নরওয়ে-ভারত ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
May 18th, 11:49 pm
আজ এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি অংশগ্রহণকারীদের কয়েকজনের কথা শোনার সুযোগ পেয়েছি। আমাদের অংশীদারিত্ব যে অত্যন্ত মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে, তাঁদের বক্তব্য থেকে সেই আস্থা আমি পেয়েছি।ভারত-নরওয়ে ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
May 18th, 08:50 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অসলোয় ভারত-নরওয়ে ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। এই সম্মেলনে নরওয়ের যুবরাজ হাকন এবং সেদেশের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরও যোগ দেন। ৫০টিরও বেশি সংস্থার সিইও এবং নরওয়ে ও ভারতের ব্যবসা ও গবেষণা ক্ষেত্রের আড়াইশোরও বেশি প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন। ভারত-ইউরোপীয় ইউনিয়নমুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর হওয়ার পর দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতায় যে গতির সঞ্চার হয়েছে, তা এই সম্মেলনে প্রতিফলিত হয়।