প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর শেষে যৌথ বিবৃতি

April 23rd, 12:44 pm

সৌদি আরবের যুবরাজ এবং প্রধানমন্ত্রী মান্যবর মহম্মদ বিন সলমন বিন আব্দুলাজিজ আল সৌদ-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২২ এপ্রিল সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে যান। এটি ছিল প্রধানমন্ত্রী মোদীর তৃতীয় সৌদি আরব সফর। জেড্ডায় আল সালাম প্রসাদে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান যুবরাজ ও প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমন। তাঁদের আলোচনায় উঠে আসে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বের কথা। প্রতিরক্ষা, সুরক্ষা, শক্তি, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, কৃষি, সংস্কৃতি, স্বাস্থ্য, শিক্ষা ও মানুষে-মানুষে বন্ধন নিয়ে দু’দেশের মধ্যে মজবুত দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন দুই নেতা।

প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর – সম্পাদিত বিষয়সমূহ

April 23rd, 02:25 am

জেড্ডায় ২২ এপ্রিল ২০২৫ তারিখে ভারত-সৌদি আরব কৌশলগত অংশীদারিত্ব পরিষদের (ইন্ডিয়া-সৌদি আরবিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিল-এসপিসি) দ্বিতীয় বৈঠকে যৌথভাবে পৌরোহিত্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সৌদি আরবের যুবরাজ তথা প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমন। এসপিসি-র আওতায় বিভিন্ন কমিটি সাব-কমিটি এবং কর্মীগোষ্ঠীর কাজকর্ম খতিয়ে দেখা হয় বৈঠকে। রাজনীতি, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, প্রযুক্তি, কৃষি, সংস্কৃতি-সব পরিসরই এই আলোচনার অন্তর্ভুক্ত ছিল। এরপর দুই নেতা কার্য বিবরণীতে সাক্ষর করেন।

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

April 23rd, 02:20 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় সফরে ২২ এপ্রিল সৌদি আরব পৌঁছন। জেড্ডায় রয়্যাল প্যালেসে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমন।

সৌদি আরব সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রীর বিবৃতি

April 22nd, 08:30 am

সৌদি যুবরাজ এবং প্রধানমন্ত্রী মহামান্য মহম্মদ বিন সলমনের আমন্ত্রণে আমি আজ দু’দিনের সৌদি আরব সফরে যাচ্ছি। ভারত, সৌদি আরবের সঙ্গে দীর্ঘ ঐতিহাসিক বন্ধনকে বিশেষ গুরুত্ব দেয়। সাম্প্রতিক বছরগুলিতে এই সম্পর্ক আরও মজবুত হয়েছে। প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, শক্তি এবং দু’দেশের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন সহ বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি, সুরক্ষা ও স্থায়িত্বকে এগিয়ে নিয়ে যেতে আমরা অঙ্গীকারবদ্ধ।

প্রধানমন্ত্রী মোদী ২০২৫ সালের ২২-২৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরব সফর করবেন

April 19th, 01:55 pm

প্রধানমন্ত্রী মোদী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে সৌদি আরব সফর করবেন। ভারত ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সফর আমাদের বহুমুখী অংশীদারিত্বকে আরও গভীর ও শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক স্বার্থের বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতামত বিনিময়ের সুযোগ করে দেবে।