প্রধানমন্ত্রী সোমনাথে ভারতীয় বায়ুসেনার সূর্যকিরণ দলের শ্বাসরুদ্ধকর উড়ান প্রদর্শনী দেখলেন
May 11th, 04:13 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পবিত্র সোমনাথ অমৃত মহোৎসব উপলক্ষ্যে ভারতীয় বায়ুসেনার সূর্যকিরণ এরোবেটিক দলের শ্বাসরুদ্ধকর উড়ান প্রদর্শনী দেখলেন।ভারত এবং ভিয়েতনামের বর্ধিত কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে যৌথ বিবৃতি
May 06th, 05:24 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং ভিয়েতনাম সমাজতান্ত্রিক সাধারণতন্ত্রের রাষ্ট্রপ্রধান মাননীয় তো লাম, ০৫ মে থেকে ০৭ মে ২০২৬ পর্যন্ত ভারত সফর করেন। তাঁর সফর সঙ্গী ছিল একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল। বাণিজ্যিক জগতের শীর্যস্থানীয়দের একটি দলও এসেছিলেন ভিয়েতনামের রাষ্ট্রপ্রধানের সঙ্গে।প্রধানমন্ত্রী মোদী মন কি বাত-এ ডিজিটাল জনগণনা ২০২৭-কে সফল করতে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন
April 26th, 11:30 am
এই মাসের ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী পরমাণু এবং বায়ুশক্তি ক্ষেত্রে ভারতের অভাবনীয় অগ্রগতির কথা তুলে ধরেন। এছাড়াও তিনি ভগবান বুদ্ধের আদর্শ, ‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠান, প্রকৃতি সংরক্ষণ, বাঁশ শিল্প, প্রাচীন শাস্ত্র এবং গাণিতিক অলিম্পিয়াড কর্মসূচির মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী বর্তমানে চলমান ‘ডিজিটাল জনগণনা’ অভিযান নিয়েও কথা বলেন এবং এই প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য দেশের প্রতিটি নাগরিকের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন।Cabinet approves major expansion of Civil Enclave at Srinagar International Airport
February 24th, 04:21 pm
The Cabinet Committee on Economic Affairs, chaired by PM Modi, has approved the development of the Civil Enclave at Srinagar International Airport at an estimated cost of Rs. 1,677 crore. The state-of-the-art new terminal will reflect a harmonious blend of modern design and the rich cultural heritage of Kashmir. The project is expected to significantly boost tourism and economic growth in the region.বিটিং রিট্রিট ২০২৬ –এর নানা ঝলক সকলের সঙ্গে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী
January 29th, 04:46 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ২০২৬-এ বিটিং রিট্রিট-এর নানা ঝলক সকলের সঙ্গে ভাগ করে নিলেন।ছবিতে: নতুন দিল্লির কর্তব্য পথে ৭৭তম প্রজাতন্ত্র দিবস
January 26th, 08:12 am
কর্তব্য পথে অনুষ্ঠিত ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে ভারতের ঐক্য, শক্তি এবং ঐতিহ্য প্রদর্শিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় সমর স্মারকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনটি শুরু করেন এবং দেশের বীর সেনানীদের প্রতি জাতির কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করেন।আইএনএস বিক্রান্তে দীপাবলি উদযাপনের বিশেষ মুহূর্ত শেয়ার করলেন প্রধানমন্ত্রী
October 21st, 09:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্তে দীপাবলি উদযাপনের বেশ কিছু বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন। এই দিনটিকে অসাধারণ দিন হিসাবে উল্লেখ করে ঐ বিশেষ অভিজ্ঞতা স্মরণীয় মুহূর্ত ও উজ্জ্বল দৃশ্য হিসেবে বর্ণনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী একপ্রান্তে বিপুল সাগর এবং ভারতমাতার বীর সেনাদের বিপুল শক্তিকে তুলে ধরেন। তিনি বলেন, একদিকে অনন্ত দিগন্ত, সীমাহীন আকাশ আর অন্যদিকে বিপুলাকার আইএনএস বিক্রান্তের অসীম শক্তি পরিলক্ষিত হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রবক্ষে সূর্যরশ্মীর বর্ণশোভায় দীপাবলিতে বীর সেনাদের প্রজ্জ্বলিত প্রদীপের দীপ্তি প্রতীত হচ্ছে, যা সমুদ্রবক্ষে স্বর্গীয় আলোর মালা সৃষ্টি করেছে। ভারতের বীর সেনাদের মধ্যে থেকে দীপাবলি উদযাপনকে তাঁর সৌভাগ্য বলে জানান প্রধানমন্ত্রী।আইএনএস বিক্রান্ত-এ সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপনকালে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
October 20th, 10:30 am
আজ একটি বিশেষ দিন, এই মুহুর্ত ভোলার নয়, এই দৃশ্য অসাধারণ। আমার একদিকে বিস্তৃত সীমাহীন মহাসাগর, অন্যদিকে, মা ভারতীর বীর সেনানীদের অতুলনীয় শৌর্য। আমার একদিকে সীমাহীন দিগন্ত, অনন্ত আকাশ, এবং অন্যদিকে, বিপুল শৌয ও শক্তির প্রতীক আইএনএস বিক্রান্ত। সাগরের জলে সূর্যালোকের প্রতিফলন, আমাদের বীর সেনানীদের হাতে প্রজ্বলিত দীপশিখার মতো। আমি সৌভাগ্যবান যে এইবার আমি দীপাবলির পুণ্য লগ্ন উদযাপন করছি নৌসেনার বীর যোদ্ধাদের সঙ্গে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আইএনএস বিক্রান্ত-এ দেওয়ালি উদযাপন করলেন
October 20th, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আইএনএস বিক্রান্ত-এ চেপে দেওয়ালি উদযাপনের সময়ে সশস্ত্র বাহিনীর আধিকারিকদের উদ্দেশে ভাষণ দেন। আজ একটি উল্লেখযোগ্য দিন, একটি উল্লেখযোগ্য মুহূর্ত এবং একটি উল্লেখযোগ্য দৃশ্য বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, একদিকে বিশাল সমুদ্র, অন্যদিকে মাদার ইন্ডিয়ার সাহসী সেনাদের প্রবল শক্তি। তিনি বলেন, যখন একটা দিক অসীম দিগন্ত এবং অনন্ত আকাশ দেখাচ্ছে, তখন অন্যদিকে আইএনএস বিক্রান্ত-এর বিপুল শক্তি প্রদর্শিত হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, সমুদ্রে সূর্যের ঝিকিমিকি সাহসী সেনাদের দীপাবলিতে জ্বালানো প্রদীপের মতো, আলোর ঐশ্বরিক মালা। তিনি ভারতীয় নৌবাহিনীর সাহসী সেনাদের মধ্যে দেওয়ালি উদযাপন করতে পারায় সন্তোষ প্রকাশ করেন।বায়ুসেনা দিবসে বায়ুযোদ্ধাদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
October 08th, 09:58 am
বায়ুসেনা দিবসে বায়ুযোদ্ধা এবং তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ভারতীয় বিমান বাহিনী সাহসিকতা, শৃঙ্খলা এবং দক্ষতার অতুলনীয় প্রতিফলন ঘটিয়ে চলেছে। সবসময়েই, বিশেষত কঠিন পরিস্থিতিতে আমাদের আকাশ সীমাকে রক্ষা করায় এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। জাতীয় প্রাকৃতিক বিপর্যয়ের সময়েও পরিস্থিতি মোকাবিলায় তাদের তৎপরতা অত্যন্ত প্রশংসনীয়। বায়ুযোদ্ধাদের নিষ্ঠা এবং পেশাদারিত্ব প্রতিটি ভারতীয়ের কাছে গর্বের বিষয়।শুভাংশু শুক্লার সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথন
August 19th, 09:43 am
হ্যাঁ, স্যার। কিন্তু আপনি যখন সেখানে পৌঁছাবেন তখন সিট বেল্ট খুলে ফেলবেন। তারপর সেখানে মানে ওই ক্যাপসুলের মধ্যে ভেসে বেড়াবেন, এদিক ওদিক যাবেন আর কাজকর্ম করবেন।মহাকাশচারী শুভাংশু শুক্লার সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতা
August 19th, 09:42 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে মহাকাশচারী শুভাংশু শুক্লার সঙ্গে মতবিনিময় করেন। মহাকাশ যাত্রার অনন্যতার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই যাত্রা যিনি করেন, তার মধ্যে নানাবিধ রূপান্তর ও পরিবর্তন আসে, এ সম্পর্কে তিনি জানতে আগ্রহী। এর উত্তরে শুভাংশু বলেন, মহাকাশের পরিবেশ সম্পূর্ণ আলাদা। মাধ্যাকর্ষণ শক্তি না থাকাটা খুব বড় ফারাক গড়ে দেয়।ফলাফলের তালিকা : ফিলিপিন্সের রাষ্ট্রপতির ভারত সফর
August 05th, 04:31 pm
ভারত ও ফিলিপিন্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের ঘোষণাআদমপুর বিমানঘাঁটিতে বিমানবাহিনীর সাহসী যোদ্ধাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
May 13th, 03:45 pm
সারা বিশ্ব এই স্লোগানের শক্তি উপলব্ধি করেছে। ভারতমাতার জয়, নিছক এক স্লোগান নয়, এটি দেশের প্রত্যেক সৈনিকের শপথবাক্য যাঁরা ভারতমাতার সম্মান ও মর্যাদা রক্ষার্থে তাঁদের জীবনকে বাজি রেখেছেন। যেসব নাগরিক দেশের জন্য বাঁচতে চান, কোনকিছু অর্জন করতে চান, তাঁদের প্রত্যেকের মধ্যে এটি ধ্বনিত হচ্ছে। ভারতমাতার জয় আকাশে-বাতাসে সর্বত্র অনুরণিত হচ্ছে। যখন ভারতের সৈনিকরা মা ভারতী কি জয় বলে স্লোগান দেন, তখন শত্রুর বুক কাঁপে। যখন আমাদের ড্রোন শত্রুর দুর্গের দেওয়ালে আঘাত হেনে তাকে ধ্বংস করে, যখন আমাদের ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে, তখন শত্রুরা শুনতে পায় – ভারতমাতার জয়! যখন রাতের অন্ধকারে আমরা সূর্যের উদয় ঘটাই, তখন শত্রুরা দেখে ভারতমাতার জয়! যখন আমাদের বাহিনী পারমাণবিক অস্ত্রের যুযুর ভয়কে অগ্রাহ্য করে, তখন আকাশ থেকে পাতাল পর্যন্ত একই ধ্বনি অনুরণিত হয় – ভারতমাতার জয়!বীর বায়ু সেনাদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
May 13th, 03:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পাঞ্জাবের আদমপুরের বায়ু সেনা ঘাঁটিতে গিয়ে বীর সেনাদের সঙ্গে কথা বলেন। ‘ভারত মাতা কি জয়’ শ্লোগানের অন্তর্নিহিত শক্তির উপর জোর দিয়ে তিনি বলেন, বিশ্ব এখন এটি উপলব্ধি করতে শুরু করেছে। এটি শুধুমাত্র একটি শ্লোগান নয়, এ এমন এক শপথ যা গ্রহণ করে প্রতিটি সৈনিক, মাতৃভূমির মর্যাদা রক্ষায় নিজেদের জীবন বাজিতে রাখে। যারা দেশের জন্য বাঁচেন এবং দেশকে কিছু দিতে চান, তেমন প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর হল এই শ্লোগান। যুদ্ধ ক্ষেত্র এবং গুরুত্বপূর্ণ মিশনে এই শ্লোগান প্রতিধ্বনিত হয়। এই শ্লোগান শুনলে শত্রুদের মেরুদণ্ডে ঠাণ্ডা স্রোত বয়ে যায়। ভারতীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র যখন শত্রুর দুর্গে নির্ভুল লক্ষ্যে আঘাত হানে, তখন শত্রুরা এই শ্লোগানই শুনতে পায়। প্রধানমন্ত্রী বলেন, গভীর অন্ধকার রাতেও আকাশ উজ্জ্বল করে তোলার ক্ষমতা ভারতের রয়েছে। শত্রুরা ভারতের এই দুর্দমনীয় চেতনার সামনে অসহায় হয়ে পরে। ভারতীয় বাহিনী যখন পরমাণু হুমকি অনায়াসেই অগ্রাহ্য করে, তখন স্বর্গ-মর্ত জুড়ে একটি মন্ত্রই প্রতিধ্বনিত হয় - ‘ভারত মাতা কি জয়’।জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
May 12th, 08:48 pm
গত কয়েকদিন ধরে আমরা সবাই আমাদের দেশের শক্তি এবং সংযম দেখেছি। সবার প্রথমে দেশবাসীর হয়ে আমি ভারতের সেনা বাহিনী, সশস্ত্র সেনা, আমাদের গোয়েন্দা সংস্থাগুলি এবং আমাদের বিজ্ঞানীদের কুর্নিশ জানাই। অপারেশন সিঁদুরের লক্ষ্য অর্জনে আমাদের বীর সেনারা প্রভূত সাহস দেখিয়েছেন। আমি তাঁদের বীরত্ব, সাহস এবং শৌর্যের প্রতি শ্রদ্ধা জানাই। এই বীরত্বকে আমি প্রত্যেক মা, প্রত্যেক বোন এবং প্রতিটি কন্যার প্রতি উৎসর্গ করছি।জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
May 12th, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ জাতির উদ্দেশে ভাষণ দেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, সাম্প্রতিক দিনগুলিতে দেশ ভারতের শক্তি ও সহনশীলতাকে প্রত্যক্ষ করেছে। দুর্ভেদ্য সেনা শক্তি, তদন্ত সংস্থা এবং বিজ্ঞানীদের তিনি প্রত্যেক ভারতবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, অপারেশন সিঁদুর – এ লক্ষ্য অর্জনে ভারতীয় সেনাবাহিনী অবিচল সাহস দেখিয়েছে এবং তাঁদের বীরত্ব, সহনশীলতা এবং অদম্য মানসিকতাকে তুলে ধরেছে। দেশের সকল মা-বোন এবং কন্যা সন্তানের প্রতি এই অনন্য সাধারণ সাহসিকতাকে উৎসর্গ করেন তিনি।বিটিং রিট্রিট অনুষ্ঠানের বিশেষ কিছু মুহুর্ত, যেখানে আমাদের সশস্ত্র বাহিনী অনন্য উপায়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি সম্মান দেখাচ্ছে : প্রধানমন্ত্রী
January 30th, 07:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিটিং রিট্রিট অনুষ্ঠানের ভিডিও বন্দী বেশ কিছু মুহুর্তের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।বিটিং রিট্রিট অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
January 29th, 10:35 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বিটিং রিট্রিট অনুষ্ঠানে যোগ দিয়েছেন।The BJP government in Gujarat has prioritised water from the very beginning: PM Modi in Amreli
October 28th, 04:00 pm
PM Modi laid the foundation stone and inaugurated various development projects worth over Rs 4,900 crores in Amreli, Gujarat. The Prime Minister highlighted Gujarat's remarkable progress over the past two decades in ensuring water reaches every household and farm, setting an example for the entire nation. He said that the state's continuous efforts to provide water to every corner are ongoing and today's projects will further benefit millions of people in the region.