প্রধানমন্ত্রী, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত ও ব্রিটেনের বাণিজ্য মহলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন
July 24th, 07:38 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার আজ ভারত ও ব্রিটেনের বাণিজ্য মহলের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে, ঐতিহাসিক ভারত-ব্রিটেন সর্বাঙ্গীন অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি (কমপ্রেহেনসিভ ইকনোমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট - সিইটিএ) স্বাক্ষর করা হয়। দুদেশের স্বাস্থ্য, ওষুধ উৎপাদন শিল্প, অলঙ্কার শিল্প, গাড়ি শিল্প, জ্বালানী, টেলিকম, প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, পণ্য পরিবহণ, বস্ত্র, আর্থিক পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রের প্রথমসারির শিল্প ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। দুটি দেশের সর্বাঙ্গীন আর্থিক উন্নয়ন এবং কর্মসংস্থানের মতো বিষয়গুলিতে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।ভারত-ব্রিটেন ভিশন ২০৩৫
July 24th, 07:12 pm
লন্ডনে ২৪ জুলাই ভারত ও ব্রিটেনের প্রধানমন্ত্রীদ্বয়ের বৈঠকে নতুন ভারত-ব্রিটেন ভিশন, ২০২৫-কে অনুমোদন দেওয়া হয়। দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাবনার বিভিন্ন দিক পূরণে তাঁরা উভয়েই দায়বদ্ধতার কথা জানিয়েছেন। উচ্চাকাঙ্ক্ষী এবং ভবিষ্যৎমুখী এই চুক্তিতে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে পারস্পরিক বৃদ্ধি, বিকাশ ও সমৃদ্ধি, নিরাপদ এবং সুস্থায়ী বিশ্ব গড়ে তুলতে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে একযোগে কাজ করার সঙ্কল্পের কথা ব্যক্ত হয়েছে।প্রধানমন্ত্রী ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতি
July 24th, 04:20 pm
প্রথমত,আমি প্রধানমন্ত্রী স্টারমারের প্রতি তাঁর উষ্ণ অভ্যর্থনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক দিন। আমি আনন্দিত যে, বহু বছরের কঠোর পরিশ্রমের পর আজ দুই দেশের মধ্যে সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠকের সময়ে প্রধানমন্ত্রীর মন্তব্য
July 24th, 04:00 pm
এরকম আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য আমি অন্তর থেকে আপনার কাছে কৃতজ্ঞ। আজ আমরা চেকার্স – এ একটি নতুন ইতিহাস গড়তে চলেছি। ভারত এবং ব্রিটেন একসঙ্গে এক নতুন ইতিহাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে।ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী
July 24th, 03:59 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ব্রিটেনে ২৩ ও ২৪ জুলাই তাঁর সরকারি সফরের সময় সেদেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাকিংহামশায়ারের চেকার্সে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে পৌঁছলে প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী স্টারমার। দুই নেতার মধ্যে একান্ত বৈঠকের পাশাপাশি প্রতিনিধি পর্যায়ের আলোচনাও হয়।PM Modi arrives in London, United Kingdom
July 24th, 12:15 pm
Prime Minister Narendra Modi arrived in United Kingdom a short while ago. In United Kingdom, PM Modi will hold discussions with UK PM Starmer on India-UK bilateral relations and will also review the progress of the Comprehensive Strategic Partnership.প্রধানমন্ত্রী ব্রিটেন এবং মালদ্বীপ সফর করবেন (২৩ - ২৬ জুলাই, ২০২৫)
July 20th, 10:49 pm
প্রধানমন্ত্রী মোদী ২৩ - ২৬ জুলাই ব্রিটেনে সরকারি সফর এবং মালদ্বীপে রাষ্ট্রীয় সফর করবেন। তিনি প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে বিস্তৃত আলোচনা করবেন এবং তাঁরা সিএসপি-র অগ্রগতি পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রী মোদী ২৬ জুলাই মালদ্বীপের স্বাধীনতার ৬০তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে 'সম্মানিত অতিথি' হিসেবে উপস্থিত থাকবেন। তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জুর সঙ্গে দেখা করবেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন।