারতীয় সঙ্গীতশিল্পী রিকি কেজ-এর সঙ্গে দেখা হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন। তাকে ভবিষ্যতের শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সঙ্গীতের প্রতি আপনার অনুরাগ ও উৎসাহ আরও প্রগাঢ় হচ্ছে।”

ডিভাইন টাইডস অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার জেতায় প্রধানমন্ত্রী ভারতীয় সঙ্গীত সুরকার রিকি কেজ'কে অভিনন্দন জানিয়েছেন

April 04th, 06:34 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় সঙ্গীত সুরকার রিকি কেজ'কে তার অ্যালবাম ডিভাইন টাইডসের জন্য গ্র্যামি পুরস্কার জেতায় অভিনন্দন জানিয়েছেন।