তৃতীয় ভারত-নর্ডিক সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

May 19th, 06:44 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি নরওয়ের অসলোতে তৃতীয় ভারত-নর্ডিক সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি আইসল্যান্ডের প্রধানমন্ত্রী মহামান্যা ক্রিস্টুন ফ্রস্টাডোট্টিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রধানমন্ত্রী ফ্রস্টাডোট্টির দায়িত্ব গ্রহণের পর এটি ছিল দুই নেতার প্রথম বৈঠক। প্রধানমন্ত্রী মোদি আইসল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হবার জন্য প্রধানমন্ত্রী ফ্রস্টাডোট্টিরকে অভিনন্দন জানান।

নরওয়ে-ভারত ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

May 18th, 11:49 pm

আজ এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি অংশগ্রহণকারীদের কয়েকজনের কথা শোনার সুযোগ পেয়েছি। আমাদের অংশীদারিত্ব যে অত্যন্ত মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে, তাঁদের বক্তব্য থেকে সেই আস্থা আমি পেয়েছি।

ভারত-নরওয়ে ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

May 18th, 08:50 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অসলোয় ভারত-নরওয়ে ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। এই সম্মেলনে নরওয়ের যুবরাজ হাকন এবং সেদেশের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরও যোগ দেন। ৫০টিরও বেশি সংস্থার সিইও এবং নরওয়ে ও ভারতের ব্যবসা ও গবেষণা ক্ষেত্রের আড়াইশোরও বেশি প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন। ভারত-ইউরোপীয় ইউনিয়নমুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর হওয়ার পর দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতায় যে গতির সঞ্চার হয়েছে, তা এই সম্মেলনে প্রতিফলিত হয়।

লিখটেনস্টাইনের যুবরাজের ভারত সফর

February 20th, 03:53 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে নতুন দিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিটে যোগ দিতে লিখটেনস্টাইনের যুবরাজ অ্যালোইস ভারত সফরে এসেছেন।