তৃতীয় ভারত-নর্ডিক সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

May 19th, 06:44 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি নরওয়ের অসলোতে তৃতীয় ভারত-নর্ডিক সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি আইসল্যান্ডের প্রধানমন্ত্রী মহামান্যা ক্রিস্টুন ফ্রস্টাডোট্টিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রধানমন্ত্রী ফ্রস্টাডোট্টির দায়িত্ব গ্রহণের পর এটি ছিল দুই নেতার প্রথম বৈঠক। প্রধানমন্ত্রী মোদি আইসল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হবার জন্য প্রধানমন্ত্রী ফ্রস্টাডোট্টিরকে অভিনন্দন জানান।

তৃতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

May 19th, 06:42 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ১৯ মে ২০২৬ অসলোতে অনুষ্ঠিত তৃতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মহামান্য মি. পেটেরি অর্পোর সঙ্গে বৈঠক করেন।

তৃতীয় ভারত-নর্ডিক সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ডেনমার্কের কার্যনির্বাহী প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বৈঠক

May 19th, 06:40 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ অসলোতে তৃতীয় ভারত-নর্ডিক সম্মেলনে অংশ নেবার পাশাপাশি ডেনমার্কের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী মাননীয়া মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

ভারত-নর্ডিক তৃতীয় শীর্ষ সম্মেলনে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি

May 19th, 04:25 pm

গণতন্ত্র, আইনের শাসন এবং বহুপাক্ষিকতার প্রশ্নে অভিন্ন অঙ্গীকার আমাদেরকে স্বাভাবিক অংশীদার করে তোলে। আর প্রযুক্তি ও সুস্থায়ী উন্নয়নে আমাদের অগ্রাধিকারগুলি একই হওয়ায়, আমাদের সম্পর্ক সম্ভাবনায় পরিপূর্ণ হয়ে ওঠে। একারণেই, আট বছর আগে, নর্ডিক দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ককে প্রাণবন্ত করতে এবং সেই সম্পর্ককে আরো দ্রুত এগিয়ে নিয়ে যেতে, আমরা এই ব্যবস্থাপনাটি গড়ে তুলেছি।

প্রধানমন্ত্রী মোদী নরওয়েতে এসে পৌঁছেছেন

May 18th, 01:00 pm

চার দশকেরও বেশি সময়ের মধ্যে ভারত থেকে নরওয়েতে প্রথম কোনো প্রধানমন্ত্রীর সফর হিসেবে, প্রধানমন্ত্রী মোদী এক ঐতিহাসিক সফরে নরওয়ের অসলোতে এসে পৌঁছেছেন। সেখানে পৌঁছানোর পর নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ার তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রী মোদী গুজরাতের জামনগরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। গুজরাতের অসাধারণ উন্নয়ন যাত্রার কথা তুলে ধরে তিনি বলেন, এই রাজ্যটি কেবল লবণ উৎপাদনের জন্য পরিচিত একটি স্থান থেকে রূপান্তরিত হয়ে এখন সেমিকন্ডাক্টর, মেট্রো কোচ, রেল ইঞ্জিন, নবায়নযোগ্য শক্তি এবং উদীয়মান বিমান নির্মাণ শিল্পের একটি কেন্দ্রে পরিণত হয়েছে। রাজ্যের ধারাবাহিক প্রবৃদ্ধি ও অগ্রগতির জন্য তিনি গুজরাতের জনগণ এবং বিজেপি কর্মীদের কৃতিত্ব দেন।

May 15th, 07:56 am

প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ১৫ থেকে ২০ মে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি—এই পাঁচটি দেশ সফর করবেন। এই সফরের সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে আলোচনা করবেন। তাঁর এই সফরের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে সুইডেনে ‘ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি’-তে এবং অসলোতে তৃতীয় ‘ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলন’-এ অংশগ্রহণ।

প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর (মে ১৫-২০ ২০২৬)

May 11th, 09:00 pm

প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ১৫ মে থেকে ২০ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। এই সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে রাজা উইলেম-আলেকজান্ডারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে আলোচনা করবেন। সুইডেনে তিনি প্রধানমন্ত্রী ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি নরওয়েতে রাজা হ্যারাল্ড পঞ্চম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। পরবর্তীতে, তিনি ইতালি সফর করবেন এবং সেখানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

ফিনল্যান্ডের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফর, ভারত-ফিনল্যান্ড যৌথ বিবৃতি

March 05th, 08:03 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট মাননীয় ডঃ আলেকজান্ডার স্টুব ৪ থেকে ৭ মার্চ পর্যন্ত ভারত সফরে রয়েছেন। এটি তাঁর প্রথম ভারত সফর। এখন তিনি দিল্লি ও মুম্বই সফর করছেন। তাঁর সঙ্গে রয়েছেন ফিনল্যান্ডের জলবায়ু ও পরিবেশ মন্ত্রী শ্রীমতী সারি মুলতালা সহ এক উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধিদল ও বাণিজ্য জগতের নেতৃবৃন্দ। ৫ মার্চ নতুন দিল্লিতে রাইসিনা ডায়ালগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী মোদী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট স্টুব।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডেনমার্কের প্রধানমন্ত্রী শ্রীমতী মেট্টে ফ্রেডেরিক্সেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন

April 15th, 06:02 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ডেনমার্কের প্রধানমন্ত্রী শ্রীমতী মেট্টে ফ্রেডেরিক্সেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। উভয় নেতা দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন।

ফরাসী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের প্রেস বিজ্ঞপ্তি

May 04th, 10:43 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কোপেনহেগেনে দ্বিতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলন থেকে ফেরার পথে ৪ঠা মে আনুষ্ঠানিকভাবে ফ্রান্স সফর করেছেন।

দ্বিতীয় ভারত-নর্ডিক শিখর সম্মেলন

May 04th, 07:44 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ডেনমার্কের প্রধানমন্ত্রী মিস মেট্টে ফ্রেডেরিকসেন, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী মিস ক্যাট্রিন জাকোবসডোত্তির, নরওয়ের প্রধানমন্ত্রী মিঃ জোনাস গার স্টোর, সুইডেনের প্রধানমন্ত্রী মিস ম্যাগডালেনা অ্যান্ডারসন এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিস সানা মেরিন-এর সঙ্গে ভারত-নর্ডিক দ্বিতীয় শিখর সম্মেলনে অংশগ্রহণ করেছেন। প্রথম ভারত-নর্ডিক শিখর সম্মেলনের পর ভারত-নর্ডিক সম্পর্কের অগ্রগতির পর্যালোচনা এবারের সম্মেলনে করা হয়েছে। স্টকহোমে ২০১৮ সালে প্রথম ভারত-নর্ডিক শিখর সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কোভিড পরবর্তী সময়ে অর্থনেতিক পুনরুদ্ধার, জলবায়ু পরিবর্তন, স্থিতিশীল উন্নয়ন, উদ্ভাবন, ডিজিটালাইজেশন এবং পরিবেশ বান্ধব ও স্বচ্ছ উন্নয়নের বিষয়ে বহুস্তরীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী

May 04th, 04:33 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় ভারত - নর্ডিক শিখর সম্মেলনের ফাঁকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিসেস সান্না মারিনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। দুই প্রধানমন্ত্রী এই প্রথম মুখোমুখী সাক্ষাৎ করলেন।

আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বৈঠক

May 04th, 03:04 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় ভারত-নর্ডিক সম্মেলনের পাশাপাশি কোপেনহেগেনে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী মিস ক্যাটরিন জ্যাকবসডত্তিরে'র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ।

সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

May 04th, 02:28 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কোপেনহাগেনে দ্বিতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনের ফাঁকে সুইডেনের প্রধানমন্ত্রী শ্রীমতী ম্যাগডালেনা অ্যান্ডারসনের সঙ্গে বৈঠক করেছেন। দুই নেতার মধ্যে এটিই প্রথম বৈঠক।

নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বৈঠক

May 04th, 02:25 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কোপেনহেগেনে দ্বিতীয় ভারত-নর্ডিক বৈঠকের পাশাপাশি নরওয়ের প্রধানমন্ত্রী মিঃ জোনাস গহর স্টোর-এর সঙ্গে বৈঠক করেছেন । ২০২১ সালে অক্টোবরে প্রধানমন্ত্রী হিসেবে স্টোরের কার্যভার গ্রহণের পর এটিই ছিল দুই নেতার মধ্যে প্রথম বৈঠক ।

ডেনমার্কে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রেস বিবৃতি

May 03rd, 07:11 pm

মাননীয়া প্রধানমন্ত্রী, আমাকে ও আমার প্রতিনিধি দলের সদস্যদের ডেনমার্কে যেভাবে আপনারা স্বাগত জানিয়েছেন তারজন্য আপনাকে এবং আপনার দলের সদস্যদের ধন্যবাদ জানাই। আপনাদের এই সুন্দর দেশে এটি আমার প্রথম সফর। গত অক্টোবরে ভারতে আপনাকে স্বাগত জানানোর সুযোগ আমার হয়েছিল। এই দুটি সফরের মাধ্যমে আমরা দুটি দেশ কাছাকাছি এসেছি এবং এই সম্পর্কে গতি এসেছে। আমাদের দুটি দেশ গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের মতো মূল্যবোধগুলিকে স্বীকৃতি দেয় যা আমাদের দুটি দেশের বিভিন্ন ক্ষেত্রে পরিপূরক শক্তির যোগান দেয়।

ডেনমার্কের প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় সমঝোতাপত্র / চুক্তি সম্পর্কিত নথিপত্র বিনিময়ের তালিকা

October 09th, 03:54 pm

ডেনমার্কের প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় সমঝোতাপত্র / চুক্তি সম্পর্কিত নথিপত্র বিনিময়ের তালিকা

ডেনমার্কের প্রধানমন্ত্রী মহামান্য মেটে ফ্রেডেরিকসনের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য

October 09th, 01:38 pm

করোনা মহামারী শুরুর আগে যখন হায়দরাবাদ হাউজে নিয়মিতভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসতেন, তখন তাঁদের নিয়মিত স্বাগত জানানো হত। বিগত ১৮ থেকে ২০ মাসে এই পরম্পরা থেমে গিয়েছিল। আমি অত্যন্ত আনন্দিত যে আজ একটি নতুন পরম্পরা-ক্রমের সূত্রপাত ডেনমার্কের মহামান্য প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে হচ্ছে।

ভারত এবং উত্তর ইউরোপ ও আটলান্টিক অঞ্চলের দেশগুলির মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে প্রচারিত যৌথ প্রেস বিবৃতি

April 18th, 12:57 pm

আজ স্টকহোমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ডেনমার্কের প্রধানমন্ত্রী লার্সলোক্কে রাসমুসেন, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী জুহা সিপিলা, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী কাট্রিন জ্যাকবসদোত্তির নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ এবং সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লফভেন এক শীর্ষ বৈঠকে মিলিত হন।

ভারতের প্রধানমন্ত্রীর সুইডেন সফর (১৬-১৭ এপ্রিল ২০১৮)

April 17th, 11:12 pm

প্রধানমন্ত্রী মোদীর সফরকালে, ভারত ও সুইডেন যুক্তভাবে ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক এবং আইসল্যান্ডের প্রধানমন্ত্রীদের সঙ্গে ভারত-নর্ডিক শীর্ষ বৈঠকের আয়োজন করেছে। নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের মজবুত অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বার্ষিক ভারত-নর্ডিক বাণিজ্য প্রায় ৫.৩ বিলিয়ন ডলার। ভারতে ২.৫ বিলিয়ন ডলারের নর্ডিক এফডিআই এসেছে।