ইন্ডিয়া স্টিল ২০২৫ – এ প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ

April 24th, 02:00 pm

আজ এবং আগামী দু’দিন ভারতের সানরাইজ ক্ষেত্র অর্থাৎ ইস্পাত ক্ষেত্রের সক্ষমতা ও সামর্থের বিভিন্ন দিক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই ক্ষেত্রটি ভারতের অগ্রগতির মেরুদন্ড-স্বরূপ। এটা এমন এক শক্ত ভিত্তি, যা বিকশিত ভারত (উন্নত ভারত), রূপান্তরের নবঅধ্যায় রচনা করছে। ইন্ডিয়া স্টিল ২০২৫ – এ আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার স্থির বিশ্বাস যে, নতুন ধারণা, নতুন সহযোগিতার ক্ষেত্র এবং উদ্ভাবন প্রসারে এই অনুষ্ঠান এক নতুন লঞ্চপ্যাড হয়ে উঠবে। ইস্পাত ক্ষেত্রের নতুন অধ্যায়ের ভিত্তিপ্রস্তর এর মধ্য দিয়েই স্থাপিত হবে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া স্টিল অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন

April 24th, 01:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাই-এ ইন্ডিয়া স্টিল ২০২৫ অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন। তিনি বলেন, আগামী দু’দিন ধরে ভারতের উদীয়মান ক্ষেত্র- ইস্পাত শিল্পের সম্ভাবনা ও সুযোগ নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, এই ক্ষেত্রটি ভারতের অগ্রগতির ভিত গঠন করে এবং উন্নত ভারত গঠনের যাত্রা পথকে শক্তিশালী করে তুলে দেশে পরিবর্তনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রধানমন্ত্রী ইন্ডিয়া স্টিল ২০২৫ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানিয়ে বলেন যে, এই অনুষ্ঠান নতুন ধারণা ভাগ করে নেওয়ার পাশাপাশি নতুন অংশীদারিত্ব গড়ে তুলবে এবং উদ্ভাবন ক্ষেত্রে প্রচারের জন্য লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে বলেই তাঁর আশা। এই অনুষ্ঠান ইস্পাত ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের ভিত গড়ে তুলবে বলে তিনি মন্তব্য করেন।