রাই পিথোরা সাংস্কৃতিক কমপ্লেক্সে পিপরাহওয়া স্মারক ধ্বংসাবশেষ দেখার জন্য নাগরিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

January 02nd, 06:16 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩ জানুয়ারী ২০২৬ তারিখে সকাল ১১ টায় নতুন দিল্লির রাই পিথোরা সাংস্কৃতিক কমপ্লেক্সে লাইট অ্যান্ড লোটাস: রেলিক্স অফ দ্য অ্যাওকেন্ড ওয়ান শীর্ষক পবিত্র পিপরাহওয়া স্মারকের বিশেষ আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন।

ভগবান বুদ্ধ সম্পর্কিত পবিত্র পিপরাহুয়া নিদর্শন নিয়ে বিশাল আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

January 01st, 05:39 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাই পিথোরা সাংস্কৃতিক কেন্দ্রে তেসরা জানুয়ারি ভগবান বুদ্ধ সম্পর্কিত পবিত্র পিপরাহুয়া নিদর্শন নিয়ে বিশাল আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন। এই প্রদর্শনীর নামকরণ করা হয়েছে ‘দ্য লাইট অ্যান্ড দ্য লোটাস: রেলিক্স অফ দ্য অ্যাওয়াকেন্ড ওয়ান’। বেলা ১১টা নাগাদ প্রধানমন্ত্রী এই প্রদর্শনীর উদ্বোধন করার কথা।