ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর আধিকারিক পর্যায়ের আলোচনা
July 04th, 11:51 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী শ্রীমতী কমলা পেরসাদ-বিশেসর-এর সঙ্গে পোর্ট অফ স্পেনের রেড হাউসে সাক্ষাৎ করেন। সাম্প্রতিক নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। অভূতপূর্ব ভাবে স্বাগত জানানোর জন্য তিনি প্রধানমন্ত্রী কমলা পেরসাদ-বিশেসর-কে ধন্যবাদ জানান।ত্রিনিদাদ ও টোবাগোর সংসদের যৌথ সভায় প্রধানমন্ত্রীর ভাষণ
July 04th, 09:30 pm
এক গৌরবময় গণতন্ত্র ও বন্ধুদেশের নির্বাচিত প্রতিনিধিরা, আমি আপনাদের সামনে দাঁড়াতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ত্রিনিদাদ ও টোবাগোর সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন
July 04th, 09:00 pm
টিএন্ডটি-র সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সদস্যদের প্রতি বিশেষ শুভেচ্ছা জানান। তিনি টিএন্ডটি-র জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাঁকে তাঁদের দেশের সর্বোচ্চ জাতীয় সম্মান প্রদানের জন্য। ভারতীয় গণতন্ত্রের প্রাণবন্ততা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করে তিনি উল্লেখ করেন যে গণতন্ত্রের জননী হিসেবে ভারত এই অনুশীলনকে তার সংস্কৃতি এবং জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে। তিনি উল্লেখ করেন যে, এই পদ্ধতি ভারতের বৈচিত্র্যকে সম্প্রসারিত ও সমৃদ্ধ করেছে এবং সকল ধারণার সহাবস্থান আর সংসদীয় আলোচনা ও জনসাধারণের বিতর্ককে সমৃদ্ধ করেছে।