সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী
May 18th, 12:10 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গোথেনবার্গে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সুইডেনের যুবরানি ভিক্টোরিয়া বৈঠকে উপস্থিত ছিলেন। রাজা কার্ল ষোড়শ গুস্তাফ এবং রানি সিলভিয়ার তরফ থেকে প্রধানমন্ত্রীকে তিনি আন্তরিক শুভেচ্ছা জানান। সুইডেনের রাজার ৮০তম জন্মদিনে প্রধানমন্ত্রী তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।প্রধানমন্ত্রী সুইডেনে রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার, ডিগ্রি কম্যান্ডার গ্র্যান্ড ক্রস পেলেন
May 17th, 11:13 pm
গোথেনবার্গে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে যুবরানী ভিক্টোরিয়া প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের প্রাচীনতম এবং সর্বোচ্চ সম্মান ‘রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার, ডিগ্রি কম্যান্ডার গ্র্যান্ড ক্রস’-এ ভূষিত করলেন। এই পুরস্কার চালু হয় অষ্টাদশ শতাব্দীতে। সর্বোচ্চ এই সম্মান দেওয়া হয় বিদেশী রাষ্ট্রপ্রধানকে ব্যতিক্রমী জনসেবা এবং সুইডেনের সঙ্গে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে।